শিরোনাম:
পাইকগাছা, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩

SW News24
মঙ্গলবার ● ২৪ মার্চ ২০২৬
প্রথম পাতা » আঞ্চলিক » দক্ষ জনশক্তি ও নিরাপদ অভিবাসনেই খুলবে সমৃদ্ধির দ্বার: যুগ্মসচিব মোঃ আশরাফ হোসেন
প্রথম পাতা » আঞ্চলিক » দক্ষ জনশক্তি ও নিরাপদ অভিবাসনেই খুলবে সমৃদ্ধির দ্বার: যুগ্মসচিব মোঃ আশরাফ হোসেন
১৭২ বার পঠিত
মঙ্গলবার ● ২৪ মার্চ ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

দক্ষ জনশক্তি ও নিরাপদ অভিবাসনেই খুলবে সমৃদ্ধির দ্বার: যুগ্মসচিব মোঃ আশরাফ হোসেন

---খুলনার কয়রায় দক্ষ জনশক্তি তৈরি এবং নিরাপদ অভিবাসন নিশ্চিত করার লক্ষ্যে এক ব্যতিক্রমী সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

২৩ মার্চ সোমবার সকাল ১০ টায় জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি) এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের আয়োজনে খান সাহেব কোমর উদ্দিন ডিগ্রি কলেজ চত্বরে‘মানব সম্পদ উন্নয়ন ও নিরাপদ অভিবাসন: প্রেক্ষিত সৌদি আরব ও জাপান’ শীর্ষক এই সেমিনার সম্পন্ন হয়।

খুলনা জেলা প্রশাসক আ.স.ম জামশেদ খোন্দকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএমইটি-এর অতিরিক্ত মহা-পরিচালক (যুগ্মসচিব) মোঃ আশরাফ হোসেন।

সেমিনারে বক্তারা বলেন, বর্তমান সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী আগামী ৫ বছরে ১ কোটি জনশক্তি বিদেশে নিয়োগের লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে মন্ত্রণালয়। বিশেষ করে সৌদি আরব ও জাপানের মতো দেশগুলোতে দক্ষ কর্মী প্রেরণের ওপর গুরুত্বারোপ করা হয়।

বক্তারা সতর্ক করে বলেন, “ফ্রি ভিসা কোনো চাকরির নিশ্চয়তা দেয় না। কর্মসংস্থান চুক্তি (ইমপ্লাইমেন্ট কনটাক্ট) ব্যতীত এবং প্রয়োজনীয় ভাষা ও কারিগরি দক্ষতা অর্জন না করে বিদেশে যাওয়া আত্মঘাতী সিদ্ধান্ত। অনুষ্ঠানে

প্রধান অতিথির বক্তব্যে মোঃ আশরাফ হোসেন বলেন, “অহেতুক ভিটেমাটি বিক্রি করে অনিশ্চিত পথে বিদেশ গমন পরিহার করতে হবে। ইউনিয়ন ও পৌর ডিজিটাল সেন্টারের মাধ্যমে অনলাইনে নিবন্ধন ও ছাড়পত্রের আবেদন করে স্বচ্ছ প্রক্রিয়ায় বিদেশ যাওয়ার সুযোগ এখন হাতের নাগালে।

সেমিনারে আরও বক্তব্য রাখেন কয়রা উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল্লাহ আল বাকী, পাইকগাছা উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী, খান সাহেব কোমর উদ্দিন ডিগ্রি কলেজের গভর্নিং বডির সভাপতি ডাঃ খান আহমেদ হেলালী,  মেজর খান আহমেদ ফয়সাল (অবসরপ্রাপ্ত), কয়রা থানার অফিসার ইনচার্জ মোঃ জাহিদুল ইসলাম (জাহাঙ্গীর)। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শহীদ এম.এ. গফুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মোঃ আনারুল ইসলাম। কয়রা ও পাইকগাছা উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান, সাংবাদিক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিদেশ গমনেচ্ছু বিপুল সংখ্যক যুবক এই সেমিনারে অংশগ্রহণ করেন। বক্তারা আশা প্রকাশ করেন, এই ধরনের জনসচেতনতামূলক কার্যক্রম উপকূলীয় অঞ্চলের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচন করবে।





আঞ্চলিক এর আরও খবর

মাগুরায় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মাগুরায় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
মৎস্য সম্পদ উন্নয়নে গবেষণা অগ্রগতির কোন বিকল্প নাই….. মৎস্য ও প্রাণী সম্পদ সচিব মৎস্য সম্পদ উন্নয়নে গবেষণা অগ্রগতির কোন বিকল্প নাই….. মৎস্য ও প্রাণী সম্পদ সচিব
পাইকগাছা উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিঃ এর ৪০তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত পাইকগাছা উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিঃ এর ৪০তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
পাইকগাছায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত পাইকগাছায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত
পাইকগাছার আলমতলা মাদ্রাসায় সংবর্ধিত এমপি আবুল কালাম আজাদ পাইকগাছার আলমতলা মাদ্রাসায় সংবর্ধিত এমপি আবুল কালাম আজাদ
শ্যামনগরে পরিবারে আয় বৃদ্ধি করতে হাঁস-মুরগি পালন বিষয়ক প্রশিক্ষণ শ্যামনগরে পরিবারে আয় বৃদ্ধি করতে হাঁস-মুরগি পালন বিষয়ক প্রশিক্ষণ
পাইকগাছায় দুর্গাপূজা পরবর্তী উপজেলা প্রশাসনের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত পাইকগাছায় দুর্গাপূজা পরবর্তী উপজেলা প্রশাসনের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত
নড়াইলে ঊষার আলো সূর্যসংঘের সম্মেলন ও কমিটি গঠন অনুষ্ঠিত নড়াইলে ঊষার আলো সূর্যসংঘের সম্মেলন ও কমিটি গঠন অনুষ্ঠিত
পাইকগাছায় এক বছরে সড়ক দুর্ঘটনায় নিহত ৮; আহত ৪৯ পাইকগাছায় এক বছরে সড়ক দুর্ঘটনায় নিহত ৮; আহত ৪৯
পাইকগাছায় সরকারি রাস্তার পাশের ইজারার স্থাপনা সরিয়ে দিলো বিক্ষুব্ধ জনতা পাইকগাছায় সরকারি রাস্তার পাশের ইজারার স্থাপনা সরিয়ে দিলো বিক্ষুব্ধ জনতা

আর্কাইভ