শিরোনাম:
পাইকগাছা, রবিবার, ১ নভেম্বর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩

SW News24
মঙ্গলবার ● ১৮ নভেম্বর ২০২৫
প্রথম পাতা » আঞ্চলিক » আশাশুনিতে কৃষি জমিতে লোনা পানি ও বালি উত্তোলন বন্ধে ৫ দফা দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি পেশ
প্রথম পাতা » আঞ্চলিক » আশাশুনিতে কৃষি জমিতে লোনা পানি ও বালি উত্তোলন বন্ধে ৫ দফা দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি পেশ
২০০ বার পঠিত
মঙ্গলবার ● ১৮ নভেম্বর ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

আশাশুনিতে কৃষি জমিতে লোনা পানি ও বালি উত্তোলন বন্ধে ৫ দফা দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি পেশ

 ---আহসান হাবিব, আশাশুনি  : আশাশুনিতে কৃষি জমিতে লবন পানির অনুপ্রবেশ রোধ ও সরকারি বিধি বহির্ভূতভাবে বালি উত্তোলন বন্ধে ৫ দফা দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি পেশ করেছেন জলবায়ু অধিপরামর্শ ফোরাম।

মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা পরিষদ সড়কে লিডার্স’র সহযোগিতায় ফটিকখালি ও পারিশামারি গ্রামের ক্ষতিগ্রস্ত শতাধিক কৃষিজীবি নারী-পুরুষের অংশগ্রহণে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুল হান্নানের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন বিএনপি নেতা ইউনুস আলী, প্রধান শিক্ষক কিংকর মণ্ডল, সাবেক সেনা সদস্য হাবিবুর রহমান, ইউপি সদস্য রবিউল ইসলাম, হিরন্ময় মণ্ডল, বিমল সরকার প্রমুখ।

বক্তারা বলেন, উপজেলার খাজরা ইউনিয়নের ফটিকখালি ও পারিশামারি গ্রামের প্রায় ১০ হাজার বিঘা জমিতে নদীর জোয়ারের পানি ও কৃত্রিম জলাবদ্ধতার কৃষি উৎপাদন চরম ব্যহত হচ্ছে। অতি লবণাক্ততার কারণে কিছু কিছু জমি চাষাবাদের অযোগ্য হয়ে পড়েছে। এতে স্থানীয় জীব বৈচিত্র্য ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। মানুষের স্বাস্থ্য ঝুঁকি বাড়ছে এবং বহু পরিবার জীবিকা হারিয়ে অর্থনৈতিক সংকটে পড়ে অন্যত্র চলে যেতে বাধ্য হচ্ছে।

এছাড়া আশাশুনি সদরের খোলপেটুয়া ও মরিচ্চাপ নদী থেকে বিধি বহির্ভূতভাবে বালি উত্তোলন করা হচ্ছে। অনিয়ন্ত্রিতভাবে এই বালি উত্তোলনের ফলে নদীর দুই তীরে ভাঙন ও পরিবেশগত ঝুঁকি বাড়ছে ও স্থানীয় মানুষের নিরাপত্তা হুমকির মুখে পড়েছে।

তাই জরুরী ভিত্তিতে ফটিকখালি ও পারিশামারি এলাকায় লোনা পানি বন্ধে ব্যবস্থা নিতে হবে। কৃষি উৎপাদন বাড়াতে প্রয়োজনীয় স্লুইস গেট নির্মাণ ও খাল খনন করে মিষ্টি পানির সেচের ব্যবস্থা করতে হবে। ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণ ও পূণর্বাসনের ব্যবস্থা করতে হবে। নদী ভাঙন এলাকা থেকে অবৈধ বালি উত্তোলন বন্ধ কার্যকরী পদক্ষেপ নিতে হবে।

মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসারের হাতে ৫ দফা দাবী সম্বলিত একটি স্মারকলিপি প্রদান করা হয়।





আঞ্চলিক এর আরও খবর

বিএফআরআই এর ডিজির লোনাপানি কেন্দ্রের গবেষণা কার্যক্রম পরিদর্শন বিএফআরআই এর ডিজির লোনাপানি কেন্দ্রের গবেষণা কার্যক্রম পরিদর্শন
মাগুরায় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মাগুরায় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
মৎস্য সম্পদ উন্নয়নে গবেষণা অগ্রগতির কোন বিকল্প নাই….. মৎস্য ও প্রাণী সম্পদ সচিব মৎস্য সম্পদ উন্নয়নে গবেষণা অগ্রগতির কোন বিকল্প নাই….. মৎস্য ও প্রাণী সম্পদ সচিব
পাইকগাছা উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিঃ এর ৪০তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত পাইকগাছা উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিঃ এর ৪০তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
পাইকগাছায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত পাইকগাছায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত
পাইকগাছার আলমতলা মাদ্রাসায় সংবর্ধিত এমপি আবুল কালাম আজাদ পাইকগাছার আলমতলা মাদ্রাসায় সংবর্ধিত এমপি আবুল কালাম আজাদ
শ্যামনগরে পরিবারে আয় বৃদ্ধি করতে হাঁস-মুরগি পালন বিষয়ক প্রশিক্ষণ শ্যামনগরে পরিবারে আয় বৃদ্ধি করতে হাঁস-মুরগি পালন বিষয়ক প্রশিক্ষণ
পাইকগাছায় দুর্গাপূজা পরবর্তী উপজেলা প্রশাসনের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত পাইকগাছায় দুর্গাপূজা পরবর্তী উপজেলা প্রশাসনের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত
নড়াইলে ঊষার আলো সূর্যসংঘের সম্মেলন ও কমিটি গঠন অনুষ্ঠিত নড়াইলে ঊষার আলো সূর্যসংঘের সম্মেলন ও কমিটি গঠন অনুষ্ঠিত
পাইকগাছায় এক বছরে সড়ক দুর্ঘটনায় নিহত ৮; আহত ৪৯ পাইকগাছায় এক বছরে সড়ক দুর্ঘটনায় নিহত ৮; আহত ৪৯

আর্কাইভ