শিরোনাম:
পাইকগাছা, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩

SW News24
শুক্রবার ● ৮ মে ২০২৬
প্রথম পাতা » মুক্তমত » বিশ্ব গাধা দিবস
প্রথম পাতা » মুক্তমত » বিশ্ব গাধা দিবস
১৬৫ বার পঠিত
শুক্রবার ● ৮ মে ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বিশ্ব গাধা দিবস

---গাধা শব্দটি হরহামেশাই ব্যবহার হয় মানুষের ক্ষেত্রে। যে কোনো ভুল করলে, কখনো বোকামি করলে এই প্রাণীটির সঙ্গে তুলনা করা হয়।

প্রতি বছর ৮ মে বিশ্বজুড়ে বিশ্ব গাধা দিবস পালিত হয়। এই উপকারী প্রাণীর প্রতি ভালোবাসা প্রকাশের উদ্দেশ্য নিয়েই যাত্রা শুরু হয় বিশ্ব গাধা দিবসের। অত্যন্ত পরিশ্রমী এবং ধৈর্যশীল এই প্রাণীটির অবদানকে স্বীকৃতি দিতে এবং তাদের সুরক্ষায় সচেতনতা বাড়াতে ২০১৮ সাল থেকে আনুষ্ঠানিকভাবে দিবসটি পালন শুরু হয়।

দিবসটির প্রচলন করেন মরুভূমির প্রাণী বিশেষজ্ঞ ও বিজ্ঞানী আর্ক রাজিক। তিনি লক্ষ্য করেন যে, গাধা মানুষের জন্য প্রচুর পরিশ্রম করলেও যথাযথ সম্মান বা স্বীকৃতি পায় না। গাধার গুরুত্ব তুলে ধরতে তিনি প্রথমে একটি ফেসবুক গ্রুপ খোলেন। পরবর্তীতে ২০১৮ সালে প্রথমবার দিবসটি উদযাপিত হয়। গাধার প্রতি মানবিক আচরণ নিশ্চিত করা, তাদের বুদ্ধিমত্তা ও সহনশীলতা সম্পর্কে প্রচার চালানো এবং অতিরিক্ত শ্রমের কারণে তাদের ঝুঁকির বিষয়টি তুলে ধরা।

এই প্রাণীটি বছরের পর বছরের ধরে মরুভূমির মতো প্রতিকূল পরিবেশের সঙ্গে নিজেকে মানিয়ে নিয়ে এখনো পৃথিবীতে টিকে আছে। মানুষ তাদের দিয়ে পণ্য বহনের কাজ করাচ্ছে, গাধা কিন্তু সেই কাজ ঠিকঠাক করে যাচ্ছে। তাই স্পষ্টতই গাধা একটি পরিশ্রমী প্রাণি। অথচ মানুষ গাধাকে বোকা ভাবে। গাধা প্রতিকূল পরিবেশেও টিকে থাকতে পারে এবং দীর্ঘ পথ ভারী বোঝা বহন করতে সক্ষম। অন্যান্য প্রাণীর তুলনায় বেশি সময় পরিশ্রম করতে পারে।

গাধার দুটি প্রজাতি আছে। উভয়ই আফ্রিকান বন্য গাধার উপ-প্রজাতি এবং এগুলো হলো সোমালি বন্য গাধা ও নুবিয়ান বন্য গাধা। তারা মাইলের পর মাইল বোঝা বহন করতে সক্ষম। গাধার গড় আয়ু সাধারণত ৫০ থেকে ৫৪ বছর পর্যন্ত হতে পারে। বর্তমানে বিশ্বে প্রায় ৪ কোটিরও বেশি কর্মরত গাধা রয়েছে, যারা মূলত উন্নয়নশীল দেশগুলোর অর্থনীতি ও জীবনযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।





মুক্তমত এর আরও খবর

এনজিও কর্তৃক প্রশিক্ষণে সঠিক বিষয়ে সঠিক সাংবাদিক নির্বাচন জরুরি এনজিও কর্তৃক প্রশিক্ষণে সঠিক বিষয়ে সঠিক সাংবাদিক নির্বাচন জরুরি
মিঠা পানির বাস্তুতন্ত্র ও জীববৈচিত্র্য রক্ষায় নদীর গুরুত্ব মিঠা পানির বাস্তুতন্ত্র ও জীববৈচিত্র্য রক্ষায় নদীর গুরুত্ব
এনজিও কর্তৃক সাংবাদিকদের প্রশিক্ষণ কতটা যুক্তিযুক্ত এনজিও কর্তৃক সাংবাদিকদের প্রশিক্ষণ কতটা যুক্তিযুক্ত
পর্যটন মানব ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক চালিকাশক্তি পর্যটন মানব ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক চালিকাশক্তি
পাটকাঠি জ্বালানি থেকে বাণিজ্য পাটকাঠি জ্বালানি থেকে বাণিজ্য
জলাতঙ্ক রোগের লক্ষণ একবার প্রকাশ পেলে শতভাগ প্রাণঘাতী জলাতঙ্ক রোগের লক্ষণ একবার প্রকাশ পেলে শতভাগ প্রাণঘাতী
মিনা শিশুদের জন্য জনপ্রিয় টিভি কার্টুন মিনা শিশুদের জন্য জনপ্রিয় টিভি কার্টুন
পরিবেশ সুরক্ষা ও স্বাস্থ্য সচেতনতা বাড়াতে ব্যক্তিগত গাড়ি ব্যবহার কমাতে হবে পরিবেশ সুরক্ষা ও স্বাস্থ্য সচেতনতা বাড়াতে ব্যক্তিগত গাড়ি ব্যবহার কমাতে হবে
প্রকৃতি ও জীববৈচিত্র্যের সুরক্ষায় ওজোন স্তরের ভূমিকা অনস্বীকার্য প্রকৃতি ও জীববৈচিত্র্যের সুরক্ষায় ওজোন স্তরের ভূমিকা অনস্বীকার্য
পলিথিন ও প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহারে পরিবেশ দূষণ বাড়ছে পলিথিন ও প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহারে পরিবেশ দূষণ বাড়ছে

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)