শিরোনাম:
পাইকগাছা, শনিবার, ১ আগস্ট ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩

SW News24
রবিবার ● ১২ অক্টোবর ২০২৫
প্রথম পাতা » আঞ্চলিক » লিডার্স এর আয়োজনে সাতক্ষীরায় উপজেলা পর্যায়ে রিসোর্স পুল গঠন
প্রথম পাতা » আঞ্চলিক » লিডার্স এর আয়োজনে সাতক্ষীরায় উপজেলা পর্যায়ে রিসোর্স পুল গঠন
২২৪ বার পঠিত
রবিবার ● ১২ অক্টোবর ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

লিডার্স এর আয়োজনে সাতক্ষীরায় উপজেলা পর্যায়ে রিসোর্স পুল গঠন

---বেসরকারি উন্নয়ন সংস্থা লিডার্স এর আয়োজনে এবং ক্লাইমেট একশন অ্যাট লোকাল লেভেল (CALL) প্রকল্পের সহযোগিতায় সাতক্ষীরায় উপজেলা পর্যায়ে রিসোর্স পুল গঠন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ১২ অক্টোবর ২০২৫ সকাল ১১টায় সাতক্ষীরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রকল্পের সমন্বয়কারী জনাব ফজলুর রহমান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক জনাব মোঃ সাইফুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত উপ-পরিচালক (উদ্যান), উপ-পরিচালক (শস্য), উপ-পরিচালক (প্ল্যান্ট প্রোটেকশন), বৈজ্ঞানিক কর্মকর্তা (এসআরডিআই), শ্যামনগর উপজেলা কৃষি অফিসার, কালিগঞ্জ উপজেলা কৃষি অফিসার, কৃষি সম্প্রসারণ অফিসার (কালিগঞ্জ), প্রাইভেট সেক্টর প্রতিনিধি—লালতীর, ইস্পাহনী, ড্যাম, কৃষি ও নিউট্রিশন অফিসার মোঃ বুলবুল হোসেন, প্রজেক্ট অফিসার মোছাঃ শাহিদা বানু ও সুব্রত কুমার গাইন, এবং মিল অফিসার হাসনা হেনা।

অনুষ্ঠানে শ্যামনগর ও কালিগঞ্জ উপজেলায় উপজেলা কৃষি কর্মকর্তার নেতৃত্বে দুটি উপজেলা রিসোর্স পুল গঠন করা হয়। এ রিসোর্স পুলের মাধ্যমে সরকারি, বেসরকারি ও গবেষণা প্রতিষ্ঠানের মধ্যে কার্যকর সমন্বয় ও সহযোগিতা কাঠামো গড়ে তোলা হবে।

(CALL) মানদণ্ড অনুযায়ী, রিসোর্স পুলের সদস্য ও কৃষকদের প্রশিক্ষিত করে নিরাপদ, মানসম্মত ও রপ্তানিযোগ্য কৃষিপণ্য উৎপাদনে সক্ষম করা হবে। পাশাপাশি স্থানীয় কৃষি উদ্যোক্তাদের বাজারমুখী, পরিবেশবান্ধব ও টেকসই উৎপাদন ব্যবস্থার সঙ্গে যুক্ত করা হবে। মাটি পরীক্ষা করে সুপারিশ অনুযায়ী সার ব্যবহারের মাধ্যমে উৎপাদনশীলতা ও পণ্যের গুণগত মান বৃদ্ধির উদ্যোগ নেওয়া হবে।

অনুষ্ঠানে বক্তারা বলেন, এই রিসোর্স পুল গঠনের মাধ্যমে শ্যামনগর ও কালিগঞ্জ উপজেলার কৃষি খাত আরও মানসম্মত, টেকসই ও বাজারমুখী হয়ে উঠবে। সরকারি ও বেসরকারি অংশীদারদের সমন্বিত উদ্যোগের ফলে সাতক্ষীরার কৃষিপণ্যের গুণগত মান ও রপ্তানি সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে।

শেষে সভাপতির বক্তব্যে জনাব ফজলুর রহমান বলেন, লিডার্স সব সময় স্থানীয় পর্যায়ে জলবায়ু সহনশীল ও পরিবেশবান্ধব কৃষি উন্নয়নে কাজ করছে। রিসোর্স পুলের মাধ্যমে কৃষক, সরকারি প্রতিষ্ঠান ও বেসরকারি খাতের মধ্যে একযোগে কাজের সুযোগ তৈরি হবে—যা টেকসই কৃষি উন্নয়নের পথে একটি বড় পদক্ষেপ।





আঞ্চলিক এর আরও খবর

শ্যামনগরে জলবায়ু সহনশীল জনগোষ্ঠী তৈরি প্রকল্পের শিখন ও অভিজ্ঞতা বিনিময় সভা শ্যামনগরে জলবায়ু সহনশীল জনগোষ্ঠী তৈরি প্রকল্পের শিখন ও অভিজ্ঞতা বিনিময় সভা
খুলনা বিশ্ববিদ্যালয়ের পাইকগাছা ক্যাম্পাস বিজ্ঞানী পিসি রায়ের নামে নামকরণের দাবি খুলনা বিশ্ববিদ্যালয়ের পাইকগাছা ক্যাম্পাস বিজ্ঞানী পিসি রায়ের নামে নামকরণের দাবি
পাইকগাছায় জুলাই গণঅভ্যুথান দিবস পালন উপলক্ষে প্রস্তুতি সভা পাইকগাছায় জুলাই গণঅভ্যুথান দিবস পালন উপলক্ষে প্রস্তুতি সভা
পাইকগাছা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত পাইকগাছা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
মহম্মদপুরে নদীগর্ভে বিলীন হচ্ছে সড়ক ; চরম ঝুঁকিতে ১০ হাজার মানুষ মহম্মদপুরে নদীগর্ভে বিলীন হচ্ছে সড়ক ; চরম ঝুঁকিতে ১০ হাজার মানুষ
জন্মাষ্টমী উপলক্ষে- পাইকগাছার রাড়ুলীতে পূজা উদযাপন পরিষদের মতবিনিময় সভা জন্মাষ্টমী উপলক্ষে- পাইকগাছার রাড়ুলীতে পূজা উদযাপন পরিষদের মতবিনিময় সভা
পাইকগাছার আমুরকাটা বয়ারঝাপা সড়ক ঝুঁকিতে পাইকগাছার আমুরকাটা বয়ারঝাপা সড়ক ঝুঁকিতে
দেশের মানুষের আস্থায় বিচার বিভাগকে ফিরিয়ে আনতে চাই -  আইনমন্ত্রী দেশের মানুষের আস্থায় বিচার বিভাগকে ফিরিয়ে আনতে চাই - আইনমন্ত্রী
খুলনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত খুলনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত
শ্যামনগরে পরিবারে আয় বৃদ্ধির লক্ষ্যে ৭২ জনকে ১৮শত মুরগির বাচ্চা ও মুরগির খাদ্য বিতরণ শ্যামনগরে পরিবারে আয় বৃদ্ধির লক্ষ্যে ৭২ জনকে ১৮শত মুরগির বাচ্চা ও মুরগির খাদ্য বিতরণ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)