বৃহস্পতিবার ● ১৫ জানুয়ারী ২০২৬
প্রথম পাতা » আঞ্চলিক » পাইকগাছায় ৯ বছরের শিশু কন্যা নিখোঁজ
পাইকগাছায় ৯ বছরের শিশু কন্যা নিখোঁজ
খুলনার পাইকগাছার সদর থেকে ৯ বছরের এক শিশু কন্যা নিখোঁজ হয়েছে। নিখোঁজ শিশুটির নাম মোছাঃ ইফতিয়া সানজিদা (৯)। সে পৌর সদরের দি রাইজিং সান স্কুলের তৃতীয় শ্রেণীর ছাত্রী। সে পৌরসভার সরল ৫ নং ওয়ার্ডের জীবন রহমান রানার কন্যা। এ ঘটনায় সাধারণ ডায়েরি দায়ের করা হয়েছে যার জিডি নাম্বার ৬৯২।
নিখোঁজ শিশুর দাদা মোঃ বজলুর রহমান জানান, ১৪ জানুয়ারি বুধবার সকাল আনুমানিক ৮ টার দিকে পাইকগাছা উপজেলার সরল দি রাইজিং স্কুল সংলগ্ন এলাকা থেকে শিশুটি নিখোঁজ হয়। পরিবারের সদস্যরা আত্মীয় স্বজনের বাড়িসহ সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোন সন্ধান পাননি।
তবে খোঁজ নিয়ে জানা গেছে, পিতা ও মায়ের মধ্যে সাংসারিক জীবনের অশান্তির জন্য মা সুমি ঢাকায় গার্মেন্টসে কর্মরত রয়েছেন। মায়ের কাছে যেতে পারেন মেয়ে সানজিদা। তবে মায়ের কাছে গিয়েছে কিনা জানতে চাইলে মা সুমি অস্বীকার করেন। এলাকাবাসী জানান, বিষয়টি তদন্ত করলে বেরিয়ে আসতে পারে।
এ বিষয়ে পাইকগাছা থানার এসআই (নিরস্ত্র) মোঃ আছলাম আলী শেখ জানান, নিখোঁজ সংক্রান্ত জিডি গ্রহণ করা হয়েছে। শিশুটিকে উদ্ধারের সম্ভাব্য সবদিক বিবেচনায় নিয়ে অনুসন্ধান কার্যক্রম চলছে।
এ ঘটনায় এলাকাবাসীসহ সর্বস্তরের মানুষ শিশুটিকে দ্রুত উদ্ধারের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছে। শিশুটির কেউ সন্ধান পেলে দাদা বজলুর রহমান ০১৭০৯০৯৩৫৪০ মোবাইল নম্বরে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে।






শ্যামনগরে পরিবারে আয় বৃদ্ধির লক্ষ্যে ৭২ জনকে ১৮শত মুরগির বাচ্চা ও মুরগির খাদ্য বিতরণ
মাগুরায় জুলাই শহীদ দিবস পালন উপলক্ষে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভা
পাইকগাছায় জুলাই শহিদ দিবস পালিত
পাইকগাছা পূজা উদযাপন পরিষদের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত
শ্রীপুরের চাকদাহ গ্রামের রাস্তার বেহাল দশা; জনদুর্ভোগে গ্রামবাসী
পাইকগাছায় আমুরকাটা কমিউনিটি ক্লিনিক ভেঙে পড়েছে
মাগুরায় জুলাই শহীদ দিবস ও জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে প্রস্তুতি সভা
বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট এর মহাপরিচালক ড.অনুরাধা ভদ্রর পাইকগাছাস্থ লোনাপানি কেন্দ্র পরিদর্শন
পাইকগাছায় বিশ্ব জনসংখ্যা দিবস পালিত
প্রবল বর্ষণে শালিখার শতখালীতে ব্রীজভেঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন্; বিপাকে ৫ গ্রামের মানুষ 