রবিবার ● ২৮ ডিসেম্বর ২০২৫
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছায় ১৪৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক
পাইকগাছায় ১৪৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক
খুলনার পাইকগাছায় ১৪৫ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। আটক মাদক কারবারি মোঃ আব্দুস সালাম মোল্লা (৪০) উপজেলার লস্কর ইউনিয়নের পিতা মোঃ ইন্তাজ আলী মোল্লার পুত্র। আটক আব্দুস সালাম মোল্লার বিরুদ্ধে জিআর ১৮১/১৮ মাদক মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। দীর্ঘদিন ধরে পলাতক ছিল।
থানা সূত্রে জানা যায়, শনিবার রাতে পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ গোলাম কিবরিয়ার দিকনির্দেশনায় এসআই কৃপা সিন্ধু মৃধা, এএসআই কামরুজ্জামান ও এএসআই আনিছ গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে লস্করে অভিযান চালিয়ে তাকে ইয়াবাসহ হাতেনাতে আটক করে। তার দেহ তল্লাশি চালিয়ে ১৪৫ পিচ ইয়াবা উদ্ধার করা হয়, যা আইনগত প্রক্রিয়ায় জব্দ করা হয়েছে।
এ বিষয়ে পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ গোলাম কিবরিয়া জানান, এ ঘটনায় থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে। মামলার নম্বর ১২(১২)/২৫। আটক সালাম মোল্লা পূর্বে ১৮১/১৮ নম্বর মামলার পরোয়ানাভুক্ত আসামিও। আটক আসামিকে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে রবিবার বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।






কেশবপুরে জমি-জমা সংক্রান্ত বিবাদে এক পরিবারকে মিথ্যা মামলায় হয়রানির অভিযোগ
পাইকগাছায় পুলিশের অভিযানে ১৩ আসামি আটক
পাইকগাছায় নদী থেকে পোনা ধরা জব্দকৃত নেট জাল পুড়িয়ে ধ্বংস
মাগুরায় অস্ত্রসহ এক ব্যক্তি আটক
লোহাগড়ায় ফসলি জমি দখল করে মাটি ভরাট, বাঁধ নির্মাণ ও খননের অভিযোগ
মাগুরায় ভোটকেন্দ্রে বসানো সিসিটিভি ক্যামেরা ভাঙচুর
মাগুরায় ড্রিম মাশরুম সেন্টারের নামে বানোয়াট ও মিথ্যা প্রতিবেদনের বিষয়ে সংবাদ সম্মেলন
পাইকগাছায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যা
পাইকগাছায় অগ্নিকাণ্ডে কলেজ কর্মচারীর বসতঘর পুড়ে ভস্মীভূত ; দুটি পশু দগ্ধ 