বুধবার ● ৮ অক্টোবর ২০২৫
প্রথম পাতা » আঞ্চলিক » মাগুরায় ৬৩ টি স্বেচ্ছাসেবী মহিলা সংস্থার মাঝে অনুদানের চেয়ে বিতরণ
মাগুরায় ৬৩ টি স্বেচ্ছাসেবী মহিলা সংস্থার মাঝে অনুদানের চেয়ে বিতরণ
মাগুরা প্রতিনিধি : মাগুরায় মহিলা বিষয়ক অধিদপ্তরের আওতায় নিবন্ধিত স্বেচ্ছাসেবী মহিলা সমিতির মধ্যে ২০২৪-২৫ অর্থ বছরে বরাদ্দকৃত সাধারণ অনুদানের চেক বিতরণ করা হয়েছে। বুধবার দুপুরে মাগুরা জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর এ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ অহিদুল ইসলাম প্রধান অতিথি থেকে অনুদানপ্রাপ্ত স্বেচ্ছাসেবী মহিলা সংস্থার প্রধানদের হাতে অনুদানের চেক প্রদান করেন। এ সময় জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক আব্দুল আউয়াল, জেলা জামাতের ভারপ্রাপ্ত আমির অধ্যাপক অধ্যাপক সাঈদ আহমেদ বাচ্চু ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাগুরা জেলা সমন্বয়ক মোহাম্মদ হোসাইন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে তিনটি ক্যাটাগরিতে মাগুরা,শ্রীপুর,শালিখা ও মহম্মদপুরের ৬৩ টি সরকারি নিবন্ধিত স্বেচ্ছাসেবী মহিলা সংস্থার মাঝে মোট ১৩ লক্ষ ৭০ হাজার টাকার অনুদানের চেক বিতরণ করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন স্বেচ্ছাসেবী মহিলা সংস্থার প্রধান, প্রতিনিধি ও সুধীজন উপস্থিত ছিলেন।






মাগুরায় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
মৎস্য সম্পদ উন্নয়নে গবেষণা অগ্রগতির কোন বিকল্প নাই….. মৎস্য ও প্রাণী সম্পদ সচিব
পাইকগাছা উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিঃ এর ৪০তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
পাইকগাছায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত
পাইকগাছার আলমতলা মাদ্রাসায় সংবর্ধিত এমপি আবুল কালাম আজাদ
শ্যামনগরে পরিবারে আয় বৃদ্ধি করতে হাঁস-মুরগি পালন বিষয়ক প্রশিক্ষণ
পাইকগাছায় দুর্গাপূজা পরবর্তী উপজেলা প্রশাসনের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত
নড়াইলে ঊষার আলো সূর্যসংঘের সম্মেলন ও কমিটি গঠন অনুষ্ঠিত
পাইকগাছায় এক বছরে সড়ক দুর্ঘটনায় নিহত ৮; আহত ৪৯
পাইকগাছায় সরকারি রাস্তার পাশের ইজারার স্থাপনা সরিয়ে দিলো বিক্ষুব্ধ জনতা 