শিরোনাম:
পাইকগাছা, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩

SW News24
রবিবার ● ২২ ফেব্রুয়ারী ২০২৬
প্রথম পাতা » খেলা » জুলাই শহীদ স্মৃতি মাগুরা প্রথম বিভাগ ক্রিকেট লিগে চ্যাম্পিয়ন ভায়না ক্রিকেট একাডেমি
প্রথম পাতা » খেলা » জুলাই শহীদ স্মৃতি মাগুরা প্রথম বিভাগ ক্রিকেট লিগে চ্যাম্পিয়ন ভায়না ক্রিকেট একাডেমি
৩২১ বার পঠিত
রবিবার ● ২২ ফেব্রুয়ারী ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

জুলাই শহীদ স্মৃতি মাগুরা প্রথম বিভাগ ক্রিকেট লিগে চ্যাম্পিয়ন ভায়না ক্রিকেট একাডেমি

---মাগুরা প্রতিনিধি : জুলাই শহিদ স্মৃতি মাগুরা ১ম বিভাগ ক্রিকেট লিগের ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন হয়েছে  ভায়না ক্রিকেট একাডেমি।  শনিবার মাগুরা জেলা স্টেডিয়ামে লিগের এ খেলায়  তারা মোহামেডান স্পোর্টিং ক্লাবকে ১০৭ রানে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।
সকালে টসে জিতে মোহামেডান স্পোর্টিং ক্লাব ফিল্ডিং করে। প্রথমে ব্যাট হাতে ভায়না নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২৭৮ রান সংগ্রহ করে। ভায়না ক্রিকেট একাডেমির পক্ষে চৌকস খেলোয়াড় আসলাম ৯১ বলে সর্বোচ্চ ৭৫ রান সংগ্রহ করে। জবাবে মোহামেডান স্পোর্টিং ক্লাব ৪২ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৭১ রান সংগ্রহ করে। মোহামেডান স্পোর্টিং ক্লাবের পক্ষে  ইকবল ৬৭ বলে সর্বোচ্চ ৬০ রান সংগ্রহ করে ।
খেলা শেষে বিকালে স্টেডিয়াম মাঠে মাগুরা-১ আসনের সংসদ সদস্য  মো: মনোয়ার হোসেন খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে  চ্যাম্পিয়ন ও  রানার্স আপ  দলের হাতে ট্রফি তুলে দেন।  অনুষ্ঠানে জেলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক ও জেলা প্রশাসক মোঃ আব্দুল্লাহ আল মাহমুদের সভাপতিত্বে  বিশেষ অতিথি ছিলেন চিকিৎসক ও সমাজসেবক ডাক্তার সিমিন মজিদ আখতার অঞ্জু, মাগুরা জেলা অতিরিক্ত পুলিশ সুপার  মোঃ মিরাজুল ইসলাম,জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মিথুন রায় চৌধুরী,মাগুরা প্রেসক্লাবের সভাপতি সাইদুর রহমান ও সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক। এ সময়  জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব বি এম সাজিন ইসরাতসহ বিএফএ- এর এর সদস্য বৃন্দ  উপস্থিত ছিলেন।
লিগে সর্বোচ্চ উইকেট সংগ্রাহকের পুরস্কার অর্জন করেন  করেন  ভায়না ক্রিকেট একাডেমির খেলোয়াড় তালহা জুবায়ের, সর্বোচ্চ রান সংগ্রাহকের পুরস্কার অভিজিৎ বৈদ্য, ম্যান অফ দা টুর্নামেন্টের পুরস্কার অর্জন করেন আসলাম।
মাগুরা জেলা পরিষদ ও ডাক্তার সিমিন মজিদ আক্তার অঞ্জুর পৃষ্ঠপোষকতায় জেলা ক্রীড়া সংস্থা মাগুরা এ লীগের আয়োজন করে। মাসব্যাপী এ লিগে চারটি গ্রুপে ১৬ টি দল অংশ নেয়।





খেলা এর আরও খবর

নড়াইলে এনপিএলের নতুন ফ্র্যাঞ্চাইজি কালিয়া উপজেলা ফাইটার্সের জার্সি উন্মোচন নড়াইলে এনপিএলের নতুন ফ্র্যাঞ্চাইজি কালিয়া উপজেলা ফাইটার্সের জার্সি উন্মোচন
মাগুরায় জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ উপলক্ষে প্রেস ব্রিফিং মাগুরায় জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ উপলক্ষে প্রেস ব্রিফিং
নড়াইলে তারুণ্যের মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত নড়াইলে তারুণ্যের মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
পাইকগাছায় বিশ্বকর্মা পূজা উপলক্ষে নৌকা বাইচ অনুষ্ঠিত পাইকগাছায় বিশ্বকর্মা পূজা উপলক্ষে নৌকা বাইচ অনুষ্ঠিত
নড়াইল নার্সিং কলেজে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত নড়াইল নার্সিং কলেজে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত
মাগুরায় টেনিস লাভার্স অ্যাসোসিয়েশনে চ্যাম্পিয়ন রাকিব-আলাউদ্দিন ও মাজেদ-রাজা মাগুরায় টেনিস লাভার্স অ্যাসোসিয়েশনে চ্যাম্পিয়ন রাকিব-আলাউদ্দিন ও মাজেদ-রাজা
শ্রীপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন শ্রীপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন
মাগুরায় ৩ দিনব্যাপী টেনিস লাভার্স অ্যাসোসিয়েশন টুর্নামেন্টের উদ্বোধন মাগুরায় ৩ দিনব্যাপী টেনিস লাভার্স অ্যাসোসিয়েশন টুর্নামেন্টের উদ্বোধন
মাগুরায় পুলিশ সুপার সম্প্রীতির ফুটবল ম্যাচ অনুষ্ঠিত মাগুরায় পুলিশ সুপার সম্প্রীতির ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
মাগুরায় দুই দিনব্যাপী আকাই স্মৃতি সংসদ আন্তর্জাতিক রেটিং দাবা প্রতিযোগিতার উদ্বোধন মাগুরায় দুই দিনব্যাপী আকাই স্মৃতি সংসদ আন্তর্জাতিক রেটিং দাবা প্রতিযোগিতার উদ্বোধন

আর্কাইভ