শিরোনাম:
পাইকগাছা, রবিবার, ২৩ আগস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩

SW News24
সোমবার ● ২৩ ফেব্রুয়ারী ২০২৬
প্রথম পাতা » জাতীয় » মাদকমুক্ত সমাজ গঠনসহ পরিবেশ ও প্রকৃতিরক্ষায় শিক্ষকদের ভূমিকা শীর্ষক আলোচনা সভা
প্রথম পাতা » জাতীয় » মাদকমুক্ত সমাজ গঠনসহ পরিবেশ ও প্রকৃতিরক্ষায় শিক্ষকদের ভূমিকা শীর্ষক আলোচনা সভা
১৮১ বার পঠিত
সোমবার ● ২৩ ফেব্রুয়ারী ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মাদকমুক্ত সমাজ গঠনসহ পরিবেশ ও প্রকৃতিরক্ষায় শিক্ষকদের ভূমিকা শীর্ষক আলোচনা সভা

---মাদকমুক্ত সমাজ গঠনসহ পরিবেশ ও প্রকৃতিরক্ষায় শিক্ষক-শিক্ষিকার ভূমিকা শীর্ষক আলোচনা সভা ২৩ ফেব্রুয়ারি সোমবার খুলনা পিটিআই অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) আবু সায়েদ মো: মনজুর আলম। বীর মুক্তিযোদ্ধা মোবারক আলী ফাউন্ডেশনের সহযোগিতায় খুলনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এ অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, মাদকাসক্তি একটি সামাজিক ব্যাধি। দিনদিন এর প্রসারতা নারী-পরুষের মাঝে বড়েই চলছে। সুস্থ দেশ ও জাতি গড়তে মাদকদ্রব্য থেকে দূরে থাকতে হবে। সামাজিক আন্দোলনের মাধ্যমে এটিকে নির্মূল করা সম্ভব। প্রাতিষ্ঠানিক শিক্ষার পূর্বে পরিবার থেকেই শিক্ষার হতেখড়ি হয়ে থাকে। শিক্ষার মাধ্যমে মানুষ কাক্সিক্ষত আচার-আচরণের লক্ষ্যে পৌঁছাতে পারে। শিক্ষকেরাই পারে কোমলমতি সন্তনদেরকে গাইড লাইনের মাধ্যমে সঠিক শিক্ষা দিতে। তিনি আরও বলেন, পরিবেশ রক্ষার ক্ষেত্রে আমরা উন্নত বিশে^র মতো সচেতন না হওয়ার ফলে আমরা বিভিন্ন সময়ে নানা জটিল সব রোগের দ্বারা আক্রান্ত হয়ে পড়ছি। তাই পরিবেশ সুরক্ষা ও মাদকাসক্তির এই ভয়াবহতা থেকে বের হয়ে আসাই একজন প্রকৃত শিক্ষিত ব্যক্তির পরিচয় বহন করে।

সভায় অন্যান্য অতিথিরা বলেন, আধুনিক ডিভাইস মাদকের মতোই ভয়াবহ। কোমলমতি সন্তানেরা এই ডিভাইসের প্রতি দিন দিন আসক্ত হয়ে পড়ছে। যার ফলে তারা মনের সুকুমার বৃত্তি চর্চা থেকে বিরত হয়ে পড়ছে।

খুলনা পিটিআই এর সুপারিনটেডেন্ট মোহা: তোজাম্মেল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক এসকে ইফতেখার মোহাম্মদ উমায়েন, পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক মো: হারুন অর রশীদ, বিএল কলেজের সাবেক ভিপি অ্যাড. শেখ জাকিরুল ইসলাম ও বীর মুক্তিযোদ্ধা মোবারক আলী ফাউন্ডেশনের চেয়ারম্যান মো: রকিবুজ্জামান। স্বাগত বক্তৃতা করেন পিটিআই এর সহকারী সুপারিনটেডেন্ট আব্দুল আল মামুন খান। সভায় সুশীল সমাজের প্রতিনিধি রুমা মন্ডল বক্তৃতা করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বীর মুক্তিযোদ্ধা মোবারক আলী ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা অ্যাড. শেখ অলিউল ইসলাম।





জাতীয় এর আরও খবর

নতুন বাংলাদেশ গড়তে বেশি বেশি বৃক্ষরোপন করতে হবে  - সংস্কৃতি মন্ত্রী নতুন বাংলাদেশ গড়তে বেশি বেশি বৃক্ষরোপন করতে হবে - সংস্কৃতি মন্ত্রী
শিল্পকলার মাধ্যমে শিল্পীদের ভাতা অনুদান প্রদান করা হবে -সংস্কৃতি মন্ত্রী শিল্পকলার মাধ্যমে শিল্পীদের ভাতা অনুদান প্রদান করা হবে -সংস্কৃতি মন্ত্রী
খুলনায় ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন খুলনায় ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন
ফুলের শুভেচ্ছায় সংস্কৃতি মন্ত্রী ও এমপিকে বরণ করলেন মাগুরাবাসী ফুলের শুভেচ্ছায় সংস্কৃতি মন্ত্রী ও এমপিকে বরণ করলেন মাগুরাবাসী
গলদা-বাগদা চিংড়ি সংরক্ষণ করে পরিকল্পিত উৎপাদন বাড়াতে হবে -মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা গলদা-বাগদা চিংড়ি সংরক্ষণ করে পরিকল্পিত উৎপাদন বাড়াতে হবে -মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা
আবারও যৌথ বাহিনীর অভিযান শুরু হবে: ইসি সানাউল্লাহ আবারও যৌথ বাহিনীর অভিযান শুরু হবে: ইসি সানাউল্লাহ
খুলনার নতুন ডিসি আ.স.ম জামশেদ খোন্দকার খুলনার নতুন ডিসি আ.স.ম জামশেদ খোন্দকার
আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না  -  প্রেস সচিব শফিকুল ইসলাম আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না - প্রেস সচিব শফিকুল ইসলাম
শিবসা নদী খনন ও টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন শিবসা নদী খনন ও টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন

আর্কাইভ