শিরোনাম:
পাইকগাছা, সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩

SW News24
মঙ্গলবার ● ৬ জানুয়ারী ২০২৬
প্রথম পাতা » অপরাধ » লোহাগড়ায় চালককে কুপিয়ে ও পিটিয়ে হত্যাচেষ্টা, ইজিবাইক ও টাকা ছিনিয়ে নেয়ার অভিযোগ
প্রথম পাতা » অপরাধ » লোহাগড়ায় চালককে কুপিয়ে ও পিটিয়ে হত্যাচেষ্টা, ইজিবাইক ও টাকা ছিনিয়ে নেয়ার অভিযোগ
১৩৫ বার পঠিত
মঙ্গলবার ● ৬ জানুয়ারী ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

লোহাগড়ায় চালককে কুপিয়ে ও পিটিয়ে হত্যাচেষ্টা, ইজিবাইক ও টাকা ছিনিয়ে নেয়ার অভিযোগ

---নড়াইল প্রতিনিধি; নড়াইলের লোহাগড়া উপজেলার দিঘলিয়া তেলপাম্প এলাকায় ভাড়ায়চালিত ইজিবাইক চালক দুলু শেখকে (৪৫) ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে এবং রড দিয়ে পিটিয়ে প্রতিপক্ষরা হত্যার চেষ্টা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এছাড়া হামলাকারীরা দুলু শেখের কাছ থেকে চার হাজার টাকা এবং ভাড়ায়চালিত ইজিবাইকটি ছিনিয়ে পালিয়ে যায় বলে জানিয়েছেন ভুক্তভোগী পরিবার।

গুরুতর আহত দুলু শেখকে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। দুলু দিঘলিয়া ইউনিয়নের নোয়াগ্রামের হিরু শেখের ছেলে। এ ঘটনায় মঙ্গলবার (৬ জানুয়ারি) লোহাগড়া থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

আহত দুলু ও তার পরিবারের সদস্য জানান, গত ৪ জানুয়ারি রোববার বিকেলে লোহাগড়ার লক্ষীপাশা বাসস্ট্যান্ড থেকে দিঘলিয়া যাওয়ার উদ্দেশ্যে রাজুপুর গ্রামের রাকিব মন্ডলসহ (২৮) তার সহযোগী অজ্ঞাত ৩ থেকে ৪জন ব্যক্তি দুলু শেখের ইজিবাইক ভাড়া নেন। ইজিবাইক ভাড়া নেয়া ব্যক্তিরা দিঘলিয়া তেলপাম্প এলাকায় কবরস্থানের কাছে পৌঁছালে দুলু শেখের ওপর হামলা চালায়। পূর্বপরিকল্পিত ভাবে ওইস্থানে থাকা নোয়াগ্রামের মুজিবর শেখ, আবু সাইদ শেখ, মাহাবুর শেখ, তুষার শেখের স্ত্রী রোকেয়া বেগম জান্নাত ইজিবাইক চালক দুলু শেখকে ঘিরে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে এবং রড় দিয়ে পিটিয়ে হত্যার চেষ্টা চালিয়ে রক্তাক্ত অবস্থায় ফেলে যায়।
লোহাগড়া থানার ওসি আব্দুর রহমান জানান, এ ব্যাপারে অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।





অপরাধ এর আরও খবর

পাইকগাছায় ক্লাসরুমে ফ্যান খুলে পড়ে শিশুশিক্ষার্থী আহত পাইকগাছায় ক্লাসরুমে ফ্যান খুলে পড়ে শিশুশিক্ষার্থী আহত
মাগুরায় ৬ লক্ষ টাকার চায়না দুয়ারি ও কারেন্ট জাল জব্দ মাগুরায় ৬ লক্ষ টাকার চায়না দুয়ারি ও কারেন্ট জাল জব্দ
মাগুরায় বিদ্যুতের ট্রান্সফরমার চুরি করতে গিয়ে আহত- ১ মাগুরায় বিদ্যুতের ট্রান্সফরমার চুরি করতে গিয়ে আহত- ১
পাইকগাছায় কপোতাক্ষ নদের তীরের মাটি কেটে ভাটার ইট তৈরি ; বাঁধ বিলীনের আশঙ্কা পাইকগাছায় কপোতাক্ষ নদের তীরের মাটি কেটে ভাটার ইট তৈরি ; বাঁধ বিলীনের আশঙ্কা
পাইকগাছায় কপোতাক্ষ নদ থেকে অবৈধ নেট জাল এবং চায়না দুয়ারী জাল জব্দ পাইকগাছায় কপোতাক্ষ নদ থেকে অবৈধ নেট জাল এবং চায়না দুয়ারী জাল জব্দ
পাইকগাছায় বাড়িতে ঢুকে মা -মেয়ের অতর্কিত হামলায় গৃহবধু গুরুতর আহত পাইকগাছায় বাড়িতে ঢুকে মা -মেয়ের অতর্কিত হামলায় গৃহবধু গুরুতর আহত
নড়াইলে অপহরণের অভিযোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত নড়াইলে অপহরণের অভিযোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত
স্কুল ফিডিংয়ের বনরুটিতে ব্লেড; সামাজিক মাধ্যমে সমালোচনার ঝড় স্কুল ফিডিংয়ের বনরুটিতে ব্লেড; সামাজিক মাধ্যমে সমালোচনার ঝড়
মাগুরায় শহরের বেবি প্লাজা মাকেটের ৬টি দোকানে শাটার ভেঙ্গে চুরি মাগুরায় শহরের বেবি প্লাজা মাকেটের ৬টি দোকানে শাটার ভেঙ্গে চুরি
মাগুরায় ইয়াবা সেবনের অপরাধে দুই যুবক গ্রেপ্তার মাগুরায় ইয়াবা সেবনের অপরাধে দুই যুবক গ্রেপ্তার

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)