শিরোনাম:
পাইকগাছা, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩

SW News24
সোমবার ● ৬ অক্টোবর ২০২৫
প্রথম পাতা » আঞ্চলিক » ইসলামী ব্যাংক দখলমুক্ত ও অবৈধ নিয়োগ বাতিলের দাবিতে মাগুরায় মানববন্ধন
প্রথম পাতা » আঞ্চলিক » ইসলামী ব্যাংক দখলমুক্ত ও অবৈধ নিয়োগ বাতিলের দাবিতে মাগুরায় মানববন্ধন
২৪৪ বার পঠিত
সোমবার ● ৬ অক্টোবর ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ইসলামী ব্যাংক দখলমুক্ত ও অবৈধ নিয়োগ বাতিলের দাবিতে মাগুরায় মানববন্ধন

---মাগুরা প্রতিনিধি :বাংলাদেশের প্রথম শরীয়াহভিত্তিক ব্যাংক ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-কে এস আলম গ্রুপের দখলমুক্ত করা, ২০১৭ থেকে ২০২৪ সাল পর্যন্ত চট্টগ্রামের পটিয়া এলাকা থেকে অবৈধভাবে নিয়োগপ্রাপ্ত প্রায় ১০ হাজার অদক্ষ কর্মকর্তা-কর্মচারীকে অবিলম্বে বরখাস্ত করা, সারাদেশে বৈষম্যমুক্ত ও স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে মেধাবী কর্মকর্তাদের নিয়োগ, এস আলম ও তার সহযোগীদের গ্রেফতার এবং পাচারকৃত অর্থ ফেরত আনার দাবিতে মাগুরায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার  সকাল ১০টায় ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম, মাগুরার উদ্যোগে শহরের চৌরঙ্গী মোড়ে প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের আহ্বায়ক ও ব্যাংকের বিনিয়োগ গ্রাহক মোঃ রবিউল ইসলাম। বক্তব্য রাখেন ফোরামের যুগ্ম আহ্বায়ক ইবরাহিম বিশ্বাস, সদস্য সচিব ফারুক হোসাইন, এ্যাড. মাজহারুল ইসলাম ও সাখাওয়াত হোসাইন।
এছাড়া বৈষম্যমুক্ত চাকরিপ্রত্যাশী পরিষদের পক্ষে বক্তব্য রাখেন সাফুয়ান আফিফ শাওন, আজিজুর রহমান ও মাহাদি বিন কামাল।
বক্তারা বলেন, ইসলামী ব্যাংককে এস আলম গ্রুপের দখলমুক্ত করে স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া নিশ্চিত করতে হবে। একই সঙ্গে অবৈধভাবে নিয়োগপ্রাপ্তদের বরখাস্ত ও অর্থপাচারকারীদের দ্রুত গ্রেফতার করতে হবে।





আঞ্চলিক এর আরও খবর

ক্রিকেটার সাকিব আল হাসানের বাড়িতে  হামলার এক মাস পর সংস্কার হচ্ছে ক্রিকেটার সাকিব আল হাসানের বাড়িতে হামলার এক মাস পর সংস্কার হচ্ছে
মাগুরায় পরিবেশ ও প্রকৃতির দক্ষতা বৃদ্ধি শীর্ষক দুই দিনব্যাপী  কর্মশালা সম্পন্ন মাগুরায় পরিবেশ ও প্রকৃতির দক্ষতা বৃদ্ধি শীর্ষক দুই দিনব্যাপী কর্মশালা সম্পন্ন
পাইকগাছার কৈয়াসিটিবুনিয়া পূজা মন্দিরের দীর্ঘদিনের বিরোধের অবসান পাইকগাছার কৈয়াসিটিবুনিয়া পূজা মন্দিরের দীর্ঘদিনের বিরোধের অবসান
মাগুরায় ছাত্রদলের পরিছন্নতা কর্মসুচির উদ্বোধন মাগুরায় ছাত্রদলের পরিছন্নতা কর্মসুচির উদ্বোধন
পাইকগাছায় জলবায়ু সহনশীল ওয়াশ সংক্রান্ত অবহিতকরণ এবং পরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত পাইকগাছায় জলবায়ু সহনশীল ওয়াশ সংক্রান্ত অবহিতকরণ এবং পরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
নড়াইলে মোবাইল ব্যাংকিং রকেটের ডিস্ট্রিবিউশন হাউজের উদ্বোধন নড়াইলে মোবাইল ব্যাংকিং রকেটের ডিস্ট্রিবিউশন হাউজের উদ্বোধন
নড়াইলে নানা আয়োজনে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৫৫তম শাহাদাতবার্ষিকী পালিত নড়াইলে নানা আয়োজনে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৫৫তম শাহাদাতবার্ষিকী পালিত
নড়াইলের আমাদায় শান্তি সম্প্রতি ও মাদকমুক্ত গ্রাম গঠনে আলোচনা সভা অনুষ্ঠিত নড়াইলের আমাদায় শান্তি সম্প্রতি ও মাদকমুক্ত গ্রাম গঠনে আলোচনা সভা অনুষ্ঠিত
শ্যামনগরে নেতৃত্ব উন্নয়ন ও সাংগঠনিক ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ শ্যামনগরে নেতৃত্ব উন্নয়ন ও সাংগঠনিক ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ
দীর্ঘ ২৩ বছর পর মাগুরা জেলা বণিক সমিতির নির্বাচনের তফসিল ঘোষণা দীর্ঘ ২৩ বছর পর মাগুরা জেলা বণিক সমিতির নির্বাচনের তফসিল ঘোষণা

আর্কাইভ