শিরোনাম:
পাইকগাছা, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ৯ ফাল্গুন ১৪৩২

SW News24
শনিবার ● ২২ নভেম্বর ২০২৫
প্রথম পাতা » রাজনীতি » মাগুরা-২ আসনে জামাতের প্রার্থী এমবি বাকেরের বিশাল মোটর সাইকেল শোভাযাত্রা
প্রথম পাতা » রাজনীতি » মাগুরা-২ আসনে জামাতের প্রার্থী এমবি বাকেরের বিশাল মোটর সাইকেল শোভাযাত্রা
১৭২ বার পঠিত
শনিবার ● ২২ নভেম্বর ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মাগুরা-২ আসনে জামাতের প্রার্থী এমবি বাকেরের বিশাল মোটর সাইকেল শোভাযাত্রা

---মাগুরা প্রতিনিধি : নানা উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে  হাজার হাজার মোটর সাইকেল নিয়ে মাগুরা-২ আসনের জামায়াত ইসলামী বাংলাদেশের মনোনিত প্রার্থী  এমবি বাকেরের পক্ষে শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে আড়পাড়া ডিগ্রী কলেজ মাঠে শালিখা ও মোহাম্মদপুর  উপজেলার ১৯ টি ইউনিয়নের জামায়াত ইসলামী বাংলাদেশের পাড়া,মহল্লার ইউনিটের  হাজার হাজার নেতাকর্মীরা মোটরসাইকেল নিয়ে কলেজ প্রাঙ্গণে সমবেত হয় । এ সময় তারা মাগুরা-২ আসনের প্রার্থী  অধ্যাপক এমবি বাকেরের পক্ষে দাড়িপাল্লা প্রতীকে ভোট প্রার্থনা করে স্লোগান দিতে থাকে। এ যাত্রা উপলক্ষে ১ দিন আগে থেকেই  শালিখা ও মহম্মদপুরের ইউনিয়নের ৩০ বাজারে চালানো হয়  প্রচার প্রচারণা। সকাল ১০ টায় মাগুরা-২ আসনের প্রার্থী এমবি বাকের  ছাদ খোলা মাইক্রোবাসে জাতীয় পতাকা হাতে নিয়ে মোটরসাইকেল শোভাযাত্রা শুরু করেন। এ সময় শোভাযাত্রা অংশ নেয় মোহাম্মদপুর ও শালিখা উপজেলার জামাত কর্মীবৃন্দ। শোভাযাত্রাটি শালিখা আড়পাড়া থেকে শুরু করে তালখড়ি,চতুরবাড়ি,সীমাখালি,বুনাগাতি, গঙ্গারামপুর, নোহাটা,ঝামা বাজার, রাজাপুর,বাবুখালি,বিনোদপুর হয়ে শত্রুজিতপুর বাজারে  গিয়ে শেষ হয়। এই প্রথমবারের মতো জামাতের আয়োজনে এত বড় বিশাল শেভাযাত্রা হয়নি। বণাঢ্য এ শোভাযাত্রায় জামায়াত ইসলামী বাংলাদেশের সাবেক আমীর কেন্দ্রীয় সুরা সদস্য যশোর কুষ্টিয়া অঞ্চলের টিম সদস্য আব্দুল মতিন, মাগুরা জেলা জামাতের  ভারপ্রাপ্ত আমীর অধ্যাপক মাওলানা সাঈদ আহমেদ বাচ্চু, জেলা নায়েবে আমীর অধ্যক্ষ মাওলানা মাহবুবুর রহমান, জেলা ভারপ্রাপ্ত সেক্রেটারী অধ্যাপক মাওলানা মশিউর রহমান, শালিখার আমীর মাওলানা আফসার আলী, মোহাম্মদপুর উপজেলার ভারপ্রাপ্ত আমির মাওলানা নজরুল ইসলাম ও জেলা ইসলামী  ছাত্র শিবিরের সেক্রেটারি জুবায়ের হোসেন অংশ নেয়।
মাগুরা -২ আসনের প্রার্থী কেন্দ্রীয় মজলিসের সূরা সদস্য ও সাবেক ছাত্রনেতা অধ্যাপক এমবি বাকের বলেন, আল্লাহর আইন চাই, সৎ লোকের  শাসন চাই  স্লোগান নিয়ে জামায়াত ইসলামী বাংলাদেশ  কাজ করে যাচ্ছে। প্রথমবারের মতো মাগুরা- ২ আসনে  হাজার হাজার মোটরসাইকেল নিয়ে জামাতের এই শোভাযাত্রা প্রমান করেছে শালিখা মোহাম্মদপুরের এই আসন জামাতের ঘাঁটি। আগামী নির্বাচনকে সামনে রেখে শালিখা ও মহম্মদপুরের প্রতিটি পাড়া,মহল্লা, ইউনিয়নের প্রতিটি গ্রামে চলছে জামাতের নির্বাচন কার্যক্রম। এ নির্বাচনে আমাদের এ জয় সু নিশ্চিত।





রাজনীতি এর আরও খবর

কেশবপুর প্রেসক্লাবের পক্ষ থেকে নবনির্বাচিত সংসদ সদস্যকে সংবর্ধনা প্রদান কেশবপুর প্রেসক্লাবের পক্ষ থেকে নবনির্বাচিত সংসদ সদস্যকে সংবর্ধনা প্রদান
সংস্কৃতি মন্ত্রী হওয়ায় নিতাই রায় চৌধুরীকে অভিনন্দন ও মিষ্টি বিতরণ সংস্কৃতি মন্ত্রী হওয়ায় নিতাই রায় চৌধুরীকে অভিনন্দন ও মিষ্টি বিতরণ
মাগুরায় বিএনপি ও জামায়াতের সৌহার্দ্যের দৃষ্টান্ত মাগুরায় বিএনপি ও জামায়াতের সৌহার্দ্যের দৃষ্টান্ত
ভোট শেষে কর্মস্থলে ফিরতে মানুষের তাড়া ভোট শেষে কর্মস্থলে ফিরতে মানুষের তাড়া
নির্বাচন পরবর্তী পাইকগাছায় ধানের শীষ প্রার্থী বাপ্পির মতবিনিময় নির্বাচন পরবর্তী পাইকগাছায় ধানের শীষ প্রার্থী বাপ্পির মতবিনিময়
মাগুরার দুটি আসনে বিএনপি সমর্থিত প্রার্থী বিজয়ী মাগুরার দুটি আসনে বিএনপি সমর্থিত প্রার্থী বিজয়ী
খুলনা-৬  আসনে জামানত হারালেন তিন প্রার্থী খুলনা-৬ আসনে জামানত হারালেন তিন প্রার্থী
খুলনা-৬ আসনে জামায়াতের মাওলানা আবুল কালাম আজাদ বে-সরকারি ভাবে সংসদ সদস্য নির্বাচিত খুলনা-৬ আসনে জামায়াতের মাওলানা আবুল কালাম আজাদ বে-সরকারি ভাবে সংসদ সদস্য নির্বাচিত
হুইল চেয়ারে এসে ভোট দিলেন প্রতিবন্ধী রাজু হুইল চেয়ারে এসে ভোট দিলেন প্রতিবন্ধী রাজু
জাতীয় সংসদ নির্বাচনে পাইকগাছায় প্রশাসনের সার্বিক নিরাপত্তায় স্বচ্ছতার সাথে ভোটাধিকার নিশ্চিত হবে জাতীয় সংসদ নির্বাচনে পাইকগাছায় প্রশাসনের সার্বিক নিরাপত্তায় স্বচ্ছতার সাথে ভোটাধিকার নিশ্চিত হবে

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)