শিরোনাম:
পাইকগাছা, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩

SW News24
রবিবার ● ১২ জুলাই ২০২৬
প্রথম পাতা » আঞ্চলিক » প্রবল বর্ষণে শালিখার শতখালীতে ব্রীজভেঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন্; বিপাকে ৫ গ্রামের মানুষ
প্রথম পাতা » আঞ্চলিক » প্রবল বর্ষণে শালিখার শতখালীতে ব্রীজভেঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন্; বিপাকে ৫ গ্রামের মানুষ
১০২ বার পঠিত
রবিবার ● ১২ জুলাই ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

প্রবল বর্ষণে শালিখার শতখালীতে ব্রীজভেঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন্; বিপাকে ৫ গ্রামের মানুষ

---মাগুরা প্রতিনিধি : প্রবল বর্ষণে শালিখা উপজেলার শতখালী ইউনিয়নের গোবরা গ্রামের মাঝে বয়রা-গোবরা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পশ্চিম পাশে অবস্থিত সড়কের ব্রীজটি ভেঙ্গে পড়েছে পানির প্রবল চাপে। এতে বিপাকে পড়েছে পাঁচ গ্রামের সাধারণ মানুষ। ব্রিজ ভেঙে যাওয়ায় শালিখা উপজেলার বিভিন্ন গ্রামের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।
কয়েকদিন ধরেই চলছে বৈরী আবহাওয়া। নিম্নচাপের ফলে  সারাদেশে শুরু হয়েছে বৃষ্টি। সেই সাথে মাগুরাতে দিনভর প্রবল বর্ষণের ফলে  নদী খাল বিলের পানি বৃদ্ধি পেয়েছে। মাগুরা ৪ উপজেলায় নবগঙ্গা, কুমার, ফুটকি  ও মধুমতি নদীর পানি বিপদ সীমার উপর দিয়ে বয়ে যাচ্ছে। এদিকে শালিখা উপজেলায় ফটকি নদীর পানি প্লাবিত হয়ে  খালে বিলে  পানি বেড়েছে।দিনভর  অতি বর্ষণের ফলে  পানির চাপে শুক্রবার বিকেলে ভেঙ্গে পড়ে শালিখা শতখালি উপজেলার বয়রা গোবরা গ্রামের   এ ব্রীজটি।বৃষ্টি ভেঙে যাওয়ার সাথে সাথেই ভোগান্তিতে পড়ে গ্রামবাসী। এ সড়ক দিয়ে গ্রামের অধিকাংশ মানুষ শালিখা উপজেলার আড়পাড়া বাজারে যাতাযাত করে। এদিকে ব্রিজ ভেঙে যাওয়ায় বেশি বিপাকে পড়েছে শিক্ষার্থীরা। ব্রিজ ভেঙে যায় শিক্ষার্থীরা নিয়মিত ভাবে স্কুলে যেতে পারছে না।  ব্রিজ ভেঙে যাওয়ার ফলে এই গ্রামের অধিকাংশ শ্রমজীবী মানুষ  শহরে কাজে যেতে পারছে না।
অন্যদিকে, ব্রীজটি ভেঙ্গে পড়ায় বয়রা গোবরার সাথে সংযোগ কাদিরপাড়া খেয়াঘাট, নারিকেল বাড়ীয়া বাজার, কাদিরপাড়া হরিশপুর দেওয়াডাঙ্গার সাথে সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে কোমলমতি শিক্ষার্থীরা ব্রীজের দুপাশে দুটি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে।
এলাকাবাসীর লোকজন জানান,  মাগুরা-২ আসনের সংসদ সদস্য এমপি ও সংস্কৃতি মন্ত্রী  এ্যাডভোকেট নিতাই রায় চৌধুরীর দৃষ্টি আকর্ষণ করা হচ্ছে যতদ্রুত সম্ভব ব্রিজটি সংস্কার করে মানুষের চলাচল স্বাভাবিক করে দেয়ার।
এলাকার স্থানীয় সাধারণ মানুষ  জানান, ঠিকাদারদের কাজের গাফিলতিতে এ ব্রীজটি পানির চাপ সইতে না পারায় এটা ভেঙ্গে পড়েছে।দীর্ঘদিন ধরে এ ব্রীজটি ঝুঁকিপূর্ণ  ছিল । আমরা বারবার প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছি কিন্তু কোন কাজ হয়নি। অনেক যানবাহন ঝুঁকি নিয়েই এই ব্রিজে পার হয়েছে।  কয়েক দিনের প্রবল বর্ষণের ফলে প্রবল পানির চাপে  ব্রিজের নিচের   মাটি সরে গিয়ে ব্রিজটি ভেঙে যায়। ব্রিজ ভেঙে গিয়ে বড় গর্তের সৃষ্টি হয়েছে ফলে এই গ্রামের সাথে শালিখা উপজেলার সমস্ত গ্রামের যোগাযোগ বন্ধ হয়ে গেছে। আমরা উপজেলা  প্রশাসনের দৃষ্টি  আকর্ষণ করছি জরুরী ভিত্তিতে ব্রিজটি সংস্কার করে যোগাযোগের দার উন্মুক্ত করা হোক । নইলে বিপাকে পড়বে এই গ্রামের সাধারণ মানুষ।





আঞ্চলিক এর আরও খবর

পাইকগাছায় স্বামী বিবেকানন্দের শিকাগো বক্তৃতা দিবস উপলক্ষে আলোচনা সভা পাইকগাছায় স্বামী বিবেকানন্দের শিকাগো বক্তৃতা দিবস উপলক্ষে আলোচনা সভা
পাইকগাছার গদাইপুরে শারদীয় দুর্গা পূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত পাইকগাছার গদাইপুরে শারদীয় দুর্গা পূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত
শ্যামনগরে স্থানীয় মানুষের অধিকার এবং এ্যাডভোকেসি বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণের সমাপ্তি শ্যামনগরে স্থানীয় মানুষের অধিকার এবং এ্যাডভোকেসি বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণের সমাপ্তি
পাইকগাছায় কপোতাক্ষ নদে ডুবে যাওয়া কার্গোটি উদ্ধারে অভিযান শুরু পাইকগাছায় কপোতাক্ষ নদে ডুবে যাওয়া কার্গোটি উদ্ধারে অভিযান শুরু
মাগুরায় বিশ্ব শিক্ষক দিবসে আলোচনা সভা ও রচনা প্রতিযোগিতা মাগুরায় বিশ্ব শিক্ষক দিবসে আলোচনা সভা ও রচনা প্রতিযোগিতা
ডেঙ্গু প্রতিরোধে মাগুরা পৌরসভার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান ডেঙ্গু প্রতিরোধে মাগুরা পৌরসভার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
পাইকগাছায় জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত পাইকগাছায় জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত
পাইকগাছায় আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত পাইকগাছায় আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত
মাগুরায় প্রতিবন্ধী ও স্বামীহারা ক্যান্সার আক্রান্ত সাহিদা বেগমের ধুকে ধুকে মৃত্যুর দিন পার মাগুরায় প্রতিবন্ধী ও স্বামীহারা ক্যান্সার আক্রান্ত সাহিদা বেগমের ধুকে ধুকে মৃত্যুর দিন পার
পাইকগাছা মৎস্য গবেষণা কেন্দ্রের উর্দ্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তার বিদায় সংবর্ধনা প্রদান পাইকগাছা মৎস্য গবেষণা কেন্দ্রের উর্দ্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তার বিদায় সংবর্ধনা প্রদান

আর্কাইভ