রবিবার ● ৮ ফেব্রুয়ারী ২০২৬
প্রথম পাতা » আঞ্চলিক » মাগুরায় আনসার ও ভিডিপির নির্বাচনী প্রস্তুতিমূলক সমাবেশ
মাগুরায় আনসার ও ভিডিপির নির্বাচনী প্রস্তুতিমূলক সমাবেশ
মাগুরা প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে মাগুরায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর আয়োজনে আজ রবিবার দুপুরে শহরের নোমানী ময়দানে নির্বাচনী প্রস্তুতিমূলক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে বক্তব্য রাখেন বিএএম রেঞ্জ কমান্ডার খুলনার নুরুল হাসান ফরিদী। এ সময় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মাগুরা জেলার কমান্ডার মোহাম্মদ জসিম উদ্দিনসহ উপজেলা পর্যায়ের কর্মকর্তার উপস্থিত ছিলেন। খুলনা রেঞ্জ কমান্ডার নুরুল হাসান ফরিদী বলেন,আসন্ন নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের নির্বাচনকালীন প্রশিক্ষণ সমাপ্ত হয়েছে। এ নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ। এ নির্বাচনে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা প্রতিটি ভোটকেন্দ্রে সফলতার সাথে কাজ করবে। মাগুরার ৩০১ টি কেন্দ্রে আনসার ও ভিডিপি সদস্যরা কাজ করবে। প্রতিটি কেন্দ্রে ১৩ জন আনসার সদস্য কাজ করবে। আনসার সদস্যদের উদ্দেশ্য করে তিনি আরো বলেন, ভোটকেন্দ্রে প্রতিটি ভোটারদের সাথে ভালো আচরণ করবে আনসার সদস্যরা। এ নির্বাচনে আনসার ব্যাটালিয়ন সদস্যরা স্টাইকিং ফোর্স হিসেবে কাজ করবে। সমাবেশে মাগুরার ৪ উপজেলার ৩ হাজার ৯ শত ১৩ জন আনসার ও ভিডিপি সদস্য অংশ নেয়।






বিএফআরআই এর ডিজির লোনাপানি কেন্দ্রের গবেষণা কার্যক্রম পরিদর্শন
মাগুরায় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
মৎস্য সম্পদ উন্নয়নে গবেষণা অগ্রগতির কোন বিকল্প নাই….. মৎস্য ও প্রাণী সম্পদ সচিব
পাইকগাছা উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিঃ এর ৪০তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
পাইকগাছায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত
পাইকগাছার আলমতলা মাদ্রাসায় সংবর্ধিত এমপি আবুল কালাম আজাদ
শ্যামনগরে পরিবারে আয় বৃদ্ধি করতে হাঁস-মুরগি পালন বিষয়ক প্রশিক্ষণ
পাইকগাছায় দুর্গাপূজা পরবর্তী উপজেলা প্রশাসনের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত
নড়াইলে ঊষার আলো সূর্যসংঘের সম্মেলন ও কমিটি গঠন অনুষ্ঠিত
পাইকগাছায় এক বছরে সড়ক দুর্ঘটনায় নিহত ৮; আহত ৪৯ 