সোমবার ● ১৮ মে ২০২৬
প্রথম পাতা » আঞ্চলিক » পাইকগাছায় ভুমিহীন সংগঠনের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
পাইকগাছায় ভুমিহীন সংগঠনের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
খুলনার পাইকগাছায় পার রামনাথপুর গ্রামে ৫৬ টি ভুমিহীন পরিবারের প্রতি হামলা, জমি দখল, বাড়ী-ঘর ভাংচুর,-অগ্নি সংযোগ ও অতঃপর পাল্টা মামলা দিয়ে হয়রানী করার প্রতিবাদে ভুমিহীন সংগঠন মানববন্ধন, প্রতিবাদ সভা,বিক্ষোভ ও উপজেলা নির্বাহী অফিসার ও জেলা পরিষদের প্রশাসকের কাছে স্মারকলিপ প্রদান করেছে।
মানববন্ধন ও প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন, আঞ্চলিক ভুমিহীন সংগঠনের সভাপতি নারায়ন চন্দ্র মন্ডল। বক্তৃতা করেন নিজেরা করি বিভাগীয় সমন্বয়ক কামাল হোসেন, নিজেরা করি অঞ্চল সমন্বয়ক সাহাদুল ইসলাম, পাইকগাছা কর্মসূচি সংগঠক রাশেদুজ্জামান, সাবেক ইউপি সদস্য এসএম আফজাল হোসেন, ভুমিহীন সংগঠক রোকেয়া বেগম, সবিতা ঢালী, চপলা বিশ্বাস, বিজন বিশ্বাস, মাহবুব জোয়াদ্দার, মরিয়ম বেগম ও কল্যাণী গাইন।
গত ১০ মে বিকেল পার রামনাথপুর মৌজায় ৫৬ টি ভুমিহীন পরিবারের উপর হামলা চালিয়ে বাড়ীর নারী পুরুষদের উপর অমানবিক অত্যাচার করে। এব্যাপারে থানায় মামলা হলে খবর পেয়ে গভীর রাতে দুটি পরিবারের বাড়ী ঘর পুড়িয়ে ভস্মীভূত করে দেয়। লুটপাট করে ঘেরের মাছ ও বাড়ীর জিনিসপত্র। পরেরদিন ভুমিহীনদের নামে থানায় একটি পাল্টা মামলা করে। এর প্রতিবাদে সোমবার পাইকগাছা উপজেলা পরিষদের সামনে প্রধান সড়কের উপর মানববন্ধন, প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল হয়। পরে উপজেলা নির্বাহী অফিসার ও জেলা পরিষদের প্রশাসক বরাবর ন্যায়বিচার দাবী করে স্মারকলিপি প্রদান করেন।






পাইকগাছায় আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত
মাগুরায় প্রতিবন্ধী ও স্বামীহারা ক্যান্সার আক্রান্ত সাহিদা বেগমের ধুকে ধুকে মৃত্যুর দিন পার
পাইকগাছা মৎস্য গবেষণা কেন্দ্রের উর্দ্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তার বিদায় সংবর্ধনা প্রদান
মাগুরায় বণিক সমিতির নবনির্বাচিত ১৯ প্রার্থীর শপথ অনুষ্ঠান সম্পন্ন
পাইকগাছা উপজেলা ক্লাইমেট অ্যাকশন ফোরাম গঠন
পাইকগাছার বিভিন্ন সমস্যা চিহ্নিত করন শীর্ষক লিডার্সের মতবিনিময় সভা
পাইকগাছার বাজার খোলা পূজা মন্দির ও স্কুল মাঠ জলমগ্ন হওয়ায় যাতায়াতে অসুবিধা হচ্ছে
মাগুরা সদর উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
পাইকগাছা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
পাইকগাছার লতায় প্রয়াত শিক্ষক তপন কুমার বিশ্বাসের স্বরণ সভা 