বৃহস্পতিবার ● ২০ নভেম্বর ২০২৫
প্রথম পাতা » আঞ্চলিক » সুন্দরবনের পলিথিন ও প্লাস্টিক দূষণ প্রতিরোধে করণীয় শীর্ষক কর্মশালা ও পাটের ব্যাগ বিতরণ
সুন্দরবনের পলিথিন ও প্লাস্টিক দূষণ প্রতিরোধে করণীয় শীর্ষক কর্মশালা ও পাটের ব্যাগ বিতরণ
খুলনার পাইকগাছায় সুন্দরবনের পলিথিন ও প্লাস্টিক দূষণ প্রতিরোধে কর্মশালা ও পাটের ব্যাগ বিতরণ করা হয়েছে।২০ নভেম্বর বৃহস্পতিবার সকালে বেসরকারি উন্নয়ন সংস্থা রুপান্তরের সুন্দরবন সুরক্ষা প্রকল্পের আওতায় অফিসার্স ক্লাব মিলনায়তনে পলিথিন ও প্লাস্টিক দূষণ প্রতিরোধে বাজার কমিটি এবং ব্যবসায়ী প্রতিনিধিদের করণীয় শীর্ষক কর্মশালার আয়োজন করা হয়।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অংশগ্রহণকারী বাজার কমিটি ও ব্যবসায়ী প্রতিনিধিদের মাঝে পরিবেশ বান্ধব পাটের ব্যাগ বিতরণ করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ফজলে রাব্বী।
বিশেষ অতিথি ছিলেন, উপজেলা প্রাথমিক শিক্ষা প্রশিক্ষণ কর্মকর্তা ইমান উদ্দিন, ষোলআনা ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি জিএম শুকুরুজ্জামান, সুন্দরবন সাংবাদিক ফোরামের যুগ্ম আহবায়ক সাংবাদিক মোঃ আব্দুল আজিজ, সাংবাদিক ও কলামিস্ট প্রকাশ ঘোষ বিধান, মৎস্য আড়ৎদারি সমবায় সমিতির সাধারণ সম্পাদক বিল্লাল মোড়ল ও রুপান্তর সুন্দরবন সুরক্ষা প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী সাকী রেজওয়ানা।
বক্তব্য রাখেন ব্যবসায়ী মিজানুর রহমান, রাব্বু ইসলাম দিপু, পঞ্চানন সানা, প্রণব সরদার, আমজাদ হোসেন, হযরত আলী, সীমা মন্ডল, মনিরুল ইসলাম, মহিবুল্লাহ সরদার, সুন্দরবন ইয়ুথ ফোরামের সভাপতি রাকিবুল ইসলাম, সহ সভাপতি ছন্দা সুলতানা ও সাধারণ সম্পাদক কৃষ্ণা ব্যানার্জি প্রমুখ।






ক্রিকেটার সাকিব আল হাসানের বাড়িতে হামলার এক মাস পর সংস্কার হচ্ছে
মাগুরায় পরিবেশ ও প্রকৃতির দক্ষতা বৃদ্ধি শীর্ষক দুই দিনব্যাপী কর্মশালা সম্পন্ন
পাইকগাছার কৈয়াসিটিবুনিয়া পূজা মন্দিরের দীর্ঘদিনের বিরোধের অবসান
মাগুরায় ছাত্রদলের পরিছন্নতা কর্মসুচির উদ্বোধন
পাইকগাছায় জলবায়ু সহনশীল ওয়াশ সংক্রান্ত অবহিতকরণ এবং পরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
নড়াইলে মোবাইল ব্যাংকিং রকেটের ডিস্ট্রিবিউশন হাউজের উদ্বোধন
নড়াইলে নানা আয়োজনে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৫৫তম শাহাদাতবার্ষিকী পালিত
নড়াইলের আমাদায় শান্তি সম্প্রতি ও মাদকমুক্ত গ্রাম গঠনে আলোচনা সভা অনুষ্ঠিত
শ্যামনগরে নেতৃত্ব উন্নয়ন ও সাংগঠনিক ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ
দীর্ঘ ২৩ বছর পর মাগুরা জেলা বণিক সমিতির নির্বাচনের তফসিল ঘোষণা 