রবিবার ● ২৮ ডিসেম্বর ২০২৫
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছায় সরকারি মাটি কর্তনে যৌথ অভিযানে আটক -২ : একজনের কারাদণ্ড
পাইকগাছায় সরকারি মাটি কর্তনে যৌথ অভিযানে আটক -২ : একজনের কারাদণ্ড
পাইকগাছায় সরকারি মাটি কাঁটার অপরাধে আকরাম হোসেন (৩৮) নামে এক ব্যক্তিকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরীর নেতৃত্বে ২৬ ফেব্রুয়ারী শুক্রবার রাত ১১ টা থেকে আড়াইটা উপজেলার চাঁদখালীতে উপজেলা প্রশাসন, সেনাবাহিনী ও পুলিশ যৌথ অভিযান পরিচালনা করেন। অভিযান পরিচালনাকালে চাঁদখালী ইউনিয়নের ১ নং ওয়ার্ডের সরকারি খাসজমি ও কপোতাক্ষের বাঁধ সংলগ্ন এলাকায় সরকারি মাটি কাঁটার সময় যৌথ অভিযানে দুজন কে হাতেনাতে আটক এবং ঘটনাস্থল থেকে ভেকু ও বালু পরিবহনের কাজে ব্যবহার করা ৩ টি ব্যাটারি জব্দ করা হয়। পরে আটক দুই জনের মধ্যে কালিদাসপুর গ্রামের হাবিবুর রহমান গাজীর ছেলে আকরাম হোসেন গাজীকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান ও ৫০০ টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও ওয়াসিউজ্জামান চৌধুরী। একজন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তাকে মুচলেকা দিয়ে তার অভিভাবকের জিম্মায় দেওয়া হয় । উল্লেখ্য উপজেলার চাঁদখালীতে বেশ কয়েকটি ইটভাটা রয়েছে একটি চক্র খননকৃত কপোতাক্ষ নদের বাঁধের মাটি এবং সরকারি জমি মাটি কেটে এসব ইটভাটায় দীর্ঘদিন সরবরাহ করে আসছিল। এ ধরনের অপতৎপরতা বন্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে বলে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী জানিয়েছেন।






পাইকগাছায় ফার্মেসিতে ভ্রাম্যমাণ আদালতে অভিযান: জরিমানা ৪৭ হাজার
মাগুরায় ভোক্তার অভিযানে ৩টি প্রতিষ্ঠানে ২৬ হাজার টকা জরিমানা
শ্রীপুরে ছাগলে ফসল খাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আহত -৮ ; বাড়ি -ঘর ভাংচুর
পাইকগাছায় ভুমিহীনদের জমি জবর বাড়ীঘর ভাংচুর, লুটপাট, মারপিট ও অগ্নি সংযোগ
পাইকগাছায় মাদক বিরোধী যৌথ অভিযানে গাঁজাসহ আটক সাকিবকে ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড
পাইকগাছায় চিংড়ি ঘেরে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু
মাগুরায় পুলিশের বিশেষ অভিযানে বিপুল দেশীয় অস্ত্র উদ্ধার
মাগুরা যুবদল সভাপতি এ্যাডভোকেট ওয়াসিকুর রহমান কল্লোলের মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলনে
পাইকগাছায় ইসলামী ব্যাংকে সেলফিন ভাউচার জালিয়াতি: যুবক আটক
নড়াইলে স্ত্রীকে কুপিয়ে হত্যা; স্বামী গ্রেফতার 