মঙ্গলবার ● ১৭ মার্চ ২০২৬
প্রথম পাতা » আঞ্চলিক » মাগুরায় দুস্থ ও গবীরদের মাঝে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা প্রদান
মাগুরায় দুস্থ ও গবীরদের মাঝে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা প্রদান
মাগুরা প্রতিনিধি : পবিত্র ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রী ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে দুস্থ, গরিব ও অসহায়দের মাঝে মানবিক অর্থ বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে গতকাল মঙ্গলবার সকাল ১১ টায় মাগুরা সদর উপজেলা পরিষদের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এক মানবিক সহায়তা প্রদানের অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য মনোয়ার হোসেন খান। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মাগুরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেরুন্নেসা। আয়োজকরা জানান, ঈদ উপলক্ষে মাগুরা সদরের পৌরসভা ও ইউনিয়ন থেকে ১৮০ জন গরীব, দুস্থ ও অসহায়দের মাঝে ৩টি ক্যাটাগরিতে ১ হাজার,২ হাজার ও ৩ হাজার টাকা প্রদান করা হয়েছে। বাকী অর্থ বুধবার গরিব দুস্থদের মাঝে দেয়া হবে।






শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী সফল করার লক্ষে পাইকগাছা পূজা উদযাপন পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত
প্রান্তিক মানুষের আইনি সেবা সহজ করতে পাইকগাছায় ফ্রেন্ডশিপের ওআরডি সেন্টারের যাত্রা শুরু
পাইকগাছায় ওসির সাথে মতবিনিময় ও পূজা পরিষদের পরিচিতি সভা অনুষ্ঠিত
পাইকগাছায় স্লুইস গেটে ভয়াবহ ধস
পাইকগাছা পূজা উদযাপন পরিষদের কমিটি গঠন; প্রাণকৃষ্ণ দাশ আহবায়ক ও হিমাদ্রী সদস্য সচিব
পাইকগাছা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
মাগুরায় বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ
মাগুরা জেলা আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
মাগুরায় আদিবাসী দিবস পালিত
পাইকগাছায় মটর সাইকেল দুর্ঘটনায় সাংবাদিক আব্দুল আজিজ আহত 