শিরোনাম:
পাইকগাছা, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩

SW News24
বৃহস্পতিবার ● ২০ নভেম্বর ২০২৫
প্রথম পাতা » রাজনীতি » নড়াইল-২ আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী জর্জের গণসংযোগ
প্রথম পাতা » রাজনীতি » নড়াইল-২ আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী জর্জের গণসংযোগ
১৩০ বার পঠিত
বৃহস্পতিবার ● ২০ নভেম্বর ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

নড়াইল-২ আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী জর্জের গণসংযোগ

---নড়াইল প্রতিনিধি ; নড়াইল-২ আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক শাহরিয়ার রিজভী জর্জ গণসংযোগ করেছেন। বুধবার (১৯ নভেম্বর) বিকেলে নড়াইলের দারিয়াপুর ও হোগলাডাঙ্গা বাজারে এ গণসংযোগ অনুষ্ঠিত হয়।

এ সময় আরো উপস্থিত ছিলেন-জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আরিফুজ্জামান মিলন, জেলা কৃষকদলের সাবেক আহবায়ক নবির হোসেন, সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ওয়াহিদুজ্জামান, নড়াইল পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আরমান আলী খান, জেলা ছাত্রদলের সভাপতি ফরিদ হোসেন বিশ্বাস, সদর উপজেলা যুবদলের আহবায়ক তরিকুল ইসলাম পিয়াল ও সদস্য সচিব আরিফুল আকবর মিল্টনসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

নড়াইল-২ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী শাহরিয়ার রিজভী জর্জ বলেন, ২৩৭টি আসনে বিএনপির দলীয় প্রার্থীর নাম ঘোষণা করা হলেও নড়াইল-২ আসনে এখনো কোনো প্রার্থীর নাম ঘোষণা হয়নি। মনোনয়ন প্রত্যাশী হিসেবে আমি প্রতিদিন নির্বাচনী এলাকায় গণসংযোগ চালিয়ে যাচ্ছি। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যাকে ধানের শীষ তুলে দিবেন, তার জন্য সবাই একযোগে কাজ করবেন। আমি মনোনয়ন পেলে নড়াইল-২ আসনটি তারেক রহমানকে উপহার দিতে পারব ইনশাআল্লাহ।





রাজনীতি এর আরও খবর

পাইকগাছা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এডভোকেট আবুল কালাম আজাদ গ্রেফতার পাইকগাছা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এডভোকেট আবুল কালাম আজাদ গ্রেফতার
মাগুরায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মাগুরায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
৪০ বছরের দ্বন্দ্ব ভুলে এক হলেন ৫ গ্রামের মানুষ;নড়াইলে ইউপি চেয়ারম্যান প্রার্থী হুমায়ুনের নাম ঘোষণা ৪০ বছরের দ্বন্দ্ব ভুলে এক হলেন ৫ গ্রামের মানুষ;নড়াইলে ইউপি চেয়ারম্যান প্রার্থী হুমায়ুনের নাম ঘোষণা
নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে মাগুরায় ১১দলীয় ঐক্য জোটেরস্মারকলিপি প্রদান নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে মাগুরায় ১১দলীয় ঐক্য জোটেরস্মারকলিপি প্রদান
পাইকগাছায় জুলাই উদযাপন উপলক্ষে বিএনপির আনন্দ মিছিল ও সমাবেশ পাইকগাছায় জুলাই উদযাপন উপলক্ষে বিএনপির আনন্দ মিছিল ও সমাবেশ
পাইকগাছা-কয়রা বিএনপির নেতাকর্মীদের সঙ্গে এমপি ফাহমিদা হকের মতবিনিময় সভা পাইকগাছা-কয়রা বিএনপির নেতাকর্মীদের সঙ্গে এমপি ফাহমিদা হকের মতবিনিময় সভা
শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে পাইকগাছায় জামায়াত নেতা বহিষ্কার শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে পাইকগাছায় জামায়াত নেতা বহিষ্কার
পাইকগাছায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহদাৎ বার্ষিকী পালিত পাইকগাছায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহদাৎ বার্ষিকী পালিত
পাইকগাছায় ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত পাইকগাছায় ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত
নড়াইলে ‘ইজ্জাতুল ইসলাম বাংলাদেশ’র আত্মপ্রকাশ নড়াইলে ‘ইজ্জাতুল ইসলাম বাংলাদেশ’র আত্মপ্রকাশ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)