শনিবার ● ১ নভেম্বর ২০২৫
প্রথম পাতা » আঞ্চলিক » পাইকগাছায় জাতীয় সমবায় দিবস পালিত
পাইকগাছায় জাতীয় সমবায় দিবস পালিত
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: “সাম্য ও সমতায় দেশে গড়বে সমবায় “প্রতিপাদ্যকে সামনে রেখে খুলনার পাইকগাছায় ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে শনিবার সকালে উপজেলা পরিষদ চত্বরে জাতীয় পতাকা উত্তোলন ও বর্ণাঢ্য র্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন ও সমবায় অফিসের আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন, উপজেলা সমবায় কর্মকর্তা হুমায়ুন কবির। প্রধান অতিথি ছিলেন, পাইকগাছা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ফজলে রাব্বী।
এসএফডিএফ কর্মকর্তা জিএম জাকারিয়ার সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন কৃষি কর্মকর্তা মোঃ একরামুল হোসেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক, ইউআরসি ইনস্ট্রাক্টর ঈমান উদ্দিন, খাদ্য কর্মকর্তা মোঃ হাসিবুর রহমান, পল্লী সঞ্চয় ব্যাংকের কর্মকর্তা জয়ন্ত কুমার ঘোষ, সমাজসেবা কর্মকর্তা অনাথ কুমার বিশ্বাস, প্রেসক্লাব পাইকগাছা এর সাধারণ সম্পাদক এম জালাল উদ্দীন প্রমুখ। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত সমবায় সমিতির কর্মকর্তা ও সদস্যরা অংশগ্রহণ করেন।






শ্যামনগরে জলবায়ু সহনশীল জনগোষ্ঠী তৈরি প্রকল্পের শিখন ও অভিজ্ঞতা বিনিময় সভা
খুলনা বিশ্ববিদ্যালয়ের পাইকগাছা ক্যাম্পাস বিজ্ঞানী পিসি রায়ের নামে নামকরণের দাবি
পাইকগাছায় জুলাই গণঅভ্যুথান দিবস পালন উপলক্ষে প্রস্তুতি সভা
পাইকগাছা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
মহম্মদপুরে নদীগর্ভে বিলীন হচ্ছে সড়ক ; চরম ঝুঁকিতে ১০ হাজার মানুষ
জন্মাষ্টমী উপলক্ষে- পাইকগাছার রাড়ুলীতে পূজা উদযাপন পরিষদের মতবিনিময় সভা
পাইকগাছার আমুরকাটা বয়ারঝাপা সড়ক ঝুঁকিতে
দেশের মানুষের আস্থায় বিচার বিভাগকে ফিরিয়ে আনতে চাই - আইনমন্ত্রী
খুলনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত
শ্যামনগরে পরিবারে আয় বৃদ্ধির লক্ষ্যে ৭২ জনকে ১৮শত মুরগির বাচ্চা ও মুরগির খাদ্য বিতরণ 