শুক্রবার ● ৩ জুলাই ২০২৬
প্রথম পাতা » আঞ্চলিক » অতি বৃষ্টিতে মাগুরার শহরতলীর জনজীবন বিপর্যস্ত; ভোগান্তিতে পৌরবাসী
অতি বৃষ্টিতে মাগুরার শহরতলীর জনজীবন বিপর্যস্ত; ভোগান্তিতে পৌরবাসী
মাগুরা প্রতিনিধি : গত ২দিন পেরিয়ে গেলেও রাস্তার পানি এখনও নামেনি, ভোগান্তিতে সাধারণ মানুষের। এতে ব্যাহত হচ্ছে যান চলাচল, বিপাকে পড়েছেন শিক্ষার্থী, কর্মজীবী মানুষ। অতীতেও ভারী বৃষ্টিতে মাগুরা শহরে জলাবদ্ধতার এমনন চিত্র দেখা যায়। অতীতেও ভারী বৃষ্টিতে মাগুরা শহরে জলাবদ্ধতার এমন চিত্র দেখা গেছে।
শুক্রবার (৩ জুলাই) সরকারি হোসেন শহিদ সোহরাওয়ার্দী করেজের পেছনে কলেজ পাড়া এলাকায় দেখাযায় একক দিনের টানা বর্ষণে মাগুরার বিভিন্ন সড়ক পানির নিচে তলিয়ে যায়। সময় গড়ালেও পানি তেমন গড়ায়নি, রাস্তাও ড্রেনের উপরে হাটু পানি। অনেক এলাকায় বসতবাড়িতে পানি ঢুকে পড়য় ছ্যাত ছেতে ভাব কাটেনি।
ড্রেনের সুব্যবস্থা না থাকায় সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন স্কুল কলেজে যাওয়া ছাত্র ছাত্রীরা। এখানে পড়তে আসা ছেলে মেয়ে রিকশাচালক ও এলাকার ক্ষুদ্র ব্যবসায়ীদের আয় কমে গেছে।
কলেজ পড়ুয়া মোছাঃ স্নিগ্ধ বলেন, বৃষ্টি হলেই আমাদের এলাকায় পানি জমে যায়। বাড়িতে পানি ঢুকে যায়, রাস্তার উপর হাটু পানি জমে চলাচল করা যায় না। নেই কোন ড্রেনের ব্যবস্থা, দ্রুত স্থায়ী সমাধান চাই।
স্থানীয় বাসিন্দা মোঃ আজাদ বলেন, বৃষ্টির কারনে ঘরের ভেতরে পানি, রাস্তার উপর পানি, পানির কারনে রাস্তার গর্ত দেখা যায় না। দুর্ঘটনার ভয় নিয়েই চলাচল করতে হচ্ছে। দ্রুত ড্রেনে ব্যবস্থা হলে খুবই উপকার হয়।
কলেজ পাড়ার বাসিন্দা মো. রফিকুল ইসলাম রিংকু বলেন, অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা ও পানি নিষ্কাশনের সংকটের কারণে সামান্য ভারী বৃষ্টিতেই জলাবদ্ধতা ভয়াবহ আকার ধারণ করে। দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।
অতি বৃষ্টিতে মাগুরা শহরের বিশেষ করে ৯নং ওয়ার্ড এর এলাকায় জনদুর্ভোগ চরমে পৌঁছেছে। দ্রুত পানি নিষ্কাশন ও ক্ষতিগ্রস্ত এলাকার পুনর্বাসনে কার্যকর পদক্ষেপ নেওয়া না হলে আবার বৃষ্টি হলে পরিস্থিতি আরও জটিল হতে পারে।
মাগুরা পৌরসভার নির্বাহী প্রকৌশলী আহসান বারী বলেন, ইতিমধ্যে পৌরসভার জলাবদ্ধতা নিরসনে ১০ কিলোমিটার ড্রেনেজ নির্মাণ সম্পন্ন হয়েছে এবং চলতি অর্থবছরে ৫ কিলোমিটার ড্রেনেজ নির্মাণ কাজ চলমান আছে আরো ৩ টি প্রকল্প আওতায় ২১ কিলোমিটার ড্রেনেজ ব্যবস্থা প্রস্তাব দেওয়া আছে। এই প্রস্তাবিত বাজেটে আসলে শহরের জলাবদ্ধতা নিরসন হবে।






পাইকগাছায় জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত
পাইকগাছায় আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত
মাগুরায় প্রতিবন্ধী ও স্বামীহারা ক্যান্সার আক্রান্ত সাহিদা বেগমের ধুকে ধুকে মৃত্যুর দিন পার
পাইকগাছা মৎস্য গবেষণা কেন্দ্রের উর্দ্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তার বিদায় সংবর্ধনা প্রদান
মাগুরায় বণিক সমিতির নবনির্বাচিত ১৯ প্রার্থীর শপথ অনুষ্ঠান সম্পন্ন
পাইকগাছা উপজেলা ক্লাইমেট অ্যাকশন ফোরাম গঠন
পাইকগাছার বিভিন্ন সমস্যা চিহ্নিত করন শীর্ষক লিডার্সের মতবিনিময় সভা
পাইকগাছার বাজার খোলা পূজা মন্দির ও স্কুল মাঠ জলমগ্ন হওয়ায় যাতায়াতে অসুবিধা হচ্ছে
মাগুরা সদর উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
পাইকগাছা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত 