শিরোনাম:
পাইকগাছা, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩

SW News24
সোমবার ● ৮ জুন ২০২৬
প্রথম পাতা » মিডিয়া » মাগুরায় নবাগত জেলা প্রশাসকের সাথে সাংবাদিকদের মত বিনিময়
প্রথম পাতা » মিডিয়া » মাগুরায় নবাগত জেলা প্রশাসকের সাথে সাংবাদিকদের মত বিনিময়
১৪১ বার পঠিত
সোমবার ● ৮ জুন ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মাগুরায় নবাগত জেলা প্রশাসকের সাথে সাংবাদিকদের মত বিনিময়

---মাগুরা প্রতিনিধি : মাগুরা জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার  সাংবাদিকদের সাথে নবাগত জেলা প্রশাসক মোতাকাব্বীর আহমেদ মতবিনিময় করেছেন। গতকাল সোমবার সকাল সাড়ে ১০ টায়  জেলা প্রশাসন সম্মেলন কক্ষে  এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। মতবিনিময় সভায়  অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক আব্দুল কাদের,এনডিসি আমিনুল ইসলাম ও জেলা তথ্য অফিসার পাভেল দাস  উপস্থিত ছিলেন। বক্তব্য রাখেন মাগুরা প্রেসক্লাবের সভাপতি  অধ্যাপক সাইদুর রহমান, সাধারণ সম্পাদক  শফিকুল ইসলাম শফিক, সাংবাদিক শরীফ তেহরান  টুটুল, শরীফ স্বাধীন, শেখ ইলিয়াস মিথুন,  ফয়সাল পারভেজ প্রমুখ। সভায় নবাগত জেলা প্রশাসক বলেন, আমি জেলা সার্বিক উন্নয়নে কাজ করতে চাই। এজন্য আপনাদের সার্বিক সহযোগিতা একান্ত কাম্য। জেলার অর্থনৈতিক উন্নয়ন, শিল্প, সাহিত্য, শিক্ষা, স্বাস্থ্য এ বিষয়ে  সাংবাদিকদের উন্নত লেখোনি উন্নয়ন অগ্রযাত্রাকে সার্থক করবে  বলে  মনে করি।
মাগুরা বাসিকে সাথে নিয়ে জেলার সার্বিক উন্নয়ন অগ্রগতি করতে চান নবাগত জেলা প্রশাসক। মতবিনিময় সভায় মাগুরা প্রেসক্লাবের ৪০ জন সদস্য অংশ নেয়।





আর্কাইভ