শিরোনাম:
পাইকগাছা, সোমবার, ৩ আগস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩

SW News24
সোমবার ● ৩ আগস্ট ২০২৬
প্রথম পাতা » স্বাস্থ্যকথা » নড়াইলে বিনামূল্যে ২৫০ জনের চক্ষু পরীক্ষা ও লেন্স স্থাপন
প্রথম পাতা » স্বাস্থ্যকথা » নড়াইলে বিনামূল্যে ২৫০ জনের চক্ষু পরীক্ষা ও লেন্স স্থাপন
৭ বার পঠিত
সোমবার ● ৩ আগস্ট ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

নড়াইলে বিনামূল্যে ২৫০ জনের চক্ষু পরীক্ষা ও লেন্স স্থাপন

---নড়াইল প্রতিনিধি  নড়াইলে শিক্ষাবিদ শরীফ আতিয়ার রহমান স্মৃতি পরিষদের উদ্যোগে বিনামূল্যে ২৫০ জনের চক্ষু পরীক্ষা ও লেন্স স্থাপন করা হয়েছে। সোমবার (৩ আগস্ট) দিনব্যাপী নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয়ের পাশে স্মৃতি পরিষদের নিজস্ব কার্যালয়ে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

বিভিন্ন বয়সের চক্ষু রোগী বাছাই করে ২৫০ জনের চোখে লেন্স স্থাপনের জন্য খুলনা বিএনএসবি চক্ষু হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চক্ষু রোগ বিশেষজ্ঞ ডাঃ জোবায়ের রিয়ালের তত্ত্বাবধানে রোগীদের বাছাই করা হয়।

মরহুম শরীফ আতিয়ার রহমানের ছোট ছেলে ডাক্তার শরীফ শামীম আতীক জানান, এবার চক্ষুক্যাম্পের মধ্য দিয়ে চতুর্থবারের মতো চোখে লেন্স সংযোজনের কার্যক্রম অনুষ্ঠিত হচ্ছে। প্রতিবারই ২৫০ জন করে চারধাপে এক হাজার রোগীকে চোখের দৃষ্টি ফিরিয়ে দেওয়ার উদ্যোগ নেয়া হয়েছে। এছাড়া প্রতি মাসের শেষ শুক্রবার বিশেষজ্ঞ চিকিৎসকগণ বিনামূল্যে রোগী দেখেন।

তিনি আরও জানান, এসব কার্যক্রম ছাড়াও ওষুধ প্রদান, আইনি পরামর্শ, প্রেসার, রক্ত ও ডায়াবেটিস পরীক্ষা করা হয়। জেলার বিভিন্ন এলাকায় ইতোমধ্যে কয়েকটি মেডিকেল ক্যাম্পও অনুষ্ঠিত হয়েছে।

এ চক্ষুক্যাম্পে উপস্থিত ছিলেন-শরীফ আতিয়ার রহমান স্মৃতি পরিষদের সদস্য মাওলানা আলমগীর হোসাইন, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি নড়াইল ইউনিটের সাবেক সাধারণ সম্পাদক কাজী ইসমাইল হোসেন লিটন, ডা. লিজা খানম, শামীম আহমেদ শুভ, ইস্তিহাদুল ইসলাম, প্রীতি রবি দাশ, তাথৈ কীর্ত্তনিয়া, জান্নাতি খাতুন, রাবেয়া সুলতানা, বাবর আলী, মেহেরুন হেলেন, শরীফ আফরোজা, নিশাত নাবিলাসহ অনেকে।





স্বাস্থ্যকথা এর আরও খবর

পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন খুলনার সিভিল সার্জন পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন খুলনার সিভিল সার্জন
পাইকগাছায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প উদ্বোধন করেন খুলনা জেলা পরিষদ প্রশাসক মনিরুল হাসান বাপ্পী পাইকগাছায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প উদ্বোধন করেন খুলনা জেলা পরিষদ প্রশাসক মনিরুল হাসান বাপ্পী
মাগুরায় লক্ষাধিক শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে মাগুরায় লক্ষাধিক শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে
পাইকগাছায় জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন বিষয়ক অবহিতকরণ সভা পাইকগাছায় জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন বিষয়ক অবহিতকরণ সভা
স্বাস্থ্য সেবার মান বাড়াতে মাগুরা ডায়াবেটিক হাসপাতালে সিসি ক্যামেরার উদ্বোধন স্বাস্থ্য সেবার মান বাড়াতে মাগুরা ডায়াবেটিক হাসপাতালে সিসি ক্যামেরার উদ্বোধন
নড়াইলে ১৩ জন তরুণ উদ্যোক্তার ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের উদ্বোধন নড়াইলে ১৩ জন তরুণ উদ্যোক্তার ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের উদ্বোধন
মাগুরা সদর হাসপাতালে রোগীর সেবায় সংসদ সদস্য মনোয়ার খানের আইপিএস হস্তান্তর মাগুরা সদর হাসপাতালে রোগীর সেবায় সংসদ সদস্য মনোয়ার খানের আইপিএস হস্তান্তর
পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
শ্যামনগরের গাবুরাতে প্রাথমিক স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে স্বেচ্ছাসেবকদের স্বাস্থ্য বিষয়ক উপকরণ বিতরণ শ্যামনগরের গাবুরাতে প্রাথমিক স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে স্বেচ্ছাসেবকদের স্বাস্থ্য বিষয়ক উপকরণ বিতরণ

আর্কাইভ