বৃহস্পতিবার ● ৫ মার্চ ২০২৬
প্রথম পাতা » আঞ্চলিক » পাইকগাছায় প্রশাসনের উদ্যোগে ন্যায্যমূল্যের বাজারের উদ্বোধন
পাইকগাছায় প্রশাসনের উদ্যোগে ন্যায্যমূল্যের বাজারের উদ্বোধন
পাইকগাছা পবিত্র মাহে রমজান উপলক্ষে জনসাধারণের ক্রয়ক্ষমতার কথা বিবেচনায় পাইকগাছা উপজেলা প্রশাসনের উদ্যোগে ন্যায্যমূল্যের বাজার চালু করা হয়েছে। ৫ মার্চ বৃহস্পতিবার সকালে বাজার উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী। তিনি বলেন, রমজানে দ্রব্যমূল্য সহনীয় রাখতে এবং সাধারণ মানুষের ভোগান্তি কমাতে প্রশাসনের এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ন্যায্যমূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য সরবরাহের মাধ্যমে বাজার স্থিতিশীল রাখতে এ কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
বাজার উদ্বোধনকালে উপস্থিত ছিলেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক, কৃষি অফিসার মোঃ একরামুল হোসেন,খাদ্য কর্মাকর্তা মোঃ হাসিবুর রহমান, প্রেসক্লাব পাইকগাছার সাধারণ সম্পাদক এম জালাল উদ্দীন, পেশকার তুহিন বিশ্বাসসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। উপজেলা পরিষদ চত্বরে চালু করা বাজারে স্বল্পমূল্যে মাছ ও বিভিন্ন প্রকার সবজি বিক্রি করা হচ্ছে। রমজানের শেষ দিন পর্যন্ত এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।






দেশের মানুষের আস্থায় বিচার বিভাগকে ফিরিয়ে আনতে চাই - আইনমন্ত্রী
খুলনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত
শ্যামনগরে পরিবারে আয় বৃদ্ধির লক্ষ্যে ৭২ জনকে ১৮শত মুরগির বাচ্চা ও মুরগির খাদ্য বিতরণ
মাগুরায় জুলাই শহীদ দিবস পালন উপলক্ষে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভা
পাইকগাছায় জুলাই শহিদ দিবস পালিত
পাইকগাছা পূজা উদযাপন পরিষদের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত
শ্রীপুরের চাকদাহ গ্রামের রাস্তার বেহাল দশা; জনদুর্ভোগে গ্রামবাসী
পাইকগাছায় আমুরকাটা কমিউনিটি ক্লিনিক ভেঙে পড়েছে
মাগুরায় জুলাই শহীদ দিবস ও জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে প্রস্তুতি সভা
বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট এর মহাপরিচালক ড.অনুরাধা ভদ্রর পাইকগাছাস্থ লোনাপানি কেন্দ্র পরিদর্শন 