শিরোনাম:
পাইকগাছা, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ৩১ বৈশাখ ১৪৩৩

SW News24
রবিবার ● ২৮ ডিসেম্বর ২০২৫
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছায় ১৪৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছায় ১৪৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক
১৪২ বার পঠিত
রবিবার ● ২৮ ডিসেম্বর ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পাইকগাছায় ১৪৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক

---খুলনার পাইকগাছায় ১৪৫ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। আটক মাদক কারবারি মোঃ আব্দুস সালাম মোল্লা (৪০) উপজেলার লস্কর ইউনিয়নের পিতা মোঃ ইন্তাজ আলী মোল্লার পুত্র। আটক আব্দুস সালাম মোল্লার বিরুদ্ধে জিআর ১৮১/১৮ মাদক মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। দীর্ঘদিন ধরে পলাতক ছিল।

থানা সূত্রে জানা যায়, শনিবার রাতে পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ গোলাম কিবরিয়ার  দিকনির্দেশনায় এসআই কৃপা সিন্ধু মৃধা, এএসআই কামরুজ্জামান ও এএসআই আনিছ গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে লস্করে অভিযান চালিয়ে তাকে ইয়াবাসহ হাতেনাতে আটক করে। তার দেহ তল্লাশি চালিয়ে ১৪৫ পিচ ইয়াবা উদ্ধার করা হয়, যা আইনগত প্রক্রিয়ায় জব্দ করা হয়েছে।

এ বিষয়ে পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ গোলাম কিবরিয়া জানান, এ ঘটনায় থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে। মামলার নম্বর ১২(১২)/২৫। আটক সালাম মোল্লা পূর্বে ১৮১/১৮ নম্বর মামলার পরোয়ানাভুক্ত আসামিও। আটক আসামিকে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে রবিবার বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।





অপরাধ এর আরও খবর

পাইকগাছায় ফার্মেসিতে ভ্রাম্যমাণ আদালতে অভিযান: জরিমানা ৪৭ হাজার পাইকগাছায় ফার্মেসিতে ভ্রাম্যমাণ আদালতে অভিযান: জরিমানা ৪৭ হাজার
মাগুরায় ভোক্তার অভিযানে ৩টি প্রতিষ্ঠানে ২৬ হাজার টকা জরিমানা মাগুরায় ভোক্তার অভিযানে ৩টি প্রতিষ্ঠানে ২৬ হাজার টকা জরিমানা
শ্রীপুরে ছাগলে ফসল খাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আহত -৮ ; বাড়ি -ঘর ভাংচুর শ্রীপুরে ছাগলে ফসল খাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আহত -৮ ; বাড়ি -ঘর ভাংচুর
পাইকগাছায় ভুমিহীনদের জমি জবর বাড়ীঘর ভাংচুর, লুটপাট, মারপিট ও অগ্নি সংযোগ পাইকগাছায় ভুমিহীনদের জমি জবর বাড়ীঘর ভাংচুর, লুটপাট, মারপিট ও অগ্নি সংযোগ
পাইকগাছায় মাদক বিরোধী যৌথ অভিযানে গাঁজাসহ আটক সাকিবকে ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড পাইকগাছায় মাদক বিরোধী যৌথ অভিযানে গাঁজাসহ আটক সাকিবকে ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড
পাইকগাছায় চিংড়ি ঘেরে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু পাইকগাছায় চিংড়ি ঘেরে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু
মাগুরায় পুলিশের বিশেষ অভিযানে বিপুল দেশীয় অস্ত্র উদ্ধার মাগুরায় পুলিশের বিশেষ অভিযানে বিপুল দেশীয় অস্ত্র উদ্ধার
মাগুরা যুবদল সভাপতি এ্যাডভোকেট ওয়াসিকুর রহমান কল্লোলের মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলনে মাগুরা যুবদল সভাপতি এ্যাডভোকেট ওয়াসিকুর রহমান কল্লোলের মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলনে
পাইকগাছায় ইসলামী ব্যাংকে সেলফিন ভাউচার জালিয়াতি: যুবক আটক পাইকগাছায় ইসলামী ব্যাংকে সেলফিন ভাউচার জালিয়াতি: যুবক আটক
নড়াইলে স্ত্রীকে কুপিয়ে হত্যা; স্বামী গ্রেফতার নড়াইলে স্ত্রীকে কুপিয়ে হত্যা; স্বামী গ্রেফতার

আর্কাইভ