শিরোনাম:
পাইকগাছা, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩

SW News24
বুধবার ● ১১ মার্চ ২০২৬
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছার আলোচিত অপহরণ মামলার আসামি গ্রেফতার; স্কুলছাত্রী উদ্ধার
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছার আলোচিত অপহরণ মামলার আসামি গ্রেফতার; স্কুলছাত্রী উদ্ধার
১৫৮ বার পঠিত
বুধবার ● ১১ মার্চ ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পাইকগাছার আলোচিত অপহরণ মামলার আসামি গ্রেফতার; স্কুলছাত্রী উদ্ধার

ফলোআপ:
---পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: খুলনার পাইকগাছায় আলোচিত ও চাঞ্চল্যকর এক অপহরণ মামলার প্রধান আসামিকে গ্রেফতার করেছে থানা পুলিশ। একই সঙ্গে অপহৃত নাবালোক স্কুলছাত্রী সূচনা মন্ডলকে উদ্ধার করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ১১ মার্চ মঙ্গলবার দিবাগত রাত ১২টা ১৫ মিনিটে ঢাকার আশুলিয়া এলাকা থেকে অপহরণ মামলার এজাহারভুক্ত প্রধান আসামি মান্না সরদার (২৫)কে গ্রেফতার করা হয়। এ সময় তার হেফাজত থেকে অপহৃত অপ্রাপ্তবয়স্ক স্কুলছাত্রী সূচনা মন্ডল (১৬+)কে উদ্ধার করা হয়।

গত ২৪ ফেব্রুয়ারি পাইকগাছা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের শিববাটি গ্রামের বাসিন্দা প্রশান্ত কুমার মন্ডল তার মেয়েকে অপহরণ করা হয়েছে মর্মে পাইকগাছা থানায় একটি মামলা দায়ের করেন। যার মামলা নম্বর-০৭/২৬। ওই মামলায় প্রধান আসামি করা হয় পাইকগাছা পৌরসভার সরল গ্রামের আফসার সরদারের ছেলে মান্না সরদারকে।

এদিকে মামলা পরবর্তী তথ্যপ্রযুক্তির সহায়তায় পাইকগাছা থানা পুলিশের একটি বিশেষ টিম ঢাকা জেলার আশুলিয়া থানা পুলিশের সহযোগিতায় আশুলিয়া থানার জিরোবা এলাকা থেকে অভিযান চালিয়ে আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়। এ সময় তার হেফাজত থেকে অপহৃত স্কুলছাত্রী সূচনা মন্ডলকে উদ্ধার করা হয়। মামলাটির তদন্তকারী কর্মকর্তা পাইকগাছা থানার উপ-পরিদর্শক (এসআই) মনিরুজ্জামান।

এ বিষয়ে পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ গোলাম কিবরিয়া জানান, গ্রেফতারকৃত আসামিকে বিধি মোতাবেক আদালতে সোপর্দ করা হবে। অপরদিকে উদ্ধারকৃত ভিকটিমের প্রয়োজনীয় ডাক্তারি পরীক্ষা শেষে আদালতে ২২ ধারায় জবানবন্দি গ্রহণ করা হবে। আদালতের নির্দেশনা অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।





অপরাধ এর আরও খবর

মাগুরায় কৃষকের জমি দখল, প্রাণনাশের হুমকির অভিযোগ মাগুরায় কৃষকের জমি দখল, প্রাণনাশের হুমকির অভিযোগ
পাইকগাছায় ঘরের তালা ভেঙ্গে ১২ লাখ টাকার স্বর্ণালংকার চুরি পাইকগাছায় ঘরের তালা ভেঙ্গে ১২ লাখ টাকার স্বর্ণালংকার চুরি
মাগুরায় নকল বিএসটিআইর সিল ব্যবহার; ৬০ হাজার টাকা জরিমানা প্রতিষ্ঠানকে মাগুরায় নকল বিএসটিআইর সিল ব্যবহার; ৬০ হাজার টাকা জরিমানা প্রতিষ্ঠানকে
শ্রীপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি শ্রীপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি
পাইকগাছায় ঘরের তালা ভেঙে আরএফএল কর্মকর্তার লাশ উদ্ধার; বাইকসহ রুমমেট পালাতক পাইকগাছায় ঘরের তালা ভেঙে আরএফএল কর্মকর্তার লাশ উদ্ধার; বাইকসহ রুমমেট পালাতক
মাগুরায় রাজিয়া হত্যা মামলায় হাসান শেখের মৃত্যুদণ্ড মাগুরায় রাজিয়া হত্যা মামলায় হাসান শেখের মৃত্যুদণ্ড
পাইকগাছায় প্রাকৃতিক উৎস থেকে আহরণ করা চিংড়ি পোনা জব্দ করে নদীতে অবমুক্ত পাইকগাছায় প্রাকৃতিক উৎস থেকে আহরণ করা চিংড়ি পোনা জব্দ করে নদীতে অবমুক্ত
পাইকগাছা পূজা পরিষদের ভাবমূর্তি নষ্ট করতে বর্ধিত সভা ঘিরে ষড়যন্ত্রের অভিযোগ পাইকগাছা পূজা পরিষদের ভাবমূর্তি নষ্ট করতে বর্ধিত সভা ঘিরে ষড়যন্ত্রের অভিযোগ
পাইকগাছায় নামাজরত অবস্থায় তামান্নাকে কুপিয়ে গুরুতর জখম করেছে সাবেক স্বামী পাইকগাছায় নামাজরত অবস্থায় তামান্নাকে কুপিয়ে গুরুতর জখম করেছে সাবেক স্বামী
মাগুরায় মাদকসহ আটক দুই; ১৫ দিনের কারাদণ্ড মাগুরায় মাদকসহ আটক দুই; ১৫ দিনের কারাদণ্ড

আর্কাইভ