শনিবার ● ২০ ডিসেম্বর ২০২৫
প্রথম পাতা » আঞ্চলিক » বাংলাদেশ পল্লী চিকিৎসক সমিতি মাগুরার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
বাংলাদেশ পল্লী চিকিৎসক সমিতি মাগুরার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
মাগুরা প্রতিনিধি : বাংলাদেশ পল্লী চিকিৎসক সমিতি, জেলা শাখা মাগুরার উদ্যোগে দ্বি-বার্ষিক সম্মেলন শনিবার সকাল ১০টায় মাগুরা জেলা অডিটোরিয়ামে সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সম্মেলনে প্রধান অতিথি ছিলেন অ্যাডভোকেট বাবু নিতাই রায় চৌধুরী, ভাইস চেয়ারম্যান, কেন্দ্রীয় নির্বাহী কমিটি, বিএনপি। প্রধান বক্তা ছিলেন মনোয়ার হোসেন খান, উপদেষ্টা, কেন্দ্রীয় কমিটি, বাংলাদেশ পল্লী চিকিৎসক সমিতি ও সদস্য সচিব, জেলা বিএনপি মাগুরা।
সম্মেলনে সভাপতিত্ব করেন পল্লী চিকিৎসক আলহাজ্ব আব্দুর রাজ্জাক, সভাপতি, মাগুরা জেলা পল্লী চিকিৎসক সমিতি। উদ্বোধক ছিলেন ছিলেন পল্লী চিকিৎসক সবুজ আলী, সভাপতি, কেন্দ্রীয় কমিটি, বাংলাদেশ পল্লী চিকিৎসক সমিতি।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পল্লী চিকিৎসক আক্কাস আলী, সাধারণ সম্পাদক, কেন্দ্রীয় কমিটি এবং পল্লী চিকিৎসক নূরে আলম দিপু, সহ-সাধারণ সম্পাদক, কেন্দ্রীয় কমিটি ও সাধারণ সম্পাদক, খুলনা বিভাগ। সম্মেলনের সঞ্চালনায় ছিলেন বীর মুক্তিযোদ্ধা পল্লী চিকিৎসক আবু বক্কার মোল্যা (টোকন), সাধারণ সম্পাদক, মাগুরা জেলা পল্লী চিকিৎসক সমিতি।
সম্মেলনে বক্তারা পল্লী চিকিৎসকদের অধিকার রক্ষা, দক্ষতা উন্নয়ন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রম জোরদার এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। সম্মেলনে আংশিক নতুন জেলা কমিটি ঘোষণা করা হয়।






ক্রিকেটার সাকিব আল হাসানের বাড়িতে হামলার এক মাস পর সংস্কার হচ্ছে
মাগুরায় পরিবেশ ও প্রকৃতির দক্ষতা বৃদ্ধি শীর্ষক দুই দিনব্যাপী কর্মশালা সম্পন্ন
পাইকগাছার কৈয়াসিটিবুনিয়া পূজা মন্দিরের দীর্ঘদিনের বিরোধের অবসান
মাগুরায় ছাত্রদলের পরিছন্নতা কর্মসুচির উদ্বোধন
পাইকগাছায় জলবায়ু সহনশীল ওয়াশ সংক্রান্ত অবহিতকরণ এবং পরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
নড়াইলে মোবাইল ব্যাংকিং রকেটের ডিস্ট্রিবিউশন হাউজের উদ্বোধন
নড়াইলে নানা আয়োজনে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৫৫তম শাহাদাতবার্ষিকী পালিত
নড়াইলের আমাদায় শান্তি সম্প্রতি ও মাদকমুক্ত গ্রাম গঠনে আলোচনা সভা অনুষ্ঠিত
শ্যামনগরে নেতৃত্ব উন্নয়ন ও সাংগঠনিক ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ
দীর্ঘ ২৩ বছর পর মাগুরা জেলা বণিক সমিতির নির্বাচনের তফসিল ঘোষণা 