শিরোনাম:
পাইকগাছা, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

SW News24
শুক্রবার ● ৭ নভেম্বর ২০২৫
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছায় স্কুলের পাশে অপরিচ্ছন্ন পরিবেশে পোল্ট্রি ফার্ম স্থাপন করায় মালিককে জরিমানা
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছায় স্কুলের পাশে অপরিচ্ছন্ন পরিবেশে পোল্ট্রি ফার্ম স্থাপন করায় মালিককে জরিমানা
২৩২ বার পঠিত
শুক্রবার ● ৭ নভেম্বর ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পাইকগাছায় স্কুলের পাশে অপরিচ্ছন্ন পরিবেশে পোল্ট্রি ফার্ম স্থাপন করায় মালিককে জরিমানা

--- পাইকগাছায় অপরিচ্ছন্ন পরিবেশে স্কুল ও বসতবাড়ির পাশে পোল্ট্রি ফার্ম স্থাপন করায় মালিককে তিন হাজার টাকা  জরিমানা করা হয়েছে।  উপজেলার গদাইপুর ইউনিয়নের মানিকতলা স্কুল সংলগ্ন বসত বাড়ির পাশে অপরিচ্ছন্ন পরিবেশে পোল্ট্রি ফার্ম স্থাপন করে সৃষ্ট দুর্গন্ধ এর কারণে স্কুলের কার্যক্রম ও আশেপাশের লোকজনের বসবাসের সমস্যা সৃষ্টি করায় ও নিবন্ধন না থাকায় উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তার প্রসিকিউশনের ভিত্তিতে মালিককে পশুরোগ আইন, ২০০৫ অনুযায়ী ৩ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। 

৬ নভেম্বর বৃহস্পতিবার উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তার প্রসিকিউশনের ভিত্তিতে মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ ফজলে রাব্বী। এসময়ে পশুরোগ আইন, ২০০৫ অনুযায়ী ফার্ম মালিককে তিন হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন। এসময়ে উপস্থিত ছিলেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ পার্থ প্রতিম রায়, নাজির মোঃ জিয়াদ আলী ও পুলিশ সদস্যবৃন্দ।

অভিযোগ রয়েছে, উক্ত পোল্ট্রি ফার্মের দুর্গন্ধে আশেপাশের এলাকাবাসী ও মানিকতলা স্কুলের শিক্ষক-শিক্ষার্থীদের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছিল। এছাড়া ফার্মটির কোনো নিবন্ধনও ছিল না। মোবাইল কোর্টের মাধ্যমে অনতিবিলম্বে ফার্মটি অপসারণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

 





অপরাধ এর আরও খবর

পাইকগাছায় ৯ মামলার ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার পাইকগাছায় ৯ মামলার ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার
পাইকগাছায় গভীর রাতে ঘরে ঢুকে বিধবার উপর হামলা; রক্তাক্ত অবস্থায় উদ্ধার পাইকগাছায় গভীর রাতে ঘরে ঢুকে বিধবার উপর হামলা; রক্তাক্ত অবস্থায় উদ্ধার
পাইকগাছায় ঘের দখল চেষ্টা ব্যর্থ; মিথ্যা অভিযোগে ঘের মালিকের হয়রানী চেষ্টার অভিযোগ পাইকগাছায় ঘের দখল চেষ্টা ব্যর্থ; মিথ্যা অভিযোগে ঘের মালিকের হয়রানী চেষ্টার অভিযোগ
নড়াইলে দুইপক্ষের সংঘর্ষে ৫ জন গুলিবিদ্ধ আহত ৮ নড়াইলে দুইপক্ষের সংঘর্ষে ৫ জন গুলিবিদ্ধ আহত ৮
রশি ধরে টান দিতে বিস্ফোরিত হলো পটকা জাতীয় বস্তু ! রশি ধরে টান দিতে বিস্ফোরিত হলো পটকা জাতীয় বস্তু !
নড়াইলে অনলাইনে ইলিশ মাছ প্রতারণা ও জুয়ার অভিযোগে ৯ জন গ্রেফতার নড়াইলে অনলাইনে ইলিশ মাছ প্রতারণা ও জুয়ার অভিযোগে ৯ জন গ্রেফতার
নড়াইলে আদালতে হাজিরা দিতে এসে ধারালো অস্ত্রসহ আটক ১১ নড়াইলে আদালতে হাজিরা দিতে এসে ধারালো অস্ত্রসহ আটক ১১
পাইকগাছায় ডেঙ্গুতে মুন্না নামে এক কিশোরের মৃত্যু পাইকগাছায় ডেঙ্গুতে মুন্না নামে এক কিশোরের মৃত্যু
নড়াইলে রেললাইন ও পল্লী বিদ্যুতের চোরাইকৃত তামার তার উদ্ধার; আটক ২ নড়াইলে রেললাইন ও পল্লী বিদ্যুতের চোরাইকৃত তামার তার উদ্ধার; আটক ২
পাইকগাছায় গাঁজাসহ যুবক গ্রেপ্তার; এক মাসের কারাদণ্ড পাইকগাছায় গাঁজাসহ যুবক গ্রেপ্তার; এক মাসের কারাদণ্ড

আর্কাইভ