সোমবার ● ২৩ ফেব্রুয়ারী ২০২৬
প্রথম পাতা » আঞ্চলিক » পাইকগাছায় বিশ্ব খাদ্য কর্মসূচি প্রকল্প পরিদর্শনে সংশ্লিষ্ট কতৃপক্ষ
পাইকগাছায় বিশ্ব খাদ্য কর্মসূচি প্রকল্প পরিদর্শনে সংশ্লিষ্ট কতৃপক্ষ
পাইকগাছায় বিশ্ব খাদ্য কর্মসূচি প্রকল্প এর অর্থায়নে এবং উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠান সুশীলন-এর বাস্তবায়নে চলমান দুর্যোগ ঝুঁকি হ্রাস বিষয়ক উন্নয়ন প্রকল্প পরিদর্শন করা হয়েছে।
২৩ ফেব্রুয়ারি সোমবার দুপুরে উপজেলার সোলাদানা ইউনিয়নে বাস্তবায়নাধীন এসব প্রকল্প সরেজমিনে পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী।
এসময়ে তিনি প্রকল্পের সার্বিক অগ্রগতি, কাজের মান ও বাস্তবায়ন কার্যক্রম ঘুরে দেখেন এবং সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন। নির্ধারিত সময়সীমার মধ্যে কাজ সম্পন্ন করা এবং গুণগত মান বজায় রাখার বিষয়ে তিনি বিশেষ গুরুত্বারোপ করেন।
এদিকে দক্ষিণাঞ্চলের উপকূলবর্তী এই এলাকায় প্রাকৃতিক দুর্যোগ, জলাবদ্ধতা ও অবকাঠামোগত সীমাবদ্ধতার কারণে স্থানীয় জনগণ দীর্ঘদিন ধরে নানা ভোগান্তির শিকার। সংশ্লিষ্টরা জানান, এ ধরনের উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে এলাকার উল্লেখযোগ্য জনগোষ্ঠী সরাসরি উপকৃত হবে এবং দুর্যোগ মোকাবিলায় সক্ষমতা বৃদ্ধি পাবে।






পাইকগাছায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
ক্লাইমেট জাস্টিস ফোরামের সাথে ব্রেড ফর দ্যা ওয়ার্ল্ড সাউথ এশিয়ার প্রতিনিধিদের মতবিনিময়
পাইকগাছায় ভারী বৃষ্টিতে ঘর ভেঙ্গে পড়ায় দিশেহারা হতদরিদ্র বৃদ্ধা আমেনা
পাইকগাছায় নবাগত এসিল্যান্ড হিসেবে শাওন হোসেন অনিক এর যোগদান
খুলনা জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন পাইকগাছা থানার শেখ আওয়াল কবির
মাগুরা সদর উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা
পাইকগাছায় কড়ুলিয়া নদীর ওপর নির্মিত লস্কর-বাইনতলা সেতুর ৭৬ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে
পাইকগাছায় মশক নিধনে ১০ ফগার মেশিন বিতরণ
পাইকগাছায় গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত
শ্যামনগরের গাবুরাতে জলবায়ু সহনশীল জীবিকায়ন সৃষ্টিতে ছাগল পালন বিষয়ক প্রশিক্ষণ 