শিরোনাম:
পাইকগাছা, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

SW News24
মঙ্গলবার ● ১১ আগস্ট ২০২৬
প্রথম পাতা » মুক্তমত » ফটোগ্রাফি অত্যন্ত প্রভাবশালী শিল্পমাধ্যম
প্রথম পাতা » মুক্তমত » ফটোগ্রাফি অত্যন্ত প্রভাবশালী শিল্পমাধ্যম
১১২ বার পঠিত
মঙ্গলবার ● ১১ আগস্ট ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ফটোগ্রাফি অত্যন্ত প্রভাবশালী শিল্পমাধ্যম

---প্রকাশ ঘোষ বিধান

ফটোগ্রাফি নিঃসন্দেহে একটি আধুনিক এবং অত্যন্ত প্রভাবশালী শিল্পমাধ্যম। এটি শুধু বাস্তবতাকে ক্যামেরায় বন্দি করে না, বরং আলোকচিত্রীর নিজস্ব দৃষ্টিভঙ্গি, আবেগ এবং গল্প বলার ক্ষমতাকে প্রকাশ করে।

বিশ্ব আলোকচিত্র দিবস পালন করা হয় প্রতি বছর ১৯ আগস্ট ৷ সারা পৃথিবীতে সবাই বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে পালন করে বিশ্ব আলোকচিত্র দিবস। ফটোগ্রাফি বা আলোকচিত্রশিল্পকে সমসাময়িক বিশ্বে অন্যতম শক্তিশালী এবং প্রভাবশালী আধুনিক শিল্প হিসেবে বিবেচনা করা হয়। বিজ্ঞান ও প্রযুক্তির মেলবন্ধনে তৈরি এই শিল্পমাধ্যমটি মানুষের ভাব প্রকাশ এবং ইতিহাস সংরক্ষণের ধরণ পুরোপুরি বদলে দিয়েছে।

ক্যামেরা শুধু ছবি তোলে না, আলোকচিত্রী তার ফ্রেমিং ও আলোর ব্যবহারে সাধারণ দৃশ্যকে অসাধারণ শিল্পে রূপ দেন।ডিজিটাল এডিটিং, এআই টুলস এবং আধুনিক লেন্সের ব্যবহার এই শিল্পকে প্রতিনিয়ত নতুন মাত্রা দিচ্ছে। আধুনিক ফাইন-আর্ট ফটোগ্রাফিতে বাস্তব উপাদান ব্যবহার করে পরাবাস্তব বা অবাস্তব অনুভূতির সৃষ্টি করা হয়।

স্ট্রিট ফটোগ্রাফি নাগরিক জীবন ও মানুষের তাৎক্ষণিক আবেগের শৈল্পিক দলিল। সাধারণত ব্যস্ত রাস্তাঘাট, বাজার, বাসস্ট্যান্ড বা জনাকীর্ণ স্থান। ভিড়, কোলাহল, বিভিন্ন মানুষের অভিব্যক্তি ও নানান রঙের মিশ্রণ থাকে। আর মিনিমালিস্ট ফটোগ্রাফি খুব কম উপাদান ব্যবহার করে ফ্রেমের মধ্যে এক ধরণের শান্ত ও গভীর নান্দনিকতা তৈরি হয়। ফাঁকা বা পরিষ্কার ব্যাকগ্রাউন্ড, বড় দেয়াল, আকাশ কিংবা কোনো নির্দিষ্ট জ্যামিতিক কাঠামো থাকে।

১৮৩৭ সালে নাইসফোর নিপেক ও লুইস ডেগুরে ডেগুরে টাইপ ফটোগ্রাফিক সিস্টেম আবিষ্কার করেন। এই উপায়ের নাম হল ড্যাগুইররিয়ো টাইপ। বিজ্ঞানী লুই দাগের সর্বপ্রথম ছবি তোলার ব্যবহারিক এ উপায় আবিষ্কার করেন। তার নাম অনুসারেই ছবি তোলার এই উপায়ের নাম দেয়া হয় ড্যাগুইররিয়ো টাইপ ফটোগ্রাফি। তখন থেকেই ফটোগ্রাফিতে এক নতুন অধ্যায়ের সূচনা হয়। ১৮৩৯ সালের ১৯ আগস্ট সবার প্রথম ফরাসি সরকার ১৯ আগস্টকে বিশ্ব ফটোগ্রাফি দিবস হিসেবে ঘোষণা করেন।

১৮৩৯ সাল থেকে ১৯ আগস্ট আলোকচিত্রের দিন হিসেবে উদ্‌যাপন করে আসছে পুরো পৃথিবী। ড্যাগুইররিয়ো টাইপ ফটোগ্রাফি মুক্তি লাভের সেই দিনটিকে স্মরণ করার উদ্দেশ্যে প্রতি বছরের এই দিন বিশ্ব আলোকচিত্র দিবস হিসেবে উদযাপিত হয়ে থাকে। এছাড়াও শুরু থেকে আজ পর্যন্ত ফটোগ্রাফির অগ্রযাত্রায় যে সকল মানুষ নিরলস কাজ করে গেছেন তাদের প্রতি শ্রদ্ধা জানাতেই দিনটি পালন করা হয়।

বিশ্ব আলোকচিত্র দিবস উপলক্ষে ১৯ আগস্ট বাংলাদেশের বিভিন্ন ফটোগ্রাফার কমিউনিটি এর উদ্যোগে শোভাযাত্রা, আলোচনা অনুষ্ঠান ও তথ্যচিত্র প্রদর্শিত হয়। ফটোগ্রাফারদের প্রযোজনায় আলোকচিত্রের বিবর্তন ও ভবিষ্যৎ বিষয়ে তথ্যচিত্র ও প্রদর্শিত হয়।

চিত্রকর্মে যেখানে কল্পনার মিশ্রণ থাকে, ফটোগ্রাফি সেখানে সত্য ও সময়কে স্থবির করে দেয়। ইতিহাসের বিশেষ মুহূর্ত বা মানুষের জীবনের অমূল্য স্মৃতিকে এটি চিরস্থায়ী রূপ দেয়। সামাজিক পরিবর্তনের হাতিয়ারডকুমেন্টারি এবং জার্নালিজম ফটোগ্রাফি সমাজের বাস্তব চিত্র ও অন্যায় তুলে ধরে। অনেক সময় একটি শক্তিশালী ছবি বিশ্বব্যাপী জনমত তৈরি করতে এবং ইতিহাস পরিবর্তন করতে ভূমিকা রাখে।

ইতিহাসের বহু বিখ্যাত ছবি যেমন; যুদ্ধের ভয়াবহতা, কোনো বিজয়ের আনন্দ কিংবা সাধারণ মানুষের সংগ্রামের চিত্র, কোনো জোরালো শব্দ ছাড়াই বিশ্বজুড়ে বিপ্লব এনেছে এবং মানুষের চিন্তাভাবনা বদলে দিয়েছে।

ফটোগ্রাফি কেবল যান্ত্রিক উপায়ে ছবি তোলার মাধ্যম নয়, এটি একটি আধুনিক ও শক্তিশালী শিল্প। আলো, ছায়া, কম্পোজিশন এবং সঠিক দৃষ্টিকোণ ব্যবহারের মাধ্যমে একজন চিত্রশিল্পী যেমন ক্যানভাসে ফুটিয়ে তোলেন, তেমনি একজন আলোকচিত্রী তার ক্যামেরার লেন্সের ফ্রেমে মনের ভাব ও গল্প প্রকাশ করেন।

একটি সফল ছবি কোনো দীর্ঘ লেখা ছাড়াই দর্শককে গভীরভাবে প্রভাবিত করতে পারে এবং শক্তিশালী গল্প বলতে পারে।একটি সফল ছবি বা আলোকচিত্রের শক্তি এখানেই যে, তা কোনো ভাষার সীমানায় আটকে থাকে না। কোনো দীর্ঘ ব্যাখ্যা বা ক্যাপশন ছাড়াই একটি ভালো ছবি মানুষের মনে মুহূর্তের মধ্যে আবেগ, অনুভূতি এবং চিন্তার ঝড় তুলতে পারে।

লেখক : সাংবাদিক ও কলামিস্ট





মুক্তমত এর আরও খবর

জমিদার বাড়ির দালান আর বনেদি পরিবারের আঙিনা থেকে বেরিয়ে দুর্গাপূজা আজ সর্বজনীন রূপ নিয়েছে জমিদার বাড়ির দালান আর বনেদি পরিবারের আঙিনা থেকে বেরিয়ে দুর্গাপূজা আজ সর্বজনীন রূপ নিয়েছে
এনজিও কর্তৃক প্রশিক্ষণে সঠিক বিষয়ে সঠিক সাংবাদিক নির্বাচন জরুরি এনজিও কর্তৃক প্রশিক্ষণে সঠিক বিষয়ে সঠিক সাংবাদিক নির্বাচন জরুরি
মিঠা পানির বাস্তুতন্ত্র ও জীববৈচিত্র্য রক্ষায় নদীর গুরুত্ব মিঠা পানির বাস্তুতন্ত্র ও জীববৈচিত্র্য রক্ষায় নদীর গুরুত্ব
এনজিও কর্তৃক সাংবাদিকদের প্রশিক্ষণ কতটা যুক্তিযুক্ত এনজিও কর্তৃক সাংবাদিকদের প্রশিক্ষণ কতটা যুক্তিযুক্ত
পর্যটন মানব ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক চালিকাশক্তি পর্যটন মানব ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক চালিকাশক্তি
পাটকাঠি জ্বালানি থেকে বাণিজ্য পাটকাঠি জ্বালানি থেকে বাণিজ্য
জলাতঙ্ক রোগের লক্ষণ একবার প্রকাশ পেলে শতভাগ প্রাণঘাতী জলাতঙ্ক রোগের লক্ষণ একবার প্রকাশ পেলে শতভাগ প্রাণঘাতী
মিনা শিশুদের জন্য জনপ্রিয় টিভি কার্টুন মিনা শিশুদের জন্য জনপ্রিয় টিভি কার্টুন
পরিবেশ সুরক্ষা ও স্বাস্থ্য সচেতনতা বাড়াতে ব্যক্তিগত গাড়ি ব্যবহার কমাতে হবে পরিবেশ সুরক্ষা ও স্বাস্থ্য সচেতনতা বাড়াতে ব্যক্তিগত গাড়ি ব্যবহার কমাতে হবে
প্রকৃতি ও জীববৈচিত্র্যের সুরক্ষায় ওজোন স্তরের ভূমিকা অনস্বীকার্য প্রকৃতি ও জীববৈচিত্র্যের সুরক্ষায় ওজোন স্তরের ভূমিকা অনস্বীকার্য

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)