শিরোনাম:
পাইকগাছা, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩

SW News24
রবিবার ● ২৮ সেপ্টেম্বর ২০২৫
প্রথম পাতা » সংস্কৃতি ও বিনোদন » কেশবপুরে ৯৭ টি মন্দিরে শুরু হয়েছে শারদীয় দূর্গা উৎসব
প্রথম পাতা » সংস্কৃতি ও বিনোদন » কেশবপুরে ৯৭ টি মন্দিরে শুরু হয়েছে শারদীয় দূর্গা উৎসব
২৯১ বার পঠিত
রবিবার ● ২৮ সেপ্টেম্বর ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কেশবপুরে ৯৭ টি মন্দিরে শুরু হয়েছে শারদীয় দূর্গা উৎসব

---এম আব্দুল করিম,  কেশবপুর (যশোর) প্রতিনিধি: যশোরের কেশবপুর উপজেলার একটি পৌর সভা ও ১১ টি ইউনিয়নে ৯৭ টি দূর্গা মন্দিরে রোববার থেকে শুরু হয়েছে  সনাতন ধর্মাবলম্বীদের  সব চেয়ে বড় ধর্মীয় উৎসব  শরদীয় দূর্গা পুজা।
শান্তিপূর্ণ পরিবেশে নিরাপত্তা বেষ্টনীর মধ্যে দূর্গা উৎসব উৎযাপনের জন্য পুলিশ বিভাগ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করেছেন। শারদীয় দূর্গা উৎসবের আমেজকে আরো বাড়িয়ে দিতে সরকারি ভাবে প্রতি মন্দিরে ৫শ কেজি চাল বরাদ্দ দেওয়া হয়েছে।
কেশবপুর পুজা উৎযাপন পরিষদ ও থানা পুলিশ সুত্রে জানাগেছে আজ ২৮ সেপ্টেম্বর থেকে শারদীয় দূর্গা উৎসব শুরু হয়েছে। উপজেলার একটি পৌর সভা ও ১১ টি ইউনিয়নে মোট ৯৭ টি দূর্গা মন্দিরে দূর্গা পূজা উৎযাপনের জন্য প্রতিমা তৈরীর কাজ শেষে সনাতন ধর্মাবলম্বীরা আনুষ্ঠানিক ভাবে দূর্গা উৎসব শুরু করেছেন। ৯৭ টি দূর্গা মন্দিরের মধ্যে ত্রিমোহীনি ইউনিয়নে ১ টি, সাগরদাঁড়ি ইউনিয়নে ১৩ টি, মজিদপুর ইউনিয়নে ৩ টি, বিদ্যান্দকাটি ইউনিয়নে ৬ টি, মঙ্গলকোট ইউনিয়নে ৫ টি, কেশবপুর সদর ইউনিয়নে ৭ টি, পাঁজিয়া ইউনিয়নে ৯ টি, সুফলাকাটী ইউনিয়নে ১২ টি, গৌরিঘোনা ইউনিয়নে ১৩ টি, সাতবাড়িয়া ইউনিয়নে ১২ টি, হাসানপুর ইউনিয়নে ৮ টি ও কেশবপুর পৌর সভায় ৭ টি। ইতিমধ্যে গত বৃহস্পতিবার রাতে উপজেলার নির্বাহী অফিসার রেখসোনা খাতুন ও উপজেলা সহকারী কমিশনার ভুমি মোঃ শরিফ নেওয়াজ বিভিন্ন অঞ্চলে পূজা মন্দিরে গিয়ে তাদের প্রস্তুতি পরিদর্শন করেছেন।
রোববার উপজেলার বিভিন্ন অঞ্চলে গিয়ে দেখা গেছে শান্তিপুর্ণভাবে চলছে দুর্গা পুজারার সকল কার্যক্রম। কেশবপুর থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন বলেন, এ বছর শারদীয় দূর্গা উৎসব খুব আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে। শান্তিপূর্ণ পরিবেশে দূর্গা উৎসব পালনের জন্য সরকার খুব আন্তরিক এবং আমাদেরও সকল প্রকার প্রস্তুতি রয়েছে । পুলিশের পাশাপাশি অতিরিক্ত আনসার ব্যাটেলিয়ান মোতায়ন করা হয়েছে।





সংস্কৃতি ও বিনোদন এর আরও খবর

পাইকগাছা উৎসবমুখর পরিবেশে বিজয়া দশমী অনুষ্ঠিত পাইকগাছা উৎসবমুখর পরিবেশে বিজয়া দশমী অনুষ্ঠিত
পাইকগাছায় উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজার মহানবমী পালিত পাইকগাছায় উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজার মহানবমী পালিত
বাজার খোলা ভোলানাথ সুখদা সুন্দরী পূজা মন্দিরে দুর্গা প্রতিমার সাবেকি রূপ নান্দনিকতা সৃষ্টি করেছে বাজার খোলা ভোলানাথ সুখদা সুন্দরী পূজা মন্দিরে দুর্গা প্রতিমার সাবেকি রূপ নান্দনিকতা সৃষ্টি করেছে
নানা আয়োজনে বরেণ্য চিত্রশিল্পী এসএম সুলতানের ৩২তম মৃত্যুবার্ষিকী পালিত নানা আয়োজনে বরেণ্য চিত্রশিল্পী এসএম সুলতানের ৩২তম মৃত্যুবার্ষিকী পালিত
পাইকগাছায় ১৫১টি মন্দিরে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি চলছে পাইকগাছায় ১৫১টি মন্দিরে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি চলছে
চিত্রশিল্পী এস এম সুলতানের ৩২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা চিত্রশিল্পী এস এম সুলতানের ৩২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা
মাগুরায় শিশু অধিকার দিবসে  চিত্রাংকন ও  আবৃত্তি প্রতিযোগিতা মাগুরায় শিশু অধিকার দিবসে চিত্রাংকন ও আবৃত্তি প্রতিযোগিতা
দেশের হারানো ঐতিহ্যকে ফিরিয়ে আনতে হবে  -সংস্কৃতি মন্ত্রী দেশের হারানো ঐতিহ্যকে ফিরিয়ে আনতে হবে -সংস্কৃতি মন্ত্রী
মাগুরায় থিয়েটার ইউনিটের তিন দিনব্যাপী অভিনয় কর্মশালা সম্পন্ন; সনদ বিতরণ মাগুরায় থিয়েটার ইউনিটের তিন দিনব্যাপী অভিনয় কর্মশালা সম্পন্ন; সনদ বিতরণ
মাগুরায় চিত্রশিল্পী আশীষ রায় এর মৃত্যতে স্মরনসভা মাগুরায় চিত্রশিল্পী আশীষ রায় এর মৃত্যতে স্মরনসভা

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)