শিরোনাম:
পাইকগাছা, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩

SW News24
রবিবার ● ৪ জানুয়ারী ২০২৬
প্রথম পাতা » আঞ্চলিক » পাইকগাছায় এনজিও বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত
প্রথম পাতা » আঞ্চলিক » পাইকগাছায় এনজিও বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত
১৬৬ বার পঠিত
রবিবার ● ৪ জানুয়ারী ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পাইকগাছায় এনজিও বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত

 ---পাইকগাছায় এনজিও বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে এনজিও কর্মকর্তাদের নিয়ে রবিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাহজাহান আলী শেখ, শিক্ষা কর্মকর্তা বিদ্যুৎ রঞ্জন সাহা, সমাজসেবা কর্মকর্তা অনাথ কুমার বিশ্বাস, খাদ্য নিয়ন্ত্রক মো. হাসিবুর রহমান, এসএফডিএফ কর্মকর্তা জিএম জাকারিয়া, নির্বাচন কর্মকর্তা মো. বজলুর রশীদ, পিআইও রাজিব বিশ্বাস, এনজিও কর্মকর্তাদের মধ্যে ডিএসকে রিজিওনাল ম্যানেজার মো. আবুল হাসান সিদ্দিকী, ডরপ উপজেলার সময়ন্বয়ক শরিফুল আলম তুহিন, সুশীলদের মো. আয়ুব আলী, ওয়ার্ল্ডভিশন এরিয়া প্রোগ্রাম ম্যানেজার বিপ্লব সরদার, ইপিআরএল মো. মনিরুল ইসলাম, ফ্রেন্ডশিপের নাসরীন আক্তার, এলইডিএআরএস এস এম আফজাল হুসাইন, প্রতিভা গোবিন্দ দাশ, জেসিএফ মো. ফরিদুল ইসলাম, সার্স প্রশান্ত কুমার রায়, ব্র্যাক এর মাহবুবর রহমান সহ অন্যান্য এনজিও কর্মকর্তা ও প্রতিনিধিগণ। সভায় আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সহযোগিতা সহ প্রতিষ্ঠানের বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন, যেমন বাল্যবিবাহ রোধ সহ বিভিন্ন কুফল সম্পর্কে অনুষ্ঠানে সকলের দৃষ্টি আকর্ষণ করা, স্বাস্থ্য সুরক্ষায় স্যানেটারি ও নলকূপ স্থাপন, রাস্তা সংস্কার, দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের সহযোগিতা, যুবদের প্রশিক্ষণে সকলকে এগিয়ে আসার আহবান জানান এবং গুরুত্ব আরোপ করা হয়। সাথে সাথে পাইকগাছা উপজেলার সকল এনজিও কে মাসিক মিটিং উপস্থিত থেকে তাদের কার্যক্রম সম্পর্কে সকলকে অবহিত করার আহ্বান জানান উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী।





আঞ্চলিক এর আরও খবর

পাইকগাছায় স্বামী বিবেকানন্দের শিকাগো বক্তৃতা দিবস উপলক্ষে আলোচনা সভা পাইকগাছায় স্বামী বিবেকানন্দের শিকাগো বক্তৃতা দিবস উপলক্ষে আলোচনা সভা
পাইকগাছার গদাইপুরে শারদীয় দুর্গা পূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত পাইকগাছার গদাইপুরে শারদীয় দুর্গা পূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত
শ্যামনগরে স্থানীয় মানুষের অধিকার এবং এ্যাডভোকেসি বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণের সমাপ্তি শ্যামনগরে স্থানীয় মানুষের অধিকার এবং এ্যাডভোকেসি বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণের সমাপ্তি
পাইকগাছায় কপোতাক্ষ নদে ডুবে যাওয়া কার্গোটি উদ্ধারে অভিযান শুরু পাইকগাছায় কপোতাক্ষ নদে ডুবে যাওয়া কার্গোটি উদ্ধারে অভিযান শুরু
মাগুরায় বিশ্ব শিক্ষক দিবসে আলোচনা সভা ও রচনা প্রতিযোগিতা মাগুরায় বিশ্ব শিক্ষক দিবসে আলোচনা সভা ও রচনা প্রতিযোগিতা
ডেঙ্গু প্রতিরোধে মাগুরা পৌরসভার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান ডেঙ্গু প্রতিরোধে মাগুরা পৌরসভার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
পাইকগাছায় জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত পাইকগাছায় জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত
পাইকগাছায় আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত পাইকগাছায় আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত
মাগুরায় প্রতিবন্ধী ও স্বামীহারা ক্যান্সার আক্রান্ত সাহিদা বেগমের ধুকে ধুকে মৃত্যুর দিন পার মাগুরায় প্রতিবন্ধী ও স্বামীহারা ক্যান্সার আক্রান্ত সাহিদা বেগমের ধুকে ধুকে মৃত্যুর দিন পার
পাইকগাছা মৎস্য গবেষণা কেন্দ্রের উর্দ্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তার বিদায় সংবর্ধনা প্রদান পাইকগাছা মৎস্য গবেষণা কেন্দ্রের উর্দ্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তার বিদায় সংবর্ধনা প্রদান

আর্কাইভ