শিরোনাম:
পাইকগাছা, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

SW News24
মঙ্গলবার ● ১১ আগস্ট ২০২৬
প্রথম পাতা » অপরাধ » মাগুরায় বিদেশি ঔষধ ও মেয়াদ উত্তীর্ণ পন্য বিক্রির জন্য ১০ হাজার টাকা জরিমানা
প্রথম পাতা » অপরাধ » মাগুরায় বিদেশি ঔষধ ও মেয়াদ উত্তীর্ণ পন্য বিক্রির জন্য ১০ হাজার টাকা জরিমানা
১১৫ বার পঠিত
মঙ্গলবার ● ১১ আগস্ট ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মাগুরায় বিদেশি ঔষধ ও মেয়াদ উত্তীর্ণ পন্য বিক্রির জন্য ১০ হাজার টাকা জরিমানা

---মাগুরা প্রতিনিধি : মেসার্স লিবার্টি মেডিকেল হল নামক ফার্মেসি প্রতিষ্ঠান ও মেসার্স খাজুরা স্টোরকে ভোক্তা অধিকার বিরোধী বিভিন্ন অপরাধে এই ২টি প্রতিষ্ঠানকে মোট ১০ হাজার টাকা জরিমানা করেছে।
সোমবার (১০ আগস্ট) দুপুরে মহম্মদপুর উপজেলার বিনোদপুর বাজার এলাকায় পৃথক অভিযানে ফার্মেসি ও মুদিদোকানসহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্যের প্রতিষ্ঠান তদারকি করে এবং জরিমানা করে।
এসময় বিনোদপুর বাজারে মেসার্স লিবার্টি মেডিকেল হল নামক ফার্মেসি প্রতিষ্ঠানে অভিযানে বিভিন্ন অসংগতি পরিলক্ষিত হয়। প্রতিষ্ঠানটিতে তাপ সংবেদনশীল ঔষধ (বিভিন্ন ভ্যাকসিন, ইনসুলিন ইত্যাদি) ফ্রিজে ২-৮ ডিগ্রি তাপমাত্রায় সংরক্ষণের বাধ্যবাধকতা থাকলেও তা যথাযথভাবে মানা হয়নি। এছাড়া অননুমোদিত বিদেশি ঔষধ বিক্রয়ের অপরাধে প্রতিষ্ঠানটির মালিক রাজন চক্রবর্তীকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৫ ধারায় সতর্কতামূলক ৫,০০০/- টাকা জরিমানা করা হয়।
অপর একটি প্রতিষ্ঠান মেসার্স খাজুরা স্টোরকে পুর্বে সতর্ক করা সত্ত্বেও নিত্যপ্রয়োজনীয় পণ্যের মুল্যতালিকা প্রদর্শন না করা, মেয়াদ উত্তীর্ণ ও নিম্নমানের অননুমোদিত পণ্য বিক্রয়ের অপরাধে প্রতিষ্ঠানটির মালিক সনত কুমার সাহাকে ৩৮ ধারায় ৫,০০০/- টাকা জরিমানা করা হয়। এসময় নিম্নমানের অননুমোদিত পণ্য জনসম্মুখে নষ্ট করা হয়।
পরবর্তীতে অন্যান্য প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করা হয় এবং সবাইকে ভবিষ্যতে এধরণের আইন অমান্যকারী কার্যকলাপ না করার ব্যাপারে সতর্ক করা হয়।
সার্বিক সহযোগিতায় ছিলেন মো: আলমগীর হোসেন, কৃষি বিপণন অফিস, মাগুরা ও মাগুরা জেলা পুলিশের একটি টিম।
অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মাগুরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহম্মেদ বলেন, জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।





অপরাধ এর আরও খবর

পাইকগাছায় ৯ মামলার ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার পাইকগাছায় ৯ মামলার ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার
পাইকগাছায় গভীর রাতে ঘরে ঢুকে বিধবার উপর হামলা; রক্তাক্ত অবস্থায় উদ্ধার পাইকগাছায় গভীর রাতে ঘরে ঢুকে বিধবার উপর হামলা; রক্তাক্ত অবস্থায় উদ্ধার
পাইকগাছায় ঘের দখল চেষ্টা ব্যর্থ; মিথ্যা অভিযোগে ঘের মালিকের হয়রানী চেষ্টার অভিযোগ পাইকগাছায় ঘের দখল চেষ্টা ব্যর্থ; মিথ্যা অভিযোগে ঘের মালিকের হয়রানী চেষ্টার অভিযোগ
নড়াইলে দুইপক্ষের সংঘর্ষে ৫ জন গুলিবিদ্ধ আহত ৮ নড়াইলে দুইপক্ষের সংঘর্ষে ৫ জন গুলিবিদ্ধ আহত ৮
রশি ধরে টান দিতে বিস্ফোরিত হলো পটকা জাতীয় বস্তু ! রশি ধরে টান দিতে বিস্ফোরিত হলো পটকা জাতীয় বস্তু !
নড়াইলে অনলাইনে ইলিশ মাছ প্রতারণা ও জুয়ার অভিযোগে ৯ জন গ্রেফতার নড়াইলে অনলাইনে ইলিশ মাছ প্রতারণা ও জুয়ার অভিযোগে ৯ জন গ্রেফতার
নড়াইলে আদালতে হাজিরা দিতে এসে ধারালো অস্ত্রসহ আটক ১১ নড়াইলে আদালতে হাজিরা দিতে এসে ধারালো অস্ত্রসহ আটক ১১
পাইকগাছায় ডেঙ্গুতে মুন্না নামে এক কিশোরের মৃত্যু পাইকগাছায় ডেঙ্গুতে মুন্না নামে এক কিশোরের মৃত্যু
নড়াইলে রেললাইন ও পল্লী বিদ্যুতের চোরাইকৃত তামার তার উদ্ধার; আটক ২ নড়াইলে রেললাইন ও পল্লী বিদ্যুতের চোরাইকৃত তামার তার উদ্ধার; আটক ২
পাইকগাছায় গাঁজাসহ যুবক গ্রেপ্তার; এক মাসের কারাদণ্ড পাইকগাছায় গাঁজাসহ যুবক গ্রেপ্তার; এক মাসের কারাদণ্ড

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)