শিরোনাম:
পাইকগাছা, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩

SW News24
রবিবার ● ২৮ সেপ্টেম্বর ২০২৫
প্রথম পাতা » আঞ্চলিক » শ্যামনগরে সাইক্লোন শেল্টার ম্যানেজমেন্ট কমিটির কর্মশালা অনুষ্ঠিত
প্রথম পাতা » আঞ্চলিক » শ্যামনগরে সাইক্লোন শেল্টার ম্যানেজমেন্ট কমিটির কর্মশালা অনুষ্ঠিত
২০৪ বার পঠিত
রবিবার ● ২৮ সেপ্টেম্বর ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

শ্যামনগরে সাইক্লোন শেল্টার ম্যানেজমেন্ট কমিটির কর্মশালা অনুষ্ঠিত

---উন্নয়ন সংস্থা ‘উত্তরণ’ শ্যামনগরে সাইক্লোন শেল্টার ম্যানেজমেন্ট কমিটির সদস্যদের নিয়ে দিনব্যাপী কর্মশালার আয়োজন করেছে। আন্তর্জাতিক দাতা সংস্থা জেড জুরিখ ফাউন্ডেশন - এর অর্থায়নে প্র্যাকটিক্যাল এ্যাকশন-এর সহযোগিতায় ২৮ সেপ্টেম্বর, রবিবার সকালে শ্যামনগর অফিসার্স ক্লাব হলরুমে জুরিখ ক্লাইমেট রেজিলিয়েন্স প্রোগ্রাম এর আওতায় এই কর্মশালা উদ্বোধন করেন শ্যামনগর হাজি আব্দুল কাদের স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ সুভাষ চন্দ্র মন্ডল। কর্মশালা সঞ্চালনা করে উত্তরণ-এর জুরিখ ক্লাইমেট রেজিলিয়েন্স প্রোগ্রামের প্রকল্প সমন্বয়কারী মো. আরিফুর রহমান এবং ফিল্ড সুপারভাইজর জাহিদ হাসান। তিনটি ইউনিয়নের সাইক্লোন সেল্টার ম্যানেজমেন্ট কমিটির সদস্যরা প্রথম ধাপের এই কর্মশালায় অংশগ্রহণ করেন। এই কর্মশালায় আরও উপস্থিত ছিলেন বুড়িগোয়ালিনী, মুন্সিগঞ্জ এবং আটুলিয়া ইউনিয়ন পরিষদের সদস্য এবং সংরক্ষিক নারী ওয়ার্ডের কয়েকজন সদস্য।

কর্মশালায় সাইক্লোন শেল্টার ম্যানেজমেন্ট কমিটির চ্যালেঞ্জ, সম্ভাবনা, কমিটির দায়িত্ব কর্তব্য, কী কী প্রয়োজন এবং কমিটি শক্তিশালীকরণে নানান দিক-সহ কর্মপরিকল্পনা করা হয়।

হাজি আব্দুল কাদের স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ সুভাষ চন্দ্র  বলেন, এই ধরনের কর্মশালা উপকূলীয় অঞ্চলের জন্য অত্যন্ত প্রয়োজন। তিনি উত্তরণ ও প্র্যাকটিক্যাল এ্যাকশনকে ধন্যবাদ জানান।

বুড়িগোয়ালিনী ইউপি সদস্য রবিউল ইসলাম বলেন, সাইক্লোন শেল্টার ব্যবস্থাপনা কমিটি নিয়ে এভাবে চিন্তা করে কর্মশালার আয়োজনের মাধ্যমে আমাদের সক্ষমতা বৃদ্ধি করার উদ্যোগ নেবার জন্য উত্তরণকে ধন্যবাদ।





আঞ্চলিক এর আরও খবর

পাইকগাছায় নারীদের আয়বৃদ্ধিতে হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ পাইকগাছায় নারীদের আয়বৃদ্ধিতে হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ
শ্যামনগরের গাবুরাতে দুর্যোগে উদ্ধার অভিযানের জন্য সরঞ্জামাদি বিতরণ শ্যামনগরের গাবুরাতে দুর্যোগে উদ্ধার অভিযানের জন্য সরঞ্জামাদি বিতরণ
পাইকগাছায় বীর মুক্তিযোদ্ধা ও ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ এর চিরবিদায় পাইকগাছায় বীর মুক্তিযোদ্ধা ও ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ এর চিরবিদায়
মোরেলগঞ্জে গ্রাম আদালত সম্পর্কে সচেতনতা বাড়াতে কর্মশালা মোরেলগঞ্জে গ্রাম আদালত সম্পর্কে সচেতনতা বাড়াতে কর্মশালা
বয়স্ক বন্দিদের নিয়ে মাগুরা জেলা কারাগারের স্বাস্থ্যসেবায় ব্যতিক্রমী উদ্যোগ বয়স্ক বন্দিদের নিয়ে মাগুরা জেলা কারাগারের স্বাস্থ্যসেবায় ব্যতিক্রমী উদ্যোগ
বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত
মাগুরায় গ্রাম আদালত বিষয়ক কমিউনিটি পর্যায়ে সচেতনতা কার্যক্রম মাগুরায় গ্রাম আদালত বিষয়ক কমিউনিটি পর্যায়ে সচেতনতা কার্যক্রম
মাগুরায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষ রোপণ ও মানববন্ধন মাগুরায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষ রোপণ ও মানববন্ধন
মাগুরায় ইন্টাস ডক্টর’স সোসাইটির প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ মাগুরায় ইন্টাস ডক্টর’স সোসাইটির প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ
মাগুরায় তীব্র গরমে  জনজীবন বিপর্যস্ত; ঘরে ঘরে জ্বরের শঙ্কা মাগুরায় তীব্র গরমে জনজীবন বিপর্যস্ত; ঘরে ঘরে জ্বরের শঙ্কা

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)