শিরোনাম:
পাইকগাছা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ন ১৪৩৩

SW News24
মঙ্গলবার ● ২৫ নভেম্বর ২০২৫
প্রথম পাতা » আঞ্চলিক » মাগুরা ও শালিখায় খুচরা সার বিক্রেতাদের লাইসেন্স বাতিলের প্রতিবাদে মানববন্ধন
প্রথম পাতা » আঞ্চলিক » মাগুরা ও শালিখায় খুচরা সার বিক্রেতাদের লাইসেন্স বাতিলের প্রতিবাদে মানববন্ধন
৩৬৯ বার পঠিত
মঙ্গলবার ● ২৫ নভেম্বর ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মাগুরা ও শালিখায় খুচরা সার বিক্রেতাদের লাইসেন্স বাতিলের প্রতিবাদে মানববন্ধন

---মাগুরা প্রতিনিধিঃ খুচরা সার বিক্রেতাদের লাইসেন্স বাতিলের প্রতিবাদে  মাগুরা ও শালিখা উপজেলায় মানববন্ধন হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১১ টায় মাগুরা প্রেসক্লাবের সামনে মানববন্ধনের আয়োজন করে খুচরা সার বিক্রেতা এসোসিয়েশন অফ বাংলাদেশ মাগুরা জেলা শাখা। সভায় বক্তারা বলেন, অবিলম্বে  জেলার খুচরা সার বিক্রেতা আইডি কার্ড ধারীদের  বহাল রাখা এবং টিও লাইসেন্স রাখার দাবি জানানে হয়। মানববন্ধন শেষে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।
অপরদিকে, শালিখা উপজেলার খুচরা সার বিক্রেতা উপজেলা সাব ডিলার ইউনিট এর উদ্যোগে এ মানববন্ধন পালিত হয়।
মঙ্গলবার  সকাল সাড়ে ১০টায় সাব ডিলার ইউনিট এর ব্যানারে উপজেলার আড়পাড়া সরকারি আইডিয়াল হাই স্কুল মাঠ থেকে র‌্যালি বের হয়।
র‌্যালিটি উপজেলা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে উপজেলা নির্বাহী অফিসার বরাবর স্মারক লিপি প্রদান করা হয়। এসময় মানববন্ধনে অংশ নেন উপজেলার খুচরা সার বিক্রেতা সাব ডিলার ইউনিটের নেতাকর্মীরা।
সংগঠনটির উপজেলা সভাপতি জিহাদ আলী মল্লিক সভাপতিত্ব করেন। বক্তব্য রাখেন সংগঠনের সহ সভাপতি কামরুজ্জামান, সাধারণ সম্পাদক বিশ্বজিত চক্রবর্তী, কোষাধ্যক্ষ কবির সরদার,সদস্য মোল্লা মামুন প্রমুখ।
বক্তারা বলেন, দেশের প্রতিটি প্রান্তিক এলাকায় কৃষকদের মাঝে সুলভ মূল্যে সার সরবরাহ করে আসছেন খুচরা সার বিক্রেতা বা সাব ডিলাররা। কিন্তু সরকার খুচরা সার বিক্রেতাদের লাইসেন্স বাতিলের ঘোষণা দিয়েছে।





আঞ্চলিক এর আরও খবর

পাইকগাছায় কড়ুলিয়া নদীর ওপর নির্মিত লস্কর-বাইনতলা সেতুর ৭৬ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে পাইকগাছায় কড়ুলিয়া নদীর ওপর নির্মিত লস্কর-বাইনতলা সেতুর ৭৬ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে
পাইকগাছায় মশক নিধনে ১০ ফগার মেশিন বিতরণ পাইকগাছায় মশক নিধনে ১০ ফগার মেশিন বিতরণ
পাইকগাছায় গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত পাইকগাছায় গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত
শ্যামনগরের গাবুরাতে জলবায়ু সহনশীল জীবিকায়ন সৃষ্টিতে ছাগল পালন বিষয়ক প্রশিক্ষণ শ্যামনগরের গাবুরাতে জলবায়ু সহনশীল জীবিকায়ন সৃষ্টিতে ছাগল পালন বিষয়ক প্রশিক্ষণ
মাগুরায় শীতার্তদের জন্য কম্বল হস্তান্তর মাগুরায় শীতার্তদের জন্য কম্বল হস্তান্তর
পাইকগাছা পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি সমীরণ সাধুর সফল অস্ত্রাপচার পাইকগাছা পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি সমীরণ সাধুর সফল অস্ত্রাপচার
পাইকগাছায় উপকূলীয় জনগোষ্ঠীর জলবায়ু ন্যায়বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত পাইকগাছায় উপকূলীয় জনগোষ্ঠীর জলবায়ু ন্যায়বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত
নড়াইলে নানা আয়োজনে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত নড়াইলে নানা আয়োজনে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত
পাইকগাছার সার্বিক উন্নয়ন ও জনদুর্ভোগ লাঘবে আধুনিক বাস টার্মিনাল নির্মাণ জরুরি …. এসএম মনিরুল হাসান বাপ্পী পাইকগাছার সার্বিক উন্নয়ন ও জনদুর্ভোগ লাঘবে আধুনিক বাস টার্মিনাল নির্মাণ জরুরি …. এসএম মনিরুল হাসান বাপ্পী
শ্যামনগরের বিকল্প ও পরিবেশবান্ধব জীবিকা উন্নয়ন বিষয়ক বিষয়ক প্রশিক্ষণ শ্যামনগরের বিকল্প ও পরিবেশবান্ধব জীবিকা উন্নয়ন বিষয়ক বিষয়ক প্রশিক্ষণ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)