শিরোনাম:
পাইকগাছা, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩

SW News24
রবিবার ● ৬ সেপ্টেম্বর ২০২৬
প্রথম পাতা » আঞ্চলিক » নড়াইলে মোবাইল ব্যাংকিং রকেটের ডিস্ট্রিবিউশন হাউজের উদ্বোধন
প্রথম পাতা » আঞ্চলিক » নড়াইলে মোবাইল ব্যাংকিং রকেটের ডিস্ট্রিবিউশন হাউজের উদ্বোধন
১১ বার পঠিত
রবিবার ● ৬ সেপ্টেম্বর ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

নড়াইলে মোবাইল ব্যাংকিং রকেটের ডিস্ট্রিবিউশন হাউজের উদ্বোধন

---নড়াইল প্রতিনিধি; নড়াইলে মোবাইল ব্যাংকিং রকেটের ডিস্ট্রিবিউশন হাউজের উদ্বোধন করা হয়েছে। রোববার (৬ সেপ্টেম্বর) দুপুরে শহরের রূপগঞ্জ এলাকায় মুস্তারী কমপ্লেক্সে ফিতা ও কেক কেটে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। এর আগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন-রকেটের নড়াইল হাউজের ডিস্ট্রিবিউটর মোঃ ফয়সাল মুস্তারী, ডাচ-বাংলা ব্যাংক, যশোরের সিনিয়র রিজিওনাল ম্যানেজার (রকেট) মোঃ মিজানুর রহমান, ডাচ-বাংলা নড়াইল শাখা ব্যবস্থাপক মফিদুল হাসনাত, আল-আরাফাহ ইসলামী ব্যাংক নড়াইল শাখা ব্যবস্থাপক সুলতান মাহমুদ, ন্যাশনাল ব্যাংকের নড়াইল শাখা ব্যবস্থাপক আব্দুল আজিজ, ব্যবস্থাপক (অপারেশন) খায়রুজ্জামান, রূপগঞ্জ জামে মসজিদের ইমাম আঃ কাদের, সমাজসেবক বি এম নজরুল ইসলাম, মহিদুর জমাদ্দার, মীর্জা গালিব সতেজসহ অনেকে।

বক্তারা বলেন, ডাচ-বাংলা ব্যাংকের মোবাইল ব্যাংকি সেবা রকেটের মাধ্যমে টাকা সহজে আদান-প্রদান করা হয়। প্রবাসীদের রেমিটেন্সসহ বিদ্যুৎবিল প্রদান, শিক্ষার্থীদের উপবৃত্তি ও সামাজিক ভাতা ছাড়াও বিভিন্ন ধরণের সেবা পাওয়া যায়। তাই রকেটের মাধ্যমে কেউ প্রতারিত হবেন না। সহজে দ্রæততম সময়ে হাতের মুঠোয় শহর ও গ্রাম-গঞ্জে রকেটের সেবা পাওয়া যায়।

এছাড়া নড়াইল ডিস্ট্রিবিউশন হাউজ উদ্বোধনের মধ্যদিয়ে এ জেলায় রকেটের সেবা আরও সহজতর হলো। এখানে ১৬জন বেকার তরুণের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন, আর সুদকে হারাম করেছেন। তাই সুষ্ঠু-সুন্দর ও সৎ উপায়ে ব্যবসার মাধ্যমে রকেটের কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশাবাদ ব্যক্ত করেন বক্তারা।





আঞ্চলিক এর আরও খবর

নড়াইলে নানা আয়োজনে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৫৫তম শাহাদাতবার্ষিকী পালিত নড়াইলে নানা আয়োজনে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৫৫তম শাহাদাতবার্ষিকী পালিত
নড়াইলের আমাদায় শান্তি সম্প্রতি ও মাদকমুক্ত গ্রাম গঠনে আলোচনা সভা অনুষ্ঠিত নড়াইলের আমাদায় শান্তি সম্প্রতি ও মাদকমুক্ত গ্রাম গঠনে আলোচনা সভা অনুষ্ঠিত
শ্যামনগরে নেতৃত্ব উন্নয়ন ও সাংগঠনিক ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ শ্যামনগরে নেতৃত্ব উন্নয়ন ও সাংগঠনিক ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ
দীর্ঘ ২৩ বছর পর মাগুরা জেলা বণিক সমিতির নির্বাচনের তফসিল ঘোষণা দীর্ঘ ২৩ বছর পর মাগুরা জেলা বণিক সমিতির নির্বাচনের তফসিল ঘোষণা
পাইকগাছা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের ছাদ ঝুঁকিপূর্ণ পাইকগাছা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের ছাদ ঝুঁকিপূর্ণ
নড়াইলের বড়দিয়ায় নদীভাঙন রোধে ব্যবসায়ী ও এলাকাবাসীর মানববন্ধন নড়াইলের বড়দিয়ায় নদীভাঙন রোধে ব্যবসায়ী ও এলাকাবাসীর মানববন্ধন
নড়াইল গণপূর্ত বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলীকে সংবর্ধনা নড়াইল গণপূর্ত বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলীকে সংবর্ধনা
নড়াইলে মহিলা কলেজ পাড়া সড়কের উদ্বোধন করলেন খুলনা বিভাগীয় কমিশনার নড়াইলে মহিলা কলেজ পাড়া সড়কের উদ্বোধন করলেন খুলনা বিভাগীয় কমিশনার
খুলনার সেই সবুজ মাংস রহস্যের অবসান; ল্যাব রিপোর্টে মিলল কারণ খুলনার সেই সবুজ মাংস রহস্যের অবসান; ল্যাব রিপোর্টে মিলল কারণ

আর্কাইভ