মঙ্গলবার ● ১২ মে ২০২৬
প্রথম পাতা » অপরাধ » শ্রীপুরে ছাগলে ফসল খাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আহত -৮ ; বাড়ি -ঘর ভাংচুর
শ্রীপুরে ছাগলে ফসল খাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আহত -৮ ; বাড়ি -ঘর ভাংচুর
মাগুরা প্রতিনিধি : মাগুরার শ্রীপুরে ছাগলে জমির ফসল খাওয়াকে কেন্দ্র করে দুই প্রতিবেশীর মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ, হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। সোমবার (১১ মে) সন্ধ্যায় উপজেলার আমলসার গ্রামের পশ্চিমপাড়ায় এই ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের অন্তত ৮ জন আহত হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, আমলসার গ্রামের মসলেম শেখের স্ত্রী সাজেদা বেগমের একটি ছাগল প্রতিবেশী মৃত কিয়ামুদ্দীনের ছেলে মোতাহারের জমির শাক-সবজি খেয়ে নষ্ট করে। এই ঘটনাকে কেন্দ্র করে মোতাহারের ছেলে তরিকুলের সাথে সাজেদা বেগমের পরিবারের সদস্যদের কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে সাজেদা বেগমের পক্ষ নিয়ে সুমন শেখ নামের এক যুবক তরিকুলকে মারধর করলে উত্তেজনার সৃষ্টি হয় এবং উভয় পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
সংঘর্ষ চলাকালীন সময়ে কয়েকটি বসতবাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। ধাওয়া-পাল্টা ধাওয়ায় উভয় পক্ষের অন্তত ৮ জন আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
এ বিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ওলি মিয়া জানান,খবর পেয়ে শ্রীপুর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ছাগলে ফসল খাওয়া নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের সূত্রপাত হয়। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তবে এ বিষয়ে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি; অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।






নড়াইলে ভবনের ছাদ থেকে ভ্যানচালক দুই হাত বাঁধা মরদেহ উদ্ধার
মাগুরা সরকারি কলেজে বোমাসদৃশ বস্তু উদ্ধার, আতঙ্কে শিক্ষার্থীরা
নড়াইলে মাছের ঘেরের আড়ালে মামা-ভাগ্নের ইয়াবার কারবার
পাইকগাছায় কলেজের প্রধান ফটক তালাবদ্ধ; নিষিদ্ধ ছাত্রলীগের ধর্মঘট লেখা পোস্টার
পাইকগাছায় মোবাইল কোর্টে ৪০ হাজার টাকা জরিমানা আদায়
পাইকগাছায় ওয়ারেশ সনদ নিয়ে ভোগান্তির অভিযোগ
মাগুরায় নকল কীটনাশক বিক্রি, ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা
নড়াইলে মাদকাসক্ত ছেলের বটির কোপে কৃষক বাবা নিহত, ছেলে পলাতক
মাগুরায় ১৫০ ভরি স্বর্ণ ডাকাতির পর ভাগাভাগি নিয়ে বিরোধ, সাকের হত্যায় ২০ লাখ টাকার চুক্তি
সুপারি গাছের চারা রোপনকে কেন্দ্র করে চাচাতো ভাইকে কুপিয়ে হত্যার অভিযোগ; আহত ১ 