শিরোনাম:
পাইকগাছা, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩

SW News24
বৃহস্পতিবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৫
প্রথম পাতা » স্বাস্থ্যকথা » মাগুরা সদর হাসপাতালে ৪ টি হুইল চেয়ার প্রদান
প্রথম পাতা » স্বাস্থ্যকথা » মাগুরা সদর হাসপাতালে ৪ টি হুইল চেয়ার প্রদান
১৬৫ বার পঠিত
বৃহস্পতিবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মাগুরা সদর হাসপাতালে ৪ টি হুইল চেয়ার প্রদান

---মাগুরা প্রতিনিধি : মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালে সেবার মান বাড়াতে ৪ টি হুইল চেয়ার  প্রদান করা হয়েছে। মাগুরা জেলা বিএনপি’র সদস্য সচিব মনোয়ার হোসেন খান আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টায় সদর হাসপাতালের জরুরী বিভাগের সামনে সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক  মহসিন উদ্দিনের নিকট এ ৪ টি হুইল চেয়ার প্রদান করেন। এ সময় সদর হাসপাতালের চিকিৎসক মেহেদী হাসান, মাগুরা জেলা বিএনপি’র সদস্য আলমগীর হোসেন, সাবেক থানা বিএনপি’র সভাপতি কুতুব উদ্দিন কুতুব, পৌর বিএনপি’র সাবেক সভাপতি  মাসুদ খান কিজিল ও জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুর রহিম সহ বিএনপি’র বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
জেলা বিএনপি’র সদস্য সচিব মনোয়ার হোসেন খান বলেন, মাগুরা সদর হাসপাতাল আজ নানা সমস্যায় জর্জরিত। দুর্ঘটনায় আহত  বা অসুস্থ রোগীদের তৎক্ষণাৎ হাসপাতালের  বিভিন্ন ওয়ার্ডে আনা নেওয়ার জন্য আমাদের এই ব্যবস্থা। মুমূর্ষ রোগীদের অনেক সময় হাসপাতালের দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ তলায় রোগীদের আনা নেওয়ার জন্য কোন ব্যবস্থা নেই। ফলে বিপাকে পড়তে হয় দূর দূরান্তের অনেক রোগীকে। এই অবস্থা থেকে পরিত্রাণ পেতেই আজ ৪ টি হুইল চেয়ার প্রদান  করা হলো। পাশাপাশি সদর হাসপাতালের বিশুদ্ধ পানির সংকট রয়েছে। পানির এ সংকট দূর করার জন্য আমরা হাসপাতাল কর্তৃপক্ষকে আহ্বান জানিয়েছি। আপনারা আমাদের সাথে থাকুন আমরা আগামী দিনে হাসপাতালের মান বাড়াতে আরো কাজ করতে চাই।





স্বাস্থ্যকথা এর আরও খবর

মাগুরায় লক্ষাধিক শিশুকে হাম রুবেলার টিকা দেয়া হবে মাগুরায় লক্ষাধিক শিশুকে হাম রুবেলার টিকা দেয়া হবে
মাগুরায় স্বাস্থ্য বিভাগের জরুরী চিকিৎসা সামগ্রী বিতরণ মাগুরায় স্বাস্থ্য বিভাগের জরুরী চিকিৎসা সামগ্রী বিতরণ
পাইকগাছায় বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত পাইকগাছায় বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত
বিগত ১৭ বছরে স্বাস্থ্যখাতে দৃশ্যমান বড় কোনো অগ্রগতি হয়নি - এমপি মনোয়ার হোসেন বিগত ১৭ বছরে স্বাস্থ্যখাতে দৃশ্যমান বড় কোনো অগ্রগতি হয়নি - এমপি মনোয়ার হোসেন
মাগুরায় হামে আক্রান্ত শিশুদের দেখতে গেলেন এমপি মনোয়ার মাগুরায় হামে আক্রান্ত শিশুদের দেখতে গেলেন এমপি মনোয়ার
মাগুরায় হামের শিশু রোগীর সংখ্যা বাড়ছে মাগুরায় হামের শিশু রোগীর সংখ্যা বাড়ছে
পাইকগাছায় বিশ্ব যক্ষ্মা দিবস পালিত পাইকগাছায় বিশ্ব যক্ষ্মা দিবস পালিত
পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আহসানারা বিনতে আহমেদ এর যোগদান পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আহসানারা বিনতে আহমেদ এর যোগদান
মাগুরায় ডায়াবেটিক সমিতির ফ্রি মেডিকেল ক্যাম্প মাগুরায় ডায়াবেটিক সমিতির ফ্রি মেডিকেল ক্যাম্প
পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করেন এমপি মাওলানা আবুল কালাম আজাদ পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করেন এমপি মাওলানা আবুল কালাম আজাদ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)