বৃহস্পতিবার ● ২৬ মার্চ ২০২৬
প্রথম পাতা » আঞ্চলিক » পাইকগাছায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত
পাইকগাছায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত
পাইকগাছা প্রতিনিধি: পাইকগাছায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। ২৬ মার্চ উপলক্ষে বৃহস্পতিবার সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে তোপধ্বনির মাধ্যমে দিনের কর্মসূচির সূচনা করা হয়। এরপর কেন্দ্রীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন, উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, থানা পুলিশ, উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠন, প্রেসক্লাব পাইকগাছা, উপজেলা স্বাস্থ্য বিভাগ, পৌরসভা, লোনাপানি কেন্দ্র, ষোলআনা সমিতিসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ। সকাল ৮টায় পাইকগাছা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে কুচকাওয়াজ ও জাতীয় পতাকা উত্তোলন ও ডিসপ্লে অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদ চত্বরে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মুক্তিযুদ্ধভিত্তিক প্রামাণ্যচিত্র প্রদর্শন, দোয়া ও মোনাজাত, প্রার্থনা, প্রীতি ফুটবল ম্যাচ এবং মহিলাদের ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান এর আয়োজন করা হয়। দিবসটির অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াসিউজ্জামান চৌধুরী। এসএফডিএফ কর্মকর্তা জিএম জাকারিয়ার সঞ্চালনায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ ফজলে রাব্বী, পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ গোলাম কিবরিয়া, উপজেলা বিএনপির আহ্বায়ক ডাঃ আঃ মজিদ, সদস্য সচিব এসএম ইমদাদুল হক, পৌর বিএনপির সভাপতি আসলাম পারভেজ, সাধারণ সম্পাদক কামাল আহমেদ সেলিম নেওয়াজ, সাবেক সাধারণ সম্পাদক এসএম এনামুল হক, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার রুহুল আমিন গাজী, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক, কৃষি কর্মকর্তা মোঃ একরামুল হোসেন, প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ পার্থ প্রতিম রায়, প্রেসক্লাব পাইকগাছার সাধারণ সম্পাদক এম জালাল উদ্দীন, ষোলআনা সমিতির সভাপতি জিএম শুকুরুজ্জামানসহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক-শিক্ষার্থী এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।






মাগুরা কাত্যায়নী পূজায় লাখো মানুষের নিরাপত্তায় মন্ডপে মন্ডপে সিসিটিভি ক্যামেরা স্থাপনের আশ্বাস
পাইকগাছায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ
পাইকগাছা বাজার বস্ত্র ব্যবসায়ী সমবায় সমিতির জেলা পর্যায়ে পুরস্কার লাভ
পাইকগাছা কাঁকড়া ব্যবসায়ী সমবায় সমিতির ত্রিবার্ষিক নির্বাচন সম্পন্ন
নড়াইল প্রেসক্লাবের পক্ষ থেকে এমপি জাহাঙ্গীর আলমকে সংবর্ধনা
পাইকগাছায় জাতীয় সমবায় দিবস পালিত
মাগুরায় প্রথম অফিসার্স ক্লাবের শুভ উদ্বোধন
নড়াইলে দুইদিনব্যাপী স্বাস্থ্যসেবা ক্যাম্প, সাংস্কৃতিক উৎসব ও জাতীয় নারী নৌকাবাইচ প্রতিযোগিতার উদ্বোধন
মাগুরায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
পাইকগাছায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত 