রবিবার ● ২৮ সেপ্টেম্বর ২০২৫
প্রথম পাতা » শিক্ষা » মাগুরায় কারিগরি শিক্ষার মান বাড়াতে স্কিলস এন্ড ইনোভেশন কম্পিটিশন অনুষ্ঠিত
মাগুরায় কারিগরি শিক্ষার মান বাড়াতে স্কিলস এন্ড ইনোভেশন কম্পিটিশন অনুষ্ঠিত
মাগুরা প্রতিনিধি : মাগুরায় কারিগরি শিক্ষার্থীদের মেধা ও উদ্ভাবনী শক্তি বিকাশের লক্ষ্যে শনিবার দিনব্যাপী মাগুরা সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে স্কিলস এন্ড ইনোভেশন কম্পিটিশন ২০২৫ এর প্রাতিষ্ঠানিক পর্বের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এ প্রতিযোগিতায় প্রতিষ্ঠানের চারটি টেকনোলজি থেকে মোট ৬ টি উদ্ভাবনী প্রকল্প উপস্থাপন করা হয়। এ প্রতিযোগিতায় প্রথম স্থান ফিক্সড ডিসি পাওয়ার সাপ্লাই, দ্বিতীয় অটোমেটিক স্টুডেন্ট কাউন্টিং মেশিন ও লো কষ্ট এয়ার কুলার ৩য় স্থান অর্জন করে।
অনুষ্ঠানে মাগুরা সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ প্রকৌশলী মোহাম্মদ সাজেদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ অহিদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে কারিগরি ও মাদ্রাসা শিক্ষাবিভাগের উপসচিব মো: রাহাত মান্নান, মাগুরা সরকারি টেকনিক্যাল টেকনিক্যাল এন্ড স্কুলের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ ড. মো: মিজানুর রহমান ও কারিগরি শিক্ষা অধিদপ্তরের সহকারী প্রকল্প পরিচালক মোঃ মনোয়ার হোসেন। অনুষ্ঠানের বক্তারা বলেন, বহিবিশ্বের সাথে টিকে থাকতে উন্নত প্রযুক্তির বিকল্প নেই। শিক্ষার নতুন নতুন প্রযুক্তি সৃজনশীল কাজকে উদ্বুদ্ধ করে।
আয়োজকরা জানান, এ প্রতিযোগিতা মাগুরা সহ দেশের ২২৭ টি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান একযোগে অনুষ্ঠিত হয়। স্কিলস অ্যান্ড ইনোভেশন কম্পিটিশন ২০২৫ এর আঞ্চলিক পর্ব আগামী অক্টোবর ও নভেম্বর মাসে এবং ডিসেম্বর মাসে জাতীয় পর্বের অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। চূড়ান্ত পর্বে বিজয় তিনটি উদ্ভাবকদের প্রদান করা হবে আকর্ষণীয় পুরস্কার।






সাতক্ষীরা সরকারি কলেজে মিয়াওকি বনায়নে সমঝোতা স্মারক স্বাক্ষর ও আলোচনা সভা অনুষ্ঠিত
পাইকগাছায় মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে ছাতা প্রদান
পাইকগাছায় আলহেরা দাখিল মাদ্রাসায় কোন শিক্ষার্থী না থাকলেও শিক্ষক -কর্মচারী রয়েছে ১৭ জন
বাংলাদেশে নারী শিক্ষার প্রথম প্রতিষ্ঠান খুলনার ভুবন মোহিনী বালিকা মাধ্যমিক বিদ্যালয়
মাগুরায় শিক্ষা উপকরণ, ক্রীড়া সামগ্রী ও গাছের চারা বিতরণ
মাগুরায় মানসম্মত কারিগরি শিক্ষা সম্প্রসারণ ও লিংকেজ বৃদ্ধির লক্ষ্যে কর্মশালা অনুষ্ঠিত
মাগুরায় ২৪ এর রঙে গ্রাফিতি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ ও সংবর্ধনা
নড়াইলে কৃতি শিক্ষার্থীকে মেধাবৃত্তি ও সনদপত্র প্রদান
নড়াইলে শিক্ষার মানোন্নয়নে শিক্ষা উপকরণ ও গাছের চারা বিতরণ
মাগুরায় বিতর্ক, রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ 