শিরোনাম:
পাইকগাছা, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

SW News24
বুধবার ● ১৩ মে ২০২৬
প্রথম পাতা » আঞ্চলিক » পুলিশ সপ্তাহ উপলক্ষে অবৈধ অস্ত্র উদ্ধার অভিযানে মাগুরা জেলার আইজি পদক অর্জন
প্রথম পাতা » আঞ্চলিক » পুলিশ সপ্তাহ উপলক্ষে অবৈধ অস্ত্র উদ্ধার অভিযানে মাগুরা জেলার আইজি পদক অর্জন
৯১ বার পঠিত
বুধবার ● ১৩ মে ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পুলিশ সপ্তাহ উপলক্ষে অবৈধ অস্ত্র উদ্ধার অভিযানে মাগুরা জেলার আইজি পদক অর্জন

---মাগুরা প্রতিনিধি : পুলিশ সপ্তাহ–২০২৬ উপলক্ষে আয়োজিত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অবৈধ অস্ত্র উদ্ধার অভিযানে কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ দেশের বিভিন্ন জেলা ও ইউনিটকে সম্মাননা প্রদান করা হয়।
উক্ত মূল্যায়নে গ্রুপ “গ” ক্যাটাগরিতে মাগুরা জেলা পুলিশ সম্মানজনক দ্বিতীয় স্থান অর্জন করে, যা মাগুরা জেলা পুলিশের পেশাদারিত্ব, নিষ্ঠা ও কার্যকর আইন-শৃঙ্খলা রক্ষাকারী কার্যক্রমের একটি উল্লেখযোগ্য স্বীকৃতি।
অনুষ্ঠানে ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি), বাংলাদেশ  মোঃ আলী হোসেন ফকির এর নিকট হতে মাগুরার পুলিশ সুপার  মোল্লা আজাদ হোসেন, পিপিএম-সেবা আনুষ্ঠানিকভাবে এ সম্মাননা গ্রহণ করেন। রাজধানী ঢাকার রাজারবাগ পুলিশ লাইন্সে আয়োজিত এ বর্ণাঢ্য অনুষ্ঠানে বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন রেঞ্জের ডিআইজি, মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনারবৃন্দ, বিভিন্ন ইউনিটের প্রধানগণ, পদস্থ সরকারি কর্মকর্তাবৃন্দ এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন। মাগুরা জেলা পুলিশ আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন এবং জননিরাপত্তা নিশ্চিতকরণে সর্বদা পেশাদারিত্ব ও দায়বদ্ধতার সাথে দায়িত্ব পালন করে যাচ্ছে। উক্ত অর্জন ভবিষ্যতে আরও কার্যকর ও জনমুখী পুলিশি সেবা প্রদানে সহায়ক হবে।





আঞ্চলিক এর আরও খবর

পাইকগাছার বাজার খোলা পূজা মন্দির ও স্কুল মাঠ জলমগ্ন হওয়ায় যাতায়াতে অসুবিধা হচ্ছে পাইকগাছার বাজার খোলা পূজা মন্দির ও স্কুল মাঠ জলমগ্ন হওয়ায় যাতায়াতে অসুবিধা হচ্ছে
মাগুরা সদর উপজেলা  আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাগুরা সদর উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
পাইকগাছা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত পাইকগাছা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
পাইকগাছার লতায় প্রয়াত শিক্ষক তপন কুমার বিশ্বাসের স্বরণ সভা পাইকগাছার লতায় প্রয়াত শিক্ষক তপন কুমার বিশ্বাসের স্বরণ সভা
সরকারি কাজে আবেগ নয় বিবেক দিয়ে কাজ করতে হবে  - পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম সরকারি কাজে আবেগ নয় বিবেক দিয়ে কাজ করতে হবে - পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম
অত্যাধুনিক সুবিধা সহ মডেল পাইকগাছা গড়ে তুলব.. পাইকগাছায় চক্ষু চিকিৎসা ক্যাম্পে মনিরুল হাসান বাপ্পী অত্যাধুনিক সুবিধা সহ মডেল পাইকগাছা গড়ে তুলব.. পাইকগাছায় চক্ষু চিকিৎসা ক্যাম্পে মনিরুল হাসান বাপ্পী
পাইকগাছায় আন্তর্জাতিক সর্পদংশন সচেতনতা দিবস পালিত পাইকগাছায় আন্তর্জাতিক সর্পদংশন সচেতনতা দিবস পালিত
সাতক্ষীরা সরকারি কলেজে মিয়াওয়াকি বনায়নের উদ্বোধন সাতক্ষীরা সরকারি কলেজে মিয়াওয়াকি বনায়নের উদ্বোধন
মাগুরায় ২১ টি হতদরিদ্র পরিবার পেল গৃহপালিত ছাগল মাগুরায় ২১ টি হতদরিদ্র পরিবার পেল গৃহপালিত ছাগল
পাইকগাছায় বসতি এলাকা ও কৃষি জমিতে লবণাক্ত পানির অনুপ্রবেশ বন্ধে গোলটেবিল বৈঠক পাইকগাছায় বসতি এলাকা ও কৃষি জমিতে লবণাক্ত পানির অনুপ্রবেশ বন্ধে গোলটেবিল বৈঠক

আর্কাইভ