শনিবার ● ২১ ফেব্রুয়ারী ২০২৬
প্রথম পাতা » আঞ্চলিক » মাগুরায় শহিদ দিবস পালিত
মাগুরায় শহিদ দিবস পালিত
মাগুরা প্রতিনিধি : মাগুরায় যথাযথ মর্যাদায় শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। শনিবার একুশের প্রথম প্রহরে মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজে পুষ্প স্তবক অর্পণ করেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য মনোয়ার হোসেন খান। এরপর পর্যায়ক্রমে জেলা প্রশাসন,পুলিশ প্রশাসন,বিভিন্ন সরকারি দপ্তর, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও তার অঙ্গ সংগঠন, মুক্তিযোদ্ধা সংসদ, জেলা আইনজীবী সমিতি, মাগুরা প্রেসক্লাব, বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। সকালে সূর্যোদয়ের সাথে সাথে সরকারি, বেসরকারি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়, সকাল ৯ টায় জেলা প্রশাসনের আয়োজনে প্রভাতফেরী কালেক্টরেট চত্বর থেকে চৌরঙ্গী হয়ে নোমানী ময়দানে গিয়ে শেষ হয়।প্রভাতফেরীতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীর অংশ নেয়।
সকাল ৯ টা ৩০ মিনিটে জেলা অডিটরিয়ামে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠান শেষে প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।






মাগুরায় পরিবেশ ও প্রকৃতির দক্ষতা বৃদ্ধি শীর্ষক দুই দিনব্যাপী কর্মশালা সম্পন্ন
পাইকগাছার কৈয়াসিটিবুনিয়া পূজা মন্দিরের দীর্ঘদিনের বিরোধের অবসান
মাগুরায় ছাত্রদলের পরিছন্নতা কর্মসুচির উদ্বোধন
পাইকগাছায় জলবায়ু সহনশীল ওয়াশ সংক্রান্ত অবহিতকরণ এবং পরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
নড়াইলে মোবাইল ব্যাংকিং রকেটের ডিস্ট্রিবিউশন হাউজের উদ্বোধন
নড়াইলে নানা আয়োজনে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৫৫তম শাহাদাতবার্ষিকী পালিত
নড়াইলের আমাদায় শান্তি সম্প্রতি ও মাদকমুক্ত গ্রাম গঠনে আলোচনা সভা অনুষ্ঠিত
শ্যামনগরে নেতৃত্ব উন্নয়ন ও সাংগঠনিক ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ
দীর্ঘ ২৩ বছর পর মাগুরা জেলা বণিক সমিতির নির্বাচনের তফসিল ঘোষণা
পাইকগাছা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের ছাদ ঝুঁকিপূর্ণ 