বৃহস্পতিবার ● ১৯ ফেব্রুয়ারী ২০২৬
প্রথম পাতা » স্বাস্থ্যকথা » পাইকগাছা স্বাস্থ্য কমপ্লেক্সের সংকট কিছুটা কাটলো ; ৮ জন ডাক্তারের যোগদান
পাইকগাছা স্বাস্থ্য কমপ্লেক্সের সংকট কিছুটা কাটলো ; ৮ জন ডাক্তারের যোগদান
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি ঃ দীর্ঘদিন পর পাইকগাছা’র ৫০ শয্যা হাসপাতালে এক সাথে ৮জন চিকিৎসক যোগদান করলেন।
১৯ ফ্রেব্রুয়ারি বৃহস্পতিবার সকালে আনুষ্ঠানিক ভাবে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মাহবুবর রহমান যোগদানকৃত ৮ চিকিৎসককে বরণ করে নেয়।
এসব নবাগত চিকিৎকরা হলেন, সহকারি সার্জন ডাঃ মোঃ তানভীর আহমেদ, ডাঃ নয়ন কুমার সরকার, ডাঃ অর্ণব ঘোষ, ডাঃ প্রান্ত সরদার, ডাঃ মোঃ আবু জাফর, ডাঃ ইমরান হোসেন ও সহকারী ডেন্টাল সার্জন ডাঃ আখি দাশ। এ সময় উপস্থিত ছিলেন, হাসপাতালের জুনিয়র কনসালটেন্ট গাইনী বিশেষজ্ঞ ডাঃ সুজন কুমার সরকার, আরএমও ডাঃ সঞ্জয় কুমার মন্ডল, মেডিকেল অফিসার রোগ নিয়ন্ত্রণ ডাঃ শাকিলা আফরোজসহ কর্মকর্তা-কর্মচারিরা।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মাহবুবুর রহমান জানান, ৮ জন ডাক্তারের যোগদানের ফলে দীর্ঘদিনের ডাক্তার সংকট অনেকটা কেটে গেল। তিনি আরোও বলেন, এক সঙ্গে এত ডাক্তার মানেই এলাকার মানুষ আরোও ভালো চিকিৎসা সেবা পাবেন।
উল্লেখ, এ হাসপাতালে দীর্ঘদিন ধরে পর্যাপ্ত চিকিৎসক ও জনবল সংকটের কারনে এলাকার মানুষের স্বাস্থ্য সেবা মারাত্মক ভাবে বিঘ্নিত হয়ে আসছিল।






মাগুরা সদর হাসপতালে বিশুদ্ধ পানির কল্যান ধারার উদ্বোধন
নড়াইলে বিনামূল্যে ২৫০ জনের চক্ষু পরীক্ষা ও লেন্স স্থাপন
পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন খুলনার সিভিল সার্জন
পাইকগাছায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প উদ্বোধন করেন খুলনা জেলা পরিষদ প্রশাসক মনিরুল হাসান বাপ্পী
মাগুরায় লক্ষাধিক শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে
পাইকগাছায় জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন বিষয়ক অবহিতকরণ সভা
স্বাস্থ্য সেবার মান বাড়াতে মাগুরা ডায়াবেটিক হাসপাতালে সিসি ক্যামেরার উদ্বোধন
নড়াইলে ১৩ জন তরুণ উদ্যোক্তার ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের উদ্বোধন
মাগুরা সদর হাসপাতালে রোগীর সেবায় সংসদ সদস্য মনোয়ার খানের আইপিএস হস্তান্তর
পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান 