শিরোনাম:
পাইকগাছা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩

SW News24
শনিবার ● ১৪ মার্চ ২০২৬
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছায় তেল মজুদ করে কৃত্রিম সংকট সৃষ্টি; মোবাইল কোর্টে জরিমানা
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছায় তেল মজুদ করে কৃত্রিম সংকট সৃষ্টি; মোবাইল কোর্টে জরিমানা
১২৯ বার পঠিত
শনিবার ● ১৪ মার্চ ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পাইকগাছায় তেল মজুদ করে কৃত্রিম সংকট সৃষ্টি; মোবাইল কোর্টে জরিমানা

---পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: পাইকগাছায় জ্বালানি তেল মজুদ করে বাজারে কৃত্রিম সংকট সৃষ্টির অভিযোগে এক ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অর্থদণ্ড প্রদান করেছে উপজেলা প্রশাসন।

১৪ মার্চ শনিবার দুপুরে উপজেলার গদাইপুর ইউনিয়নের বোয়ালিয়া মোড় এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে তেল মজুদ করে বাজারে কৃত্রিম সংকট তৈরির অভিযোগ প্রমাণিত হওয়ায় এক ব্যবসায়ীকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ফজলে রাব্বী। এ সময় উপস্থিত ছিলেন পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ গোলাম কিবরিয়া এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

অভিযান চলাকালে বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখা এবং নির্ধারিত মূল্যে বিক্রি নিশ্চিত করতে ব্যবসায়ীদের সতর্ক করা হয়। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, ভোক্তাদের স্বার্থ রক্ষা এবং বাজারে অস্থিতিশীলতা রোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।





অপরাধ এর আরও খবর

মাগুরায় মধুমতির বাঁধ কেটে দিল দুর্বৃত্তরা, ১০ বিঘা জমির পাঁকা ধান পানির নিচে, থানায় অভিযোগ মাগুরায় মধুমতির বাঁধ কেটে দিল দুর্বৃত্তরা, ১০ বিঘা জমির পাঁকা ধান পানির নিচে, থানায় অভিযোগ
নড়াইলে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তি নিহত; শরীর ছিন্ন-বিচ্ছিন্ন নড়াইলে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তি নিহত; শরীর ছিন্ন-বিচ্ছিন্ন
পাইকগাছার কপিলমুনিতে নকল পণ্যের কারখানায় ভোক্তা অধিকারের অভিযানে জরিমানা আদায় পাইকগাছার কপিলমুনিতে নকল পণ্যের কারখানায় ভোক্তা অধিকারের অভিযানে জরিমানা আদায়
নড়াইলের মাটিয়াডাঙ্গা গ্রামে একজনকে কুপিয়ে হত্যা; নারীসহ আহত ৬ নড়াইলের মাটিয়াডাঙ্গা গ্রামে একজনকে কুপিয়ে হত্যা; নারীসহ আহত ৬
নড়াইলে মাদরাসা ছাত্র ধর্ষণ মামলায় শিক্ষকের যাবজ্জীবন কারাদন্ড নড়াইলে মাদরাসা ছাত্র ধর্ষণ মামলায় শিক্ষকের যাবজ্জীবন কারাদন্ড
মাগুরায় সারের অবৈধ মজুতকালে ২ জন গ্রেফতার,৩২৮ বস্তা সার জব্দ মাগুরায় সারের অবৈধ মজুতকালে ২ জন গ্রেফতার,৩২৮ বস্তা সার জব্দ
নড়াইলে শিশু ধর্ষণের অভিযোগে মাদরাসা শিক্ষক গ্রেফতার নড়াইলে শিশু ধর্ষণের অভিযোগে মাদরাসা শিক্ষক গ্রেফতার
নড়াইলে শিক্ষকের বিরুদ্ধে মাদরাসা ছাত্রকে হত্যার অভিযোগ; শিক্ষকদের দাবি অসুস্থতায় মারা গেছে নড়াইলে শিক্ষকের বিরুদ্ধে মাদরাসা ছাত্রকে হত্যার অভিযোগ; শিক্ষকদের দাবি অসুস্থতায় মারা গেছে
নড়াইলে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ, গ্রেফতার ৫ নড়াইলে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ, গ্রেফতার ৫
শালিখায় ৫ বছরের শিশুকে শ্লীলতাহানির অভিযোগ; যুবক আটক শালিখায় ৫ বছরের শিশুকে শ্লীলতাহানির অভিযোগ; যুবক আটক

আর্কাইভ