শিরোনাম:
পাইকগাছা, শনিবার, ৭ মার্চ ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২

SW News24
শুক্রবার ● ৩ অক্টোবর ২০২৫
প্রথম পাতা » আঞ্চলিক » কেশবপুর প্রেসক্লাবে ডিজিটাল সাউন্ড সিস্টেম প্রদান করলেন ছাত্র দলের সাবেক সভাপতি শ্রাবন
প্রথম পাতা » আঞ্চলিক » কেশবপুর প্রেসক্লাবে ডিজিটাল সাউন্ড সিস্টেম প্রদান করলেন ছাত্র দলের সাবেক সভাপতি শ্রাবন
১১৮ বার পঠিত
শুক্রবার ● ৩ অক্টোবর ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কেশবপুর প্রেসক্লাবে ডিজিটাল সাউন্ড সিস্টেম প্রদান করলেন ছাত্র দলের সাবেক সভাপতি শ্রাবন

---এম আব্দুল করিম, কেশবপুর(যশোর) প্রতিনিধি :কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সভাপতি ও বিএনপির নির্বাহী কমিটির সদস্য আগামী নির্বাচনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী কাজী রওনকুল ইসলাম শ্রাবন কেশবপুর প্রেসক্লাবে ডিজিটাল সাউন্ড সিস্টেম প্রদান করেছেন । বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি কেশবপুর বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে কেশবপুর প্রেসক্লাবে নের্তৃবৃন্দের নিকট ওই সাউন্ড সিস্টেম হস্তান্তর করেন। এ সময় তিনি এক সংক্ষিপ্ত আলোচনায় বলেন, জাতীয়তাবাদী দলের আদর্শ কেশবপুরের প্রতিটি মানুষের মধ্যে প্রতিষ্ঠিত করার জন্য সর্বাত্মক ভাবে কাজ করে যাবেন। তিনি ঢাকা থেকে কেশবপুরে এসেই গত ২১ সেপ্টেম্বর সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন। মতবিনিময়ের সময় কেশবপুর প্রেসক্লাবের একটি সাউন্ড সিস্টেম প্রদানের প্রতিশ্রুতি দেন। সে মোতাবেক শারদীয় দুর্গা উৎসবের সকল মন্ডব পরিদর্শন শেষে বৃহস্পতিবার সন্ধ্যায় প্রেসক্লাবে উপস্থিত হয়ে প্রতিশ্রুতি অনুযায়ী একটি উন্নতমানের ডিজিটাল সাউন্ড সিস্টেম প্রেসক্লাব নের্তৃবৃন্দের নিকট হস্তান্তর করেন। কেশবপুর প্রেসক্লাবের সহ সভাপতি আব্দুল হাই সিদ্দিকীর সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন, কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য কাজী রওনকুল ইসলাম শ্রাবণ। বক্তৃতায় তিনি আরো বলেন, ভবিষ্যতে কেশবপুর প্রেসক্লাবের উন্নয়নে সার্বিক সহযোগিতা অব্যহত রাখা হবে । এসময় তিনি সাংবাদিকদের সহযোগিতাও কামনা করেন। তার সফর সঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন, কেশবপুর উপজেলা বিএনপির সাবেক আহবায়ক মশিয়ার রহমান, পৌর বিএনপির সহ সভাপতি প্রভাষক ফারুকে আযম, পৌর বিএনপির যুগ্ম সম্পাদক আব্দুল হালিম অটল, সেচ্ছাসেবকদলের আহবায়ক সামছুল আলম বুলবুল, পৌর সেচ্ছাসেবক আহবায়ক জাহাঙ্গীর আলম পলাশ, সদস্য সচিব ইকবাল হোসেন, যুবদল নেতা শিপন, কলেজ ছাত্রদলের সভাপতি রাহাতুল ইসলাম সুজন, সদস্য সচিব ফরহাদ হোসেন প্রমুখ। কেশবপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল ফুয়াদের সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তৃতা করেন, কেশবপুর প্রেসক্লাবের সহ সভাপতি মোল্লা আব্দুস সাত্তার, যুগ্ম সম্পাদক সিদ্দিকুর রহমান, গ্রন্থাগার সম্পাদক মতিয়ার রহমান। প্রতিশ্রুতি অনুযায়ী সাউন্ড সিস্টেম প্রদান করায় প্রেসক্লাবের পক্ষ থেকে কাজী রওনকুল ইসলাম শ্রাবণকে ধন্যবাদ জানানো হয়।





আঞ্চলিক এর আরও খবর

পাইকগাছায় প্রশাসনের উদ্যোগে ন্যায্যমূল্যের বাজারের উদ্বোধন পাইকগাছায় প্রশাসনের উদ্যোগে ন্যায্যমূল্যের বাজারের উদ্বোধন
পাইকগাছায় গ্রাম আদালত বিষয়ক ত্রৈ-মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত পাইকগাছায় গ্রাম আদালত বিষয়ক ত্রৈ-মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত
মাগুরা মেডিকেল কলেজের  ইফতার মাহফিল অনুষ্ঠিত মাগুরা মেডিকেল কলেজের ইফতার মাহফিল অনুষ্ঠিত
পাইকগাছায় ডব্লিউএফপি এর উন্নয়ন প্রকল্পের কাজ সম্পন্ন; পরিদর্শনে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ পাইকগাছায় ডব্লিউএফপি এর উন্নয়ন প্রকল্পের কাজ সম্পন্ন; পরিদর্শনে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ
সদ্য ঘোষিত পাইকগাছা উপজেলা পুজা উদযাপন পরিষদ কমিটির কার্যক্রম স্থগিত সদ্য ঘোষিত পাইকগাছা উপজেলা পুজা উদযাপন পরিষদ কমিটির কার্যক্রম স্থগিত
মাগুরায় অভিযোগ বক্স উদ্বোধন করলেন মন্ত্রী ও সংসদ সদস্য মাগুরায় অভিযোগ বক্স উদ্বোধন করলেন মন্ত্রী ও সংসদ সদস্য
আইন শৃঙ্খলা রক্ষাসহ উন্নয়ন প্রকল্পের কাজ তরান্বিত করতে  হবে  - সংস্কৃতি মন্ত্রী  নিতাই রায় চৌধুরী আইন শৃঙ্খলা রক্ষাসহ উন্নয়ন প্রকল্পের কাজ তরান্বিত করতে হবে - সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী
ভূমিকম্পে পাইকগাছায় বিভিন্ন বিল্ডিং-এ ফাঁটল ভূমিকম্পে পাইকগাছায় বিভিন্ন বিল্ডিং-এ ফাঁটল
পাইকগাছা পৌরসভা বাজার পরিদর্শন ও মশক নিধন কর্মসূচির উদ্বোধন পাইকগাছা পৌরসভা বাজার পরিদর্শন ও মশক নিধন কর্মসূচির উদ্বোধন
পাইকগাছায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ আতিউর রহমানকে আর্থিক সহায়তা প্রদান পাইকগাছায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ আতিউর রহমানকে আর্থিক সহায়তা প্রদান

আর্কাইভ