রবিবার ● ৩০ নভেম্বর ২০২৫
প্রথম পাতা » আঞ্চলিক » নড়াইলে সুধীজন, সরকারি কর্মকর্তা ও বীরমুক্তিযোদ্ধাদের সঙ্গে জেলা প্রশাসকের মতবিনিময় সভা
নড়াইলে সুধীজন, সরকারি কর্মকর্তা ও বীরমুক্তিযোদ্ধাদের সঙ্গে জেলা প্রশাসকের মতবিনিময় সভা
নড়াইল প্রতিনিধি; নড়াইল সদর উপজেলার সুধীজন, বীরমুক্তিযোদ্ধা ও সরকারি কর্মকর্তাদের সঙ্গে নবাগত জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল ছালাম মতবিনিময় করেছেন। সদর উপজেলা প্রশাসনের আয়োজনে রোববার (৩০ নভেম্বর) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল ছালাম এলাকার সার্বিক উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা, জনসেবার মানোন্নয়ন এবং প্রশাসন ও সাধারণ মানুষের মধ্যে সেতুবন্ধন রচনায় তার বক্তব্য তুলে ধরেন। জেলার উন্নয়ন ত্বরান্বিত করতে সাংবাদিকদের গঠনমূলক সহযোগিতা, মুক্তচিন্তা ও পরামর্শের ওপর গুরুত্বারোপ করেন।
সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দেবাশীষ অধিকারীর সঞ্চালনায় মতবিনিময় সভায় স্বাগত বক্তব্য দেন-সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সঞ্চিতা বিশ্বাস।
এছাড়া উপস্থিত ছিলেন-সদর উপজেলা কৃষি কর্মকর্তা রোকনুজ্জামান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা দেবাশীষ কুমার কুন্ডু, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেরুন্নেসা, জেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা মোহাম্মদ ওয়াকিউজ্জামান, সদর উপজেলা বিএনপির সভাপতি বীরমুক্তিযোদ্ধা মুস্তাফিজুর রহমান আলেক, সাধারণ সম্পাদক মুজাহিদুর রহমান পলাশ, নড়াইল প্রেসক্লাবের সহ-সভাপতি সুলতান মাহমুদ, গোবরা পার্ব্বতী বিদ্যাপীঠের প্রধান শিক্ষক আব্দুর রশিদ, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অ্যাডভোকেট পংকজ বিহারী ঘোষ অন্নসহ অনেকে।






ক্রিকেটার সাকিব আল হাসানের বাড়িতে হামলার এক মাস পর সংস্কার হচ্ছে
মাগুরায় পরিবেশ ও প্রকৃতির দক্ষতা বৃদ্ধি শীর্ষক দুই দিনব্যাপী কর্মশালা সম্পন্ন
পাইকগাছার কৈয়াসিটিবুনিয়া পূজা মন্দিরের দীর্ঘদিনের বিরোধের অবসান
মাগুরায় ছাত্রদলের পরিছন্নতা কর্মসুচির উদ্বোধন
পাইকগাছায় জলবায়ু সহনশীল ওয়াশ সংক্রান্ত অবহিতকরণ এবং পরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
নড়াইলে মোবাইল ব্যাংকিং রকেটের ডিস্ট্রিবিউশন হাউজের উদ্বোধন
নড়াইলে নানা আয়োজনে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৫৫তম শাহাদাতবার্ষিকী পালিত
নড়াইলের আমাদায় শান্তি সম্প্রতি ও মাদকমুক্ত গ্রাম গঠনে আলোচনা সভা অনুষ্ঠিত
শ্যামনগরে নেতৃত্ব উন্নয়ন ও সাংগঠনিক ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ
দীর্ঘ ২৩ বছর পর মাগুরা জেলা বণিক সমিতির নির্বাচনের তফসিল ঘোষণা 