শুক্রবার ● ২৬ ডিসেম্বর ২০২৫
প্রথম পাতা » রাজনীতি » জাপার মনোনীত প্রার্থী মোস্তফা কামাল জাহাঙ্গীর এর প্রচারণা শুরু
জাপার মনোনীত প্রার্থী মোস্তফা কামাল জাহাঙ্গীর এর প্রচারণা শুরু
খুলনা-৬ (পাইকগাছা-কয়রা) নির্বাচনী এলাকায় জাতীয় পার্টির মনোনীত প্রার্থী কেন্দ্রীয় জাপার সদস্য, জেলা সিনিয়র সহ-সভাপতি মোস্তফা কামাল জাহাঙ্গীর জুম্মা নামাজ আদায় করে পিতা পাইকগাছা সরকারী উচ্চ বালিকা বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আলহাজ্ব এস এম আলী আকবর, দাদা ও দাদীর কবর জিয়ারতের মধ্যে দিয়ে প্রচার প্রচারণা শুরু করেছেন। ২৬ ডিসেম্বর শুক্রবার তার জন্মভূমি পাইকগাছা উপজেলার গদাইপুর ইউনিয়নের ঘোষাল গ্রামে ঘোষাল জামে মসজিদে জুম্মা নামাজ পূর্বে মসজিদে চাচা, ভাই, আত্মীয় স্বজন ও গ্রামবাসীদের কাছে দোয়া চেয়ে নামাজ আদায় করেন। নামাজ শেষে তাদের পারিবারিক কবরস্থানে কবর জিয়ারত করেন। সেখান থেকে গদাইপুরের বিভিন্ন এলাকায় নির্বাচনী গণসংযোগ শেষে সোলাদানা ইউনিয়নে উপজেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি প্রয়াত প্রফুল্ল সরদারের ছোট ছেলে পৌরসভার সাবেক কমিশনার পরিতোষ কুমার সরদার পরলোক গমন করায় তার বাড়ীতে যেয়ে তার পরিবার পরিজনের সাথে সমবেদনা জ্ঞাপন করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা জাপার আহবায়ক আলহাজ্ব গাজী শহিদুল ইসলাম খোকন, জেলা জাপার যুগ্ম-সম্পাদক ও উপজেলা সদস্য সচিব সামছুল হুদা খোকন, জেলা জাপার সাংগঠনিক সম্পাদক গাজী আব্দুস সামাদ, উপজেলা জাতীয় যুব সংহতির সভাপতি আব্দুল আজিজ, পৌর জাপার সাবেক সাংগঠনিক সম্পাদক গাজী মুজিবর রহমান, পৌর যুবসংহতির সভাপতি শেখ মাসুদুর রহমান, জাপানেতা আব্দুর রহিম, দেবাশীষ সানা, মোঃ ফিরোজ খান ও এবাদুল সরদার।






পাইকগাছায় কৃষকদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
নড়াইলের ৩টি ইউপিতে দলীয় চেয়ারম্যান ও মেম্বার প্রার্থীদের নাম ঘোষণা করলো এনসিপি
পাইকগাছা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এডভোকেট আবুল কালাম আজাদ গ্রেফতার
মাগুরায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
৪০ বছরের দ্বন্দ্ব ভুলে এক হলেন ৫ গ্রামের মানুষ;নড়াইলে ইউপি চেয়ারম্যান প্রার্থী হুমায়ুনের নাম ঘোষণা
নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে মাগুরায় ১১দলীয় ঐক্য জোটেরস্মারকলিপি প্রদান
পাইকগাছায় জুলাই উদযাপন উপলক্ষে বিএনপির আনন্দ মিছিল ও সমাবেশ
পাইকগাছা-কয়রা বিএনপির নেতাকর্মীদের সঙ্গে এমপি ফাহমিদা হকের মতবিনিময় সভা
শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে পাইকগাছায় জামায়াত নেতা বহিষ্কার
পাইকগাছায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহদাৎ বার্ষিকী পালিত 