মঙ্গলবার ● ১৫ সেপ্টেম্বর ২০২৬
প্রথম পাতা » আঞ্চলিক » মাগুরায় পরিবেশ ও প্রকৃতির দক্ষতা বৃদ্ধি শীর্ষক দুই দিনব্যাপী কর্মশালা সম্পন্ন
মাগুরায় পরিবেশ ও প্রকৃতির দক্ষতা বৃদ্ধি শীর্ষক দুই দিনব্যাপী কর্মশালা সম্পন্ন
মাগুরা প্রতিনিধি : মাগুরায় পরিবেশের ভারসাম্য রক্ষায় নদী পুনরুদ্ধার, মাছের অভয়ারণ্য সৃষ্টি ও প্রকৃতির বিভিন্ন দিক নিয়ে দক্ষতা বৃদ্ধি শীর্ষক দুইদিনব্যাপী কর্মশালা সোমবার সন্ধ্যায় শেষ হয়েছে। সুইডেন দূতাবাসের সহায়তায় স্বেচ্ছাসেবী সংস্থা সিএনআরএস এ কর্মশালার আয়োজন করে। মাগুরা এলজিইডি মিলনায়তনে অনুষ্ঠিত এ কর্মশালায় প্রশিক্ষক হিসেবে ছিলেন আই ইউএন সির প্রশিক্ষক কাজী জেনিফার আজমিরি,মোঃ তারেক আজিজ, মোহাম্মদ আনিসুর রহমান প্রমুখ। কর্মশালায় জানানো হয়, পরিবেশের ভারসাম্য রক্ষায় নদী,জীববৈচিত্র্য, মাছের অভয়ারণ্য, জলজ উদ্ভিদ , বৃক্ষরোপণ, পাখির আবাসস্থল খুবই গুরুত্বপূর্ণ। এগুলো সংরক্ষণের জন্য সিএনআরএস কাজ করছে। এনবিএস এর আটটি মানদণ্ডকে কাজে লাগিয়ে এটি বাস্তবায়নের কাজ এগিয়ে চলেছে। এজন্য নদী খনন করে নদী রক্ষা, মাছের প্রজনন ক্ষমতা বৃদ্ধির জন্য অভয়ারণ্য সৃষ্টি ও ও জীববৈচিত্র রক্ষায় মানুষকে বেশি বেশি সচেতন হতে হবে। কর্মশালায় গ্রুপ ওয়ার্ক, ফিল্ড ওয়ার্ক এর পাশাপাশি সামাজিক জনগোষ্ঠীর প্রধান সমস্যা চিহ্নিত করা, উপযুক্ত পরিসর ও সংযোগ বিবেচনা করে পরিকল্পনা করা, জীববৈচিত্রের উন্নতি নিশ্চিত করা, অর্থনৈতিকভাবে বাস্তব সম্মত ও দীর্ঘ মেয়াদে আর্থিকভাবে টেকশই কাজ বাস্তবায়ন, অন্তর্ভুক্তিমূলক ও অংশগ্রহণমূলক শাসন ব্যবস্থা, সংঘাত ও পারস্পরিক সমঝোতা ব্যবস্থাপনা, পর্যবেক্ষণ অভিজ্ঞতার ভিত্তিতে ব্যবস্থাপনা পরিবর্তন করা ও দীর্ঘমেয়াদী দায়িত্ব অনিয়মিত পরিকল্পনায় অন্তর্ভুক্তি নিয়ে ব্যাপক আলোচনা করা হয়। কর্মশালায় আরো জানানো হয়, আমাদের নদী রক্ষা করতে হবে। নদীর নাব্যতা ফিরিয়ে আনতে হবে। নদী দূষণ থেকে মানুষকে বেশি বেশি সচেতন করতে হবে। নদী দূষণ কম হলে মাছের প্রজনন ক্ষমতা ও অভয়ারণ্য সৃষ্টি হবে। ফলে দেশ হবে স্বনির্ভর। এগুলো রক্ষায় স্থানীয় জনগণ, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, জেলে এবং অন্যান্য অংশীজন সার্বিকভাবে কাজ করতে হবে।






ক্রিকেটার সাকিব আল হাসানের বাড়িতে হামলার এক মাস পর সংস্কার হচ্ছে
পাইকগাছার কৈয়াসিটিবুনিয়া পূজা মন্দিরের দীর্ঘদিনের বিরোধের অবসান
মাগুরায় ছাত্রদলের পরিছন্নতা কর্মসুচির উদ্বোধন
পাইকগাছায় জলবায়ু সহনশীল ওয়াশ সংক্রান্ত অবহিতকরণ এবং পরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
নড়াইলে মোবাইল ব্যাংকিং রকেটের ডিস্ট্রিবিউশন হাউজের উদ্বোধন
নড়াইলে নানা আয়োজনে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৫৫তম শাহাদাতবার্ষিকী পালিত
নড়াইলের আমাদায় শান্তি সম্প্রতি ও মাদকমুক্ত গ্রাম গঠনে আলোচনা সভা অনুষ্ঠিত
শ্যামনগরে নেতৃত্ব উন্নয়ন ও সাংগঠনিক ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ
দীর্ঘ ২৩ বছর পর মাগুরা জেলা বণিক সমিতির নির্বাচনের তফসিল ঘোষণা 