রবিবার ● ৯ নভেম্বর ২০২৫
প্রথম পাতা » আঞ্চলিক » মাগুরায় গনপ্রকৌশল দিবসে র্যালি ও আলোচনা সভা
মাগুরায় গনপ্রকৌশল দিবসে র্যালি ও আলোচনা সভা
মাগুরা প্রতিনিধি : মাগুরায় গণপ্রকৌশল দিবসে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে । রোববার সকাল ১০টায় আইডিইবি, মাগুরা জেলা শাখার উদ্যোগে ভায়না মোড়ে আইডিইবি কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দিবসের এবারের প্রতিপাদ্য ছিল— “দক্ষ জনশক্তি—দেশ গঠনের মূল ভিত্তি।”
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন , অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মাহবুবুল হক । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রকৌশলী পলাশ কুমার ঘোষ, নির্বাহী প্রকৌশলী, ওজোপাটিকো মাগুরা; প্রকৌশলী এটিএম বেনজির রহমান, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা, মাগুরা; এবং প্রকৌশলী কাজী সিরাজুদ্দোহা, অধ্যক্ষ, টিটিসি মাগুরা। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন প্রকৌশলী মোহাম্মদ মনিরুল ইসলাম, উপবিভাগীয় প্রকৌশলী, মাগুরা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রকৌশলী মো: মাহাবুবুর রহমান টিটো, সাধারণ সম্পাদক, আইডিইবি মাগুরা জেলা শাখা।
বক্তারা বলেন, দেশের টেকসই উন্নয়ন ও আধুনিকায়নে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের ভূমিকা অনস্বীকার্য। প্রযুক্তিনির্ভর ভবিষ্যৎ নির্মাণে গণপ্রকৌশলীদের জ্ঞান ও দক্ষতা আরও কার্যকরভাবে কাজে লাগাতে হবে বলে তারা মত প্রকাশ করেন।
আলোচনা সভা শেষে একটি বর্ণাঢ্য র্যালি আইডিইবি কার্যালয় থেকে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।






মহম্মদপুরে নদীগর্ভে বিলীন হচ্ছে সড়ক ; চরম ঝুঁকিতে ১০ হাজার মানুষ
জন্মাষ্টমী উপলক্ষে- পাইকগাছার রাড়ুলীতে পূজা উদযাপন পরিষদের মতবিনিময় সভা
পাইকগাছার আমুরকাটা বয়ারঝাপা সড়ক ঝুঁকিতে
দেশের মানুষের আস্থায় বিচার বিভাগকে ফিরিয়ে আনতে চাই - আইনমন্ত্রী
খুলনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত
শ্যামনগরে পরিবারে আয় বৃদ্ধির লক্ষ্যে ৭২ জনকে ১৮শত মুরগির বাচ্চা ও মুরগির খাদ্য বিতরণ
মাগুরায় জুলাই শহীদ দিবস পালন উপলক্ষে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভা
পাইকগাছায় জুলাই শহিদ দিবস পালিত
পাইকগাছা পূজা উদযাপন পরিষদের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত
শ্রীপুরের চাকদাহ গ্রামের রাস্তার বেহাল দশা; জনদুর্ভোগে গ্রামবাসী 