শনিবার ● ২২ নভেম্বর ২০২৫
প্রথম পাতা » রাজনীতি » মাগুরা-২ আসনে জামাতের প্রার্থী এমবি বাকেরের বিশাল মোটর সাইকেল শোভাযাত্রা
মাগুরা-২ আসনে জামাতের প্রার্থী এমবি বাকেরের বিশাল মোটর সাইকেল শোভাযাত্রা
মাগুরা প্রতিনিধি : নানা উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে হাজার হাজার মোটর সাইকেল নিয়ে মাগুরা-২ আসনের জামায়াত ইসলামী বাংলাদেশের মনোনিত প্রার্থী এমবি বাকেরের পক্ষে শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে আড়পাড়া ডিগ্রী কলেজ মাঠে শালিখা ও মোহাম্মদপুর উপজেলার ১৯ টি ইউনিয়নের জামায়াত ইসলামী বাংলাদেশের পাড়া,মহল্লার ইউনিটের হাজার হাজার নেতাকর্মীরা মোটরসাইকেল নিয়ে কলেজ প্রাঙ্গণে সমবেত হয় । এ সময় তারা মাগুরা-২ আসনের প্রার্থী অধ্যাপক এমবি বাকেরের পক্ষে দাড়িপাল্লা প্রতীকে ভোট প্রার্থনা করে স্লোগান দিতে থাকে। এ যাত্রা উপলক্ষে ১ দিন আগে থেকেই শালিখা ও মহম্মদপুরের ইউনিয়নের ৩০ বাজারে চালানো হয় প্রচার প্রচারণা। সকাল ১০ টায় মাগুরা-২ আসনের প্রার্থী এমবি বাকের ছাদ খোলা মাইক্রোবাসে জাতীয় পতাকা হাতে নিয়ে মোটরসাইকেল শোভাযাত্রা শুরু করেন। এ সময় শোভাযাত্রা অংশ নেয় মোহাম্মদপুর ও শালিখা উপজেলার জামাত কর্মীবৃন্দ। শোভাযাত্রাটি শালিখা আড়পাড়া থেকে শুরু করে তালখড়ি,চতুরবাড়ি,সীমাখালি,বুনাগাতি, গঙ্গারামপুর, নোহাটা,ঝামা বাজার, রাজাপুর,বাবুখালি,বিনোদপুর হয়ে শত্রুজিতপুর বাজারে গিয়ে শেষ হয়। এই প্রথমবারের মতো জামাতের আয়োজনে এত বড় বিশাল শেভাযাত্রা হয়নি। বণাঢ্য এ শোভাযাত্রায় জামায়াত ইসলামী বাংলাদেশের সাবেক আমীর কেন্দ্রীয় সুরা সদস্য যশোর কুষ্টিয়া অঞ্চলের টিম সদস্য আব্দুল মতিন, মাগুরা জেলা জামাতের ভারপ্রাপ্ত আমীর অধ্যাপক মাওলানা সাঈদ আহমেদ বাচ্চু, জেলা নায়েবে আমীর অধ্যক্ষ মাওলানা মাহবুবুর রহমান, জেলা ভারপ্রাপ্ত সেক্রেটারী অধ্যাপক মাওলানা মশিউর রহমান, শালিখার আমীর মাওলানা আফসার আলী, মোহাম্মদপুর উপজেলার ভারপ্রাপ্ত আমির মাওলানা নজরুল ইসলাম ও জেলা ইসলামী ছাত্র শিবিরের সেক্রেটারি জুবায়ের হোসেন অংশ নেয়।
মাগুরা -২ আসনের প্রার্থী কেন্দ্রীয় মজলিসের সূরা সদস্য ও সাবেক ছাত্রনেতা অধ্যাপক এমবি বাকের বলেন, আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই স্লোগান নিয়ে জামায়াত ইসলামী বাংলাদেশ কাজ করে যাচ্ছে। প্রথমবারের মতো মাগুরা- ২ আসনে হাজার হাজার মোটরসাইকেল নিয়ে জামাতের এই শোভাযাত্রা প্রমান করেছে শালিখা মোহাম্মদপুরের এই আসন জামাতের ঘাঁটি। আগামী নির্বাচনকে সামনে রেখে শালিখা ও মহম্মদপুরের প্রতিটি পাড়া,মহল্লা, ইউনিয়নের প্রতিটি গ্রামে চলছে জামাতের নির্বাচন কার্যক্রম। এ নির্বাচনে আমাদের এ জয় সু নিশ্চিত।






মাগুরায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
৪০ বছরের দ্বন্দ্ব ভুলে এক হলেন ৫ গ্রামের মানুষ;নড়াইলে ইউপি চেয়ারম্যান প্রার্থী হুমায়ুনের নাম ঘোষণা
নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে মাগুরায় ১১দলীয় ঐক্য জোটেরস্মারকলিপি প্রদান
পাইকগাছায় জুলাই উদযাপন উপলক্ষে বিএনপির আনন্দ মিছিল ও সমাবেশ
পাইকগাছা-কয়রা বিএনপির নেতাকর্মীদের সঙ্গে এমপি ফাহমিদা হকের মতবিনিময় সভা
শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে পাইকগাছায় জামায়াত নেতা বহিষ্কার
পাইকগাছায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহদাৎ বার্ষিকী পালিত
পাইকগাছায় ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত
নড়াইলে ‘ইজ্জাতুল ইসলাম বাংলাদেশ’র আত্মপ্রকাশ
মাগুরায় জেলগেট থেকে পুনরায় গ্রেপ্তার সাবেক এমপি শিখরের ছোট ভাই হিশাম 